ঢাকা সোমবার, ১২ অক্টোবর, ২০২৬

আনোয়ারায় সেনাবাহিনীর যৌথ অভিযানে দেশীয় মদসহ মাদক ব্যবসায়ী আটক


আনোয়ারা প্রতিনিধি  photo আনোয়ারা প্রতিনিধি
প্রকাশিত: ১২-১১-২০২৪ দুপুর ৪:৪০

আনোয়ারায় অভিযান চালিয়ে ৫৬.৫ লিটার দেশীয় মদসহ এক মদ ব্যবসায়ীকে আটক করেছে সেনাবাহিনী। মঙ্গলবার (১২) নভেম্বর রাত সাড়ে তিনটার দিকে উপজেলার হাইলধর ইউনিয়নের গুজরা গ্রামে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। 

আটককৃত চিহ্নিত মাদক ব্যবসায়ী উত্তম সরকার (৪৫) উপজেলার ২নং ওয়ার্ড গুজরা গ্রামের নেপাল সরদারের ছেলে। 

সেনাবাহিনী সুত্রে জানায়, আসামি উত্তম সরকার ও তার পিতা নেপাল সরদার চিহ্নিত দেশীয় মদ ব্যবসায়ি। তারা বিভিন্ন জায়গা থেকে দেশীয় মদ এবং মদ তৈরীর কাঁচামাল নিয়ে এসে স্থানীয় মাদক সেবনকারীদের কাছে বিক্রয় করে থাকে। গোপন সংবাদের ভিত্তিতে মধ্যরাতে ওই মাদক ব্যবসায়ীর বাড়িতে অভিযান চালিয়ে দেশীয় মদ সহ উত্তম সরকারকে আটক করা হয়। 

বিষয়টি নিশ্চিত করে আনোয়ারা সেনাবাহিনী ক্যাম্প কমান্ডার ক্যাপ্টেন মোঃ নাফিস সাদিক রিফাত জানান, স্থানীয় বিশ্বস্ত সোর্স এবং এলাকাবাসীর তথ্যের ভিত্তিতে মধ্যরাতে অভিযান চালিয়ে মদ সহ একজন চিহ্নিত মদ ব্যবসায়ীকে আটক করা হয়। পরে তাকে এবং উদ্ধারকৃত মদ আনোয়ারা থানার পুলিশের নিকট হস্তান্তর করা হয়।

আনোয়ারা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মনির হোসেন জানান, যৌথবাহিনীর অভিযানে দেশীয় মদ নিয়ে গেপ্তারকৃত মাদক ব্যবসায়ীকে জেল হাজতে পাঠানো হয়েছে।

T.A.S / T.A.S

বেনাপোল বন্দরে কাস্টমসের নেই নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা

লোহাগড়ায় সার ডিলার নিয়োগ নিয়ে বিতর্ক, যুবলীগ নেতার নিয়োগ বাতিলের দাবিতে বিএনপির বিক্ষোভ

টাঙ্গাইলে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

শরণখোলায় আমগাছে মিললো দিনমজুরের ঝুলন্ত লাশ

বিশ্ব দৃষ্টি দিবসে অভয়নগরে চক্ষু চিকিৎসাসেবা ও সচেতনতামূলক র‍্যালি

পল্লীবিদ্যুতের খুঁটি বাসনো নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ব্যক্তির মৃত্যু

ধামরাইয়ে দুই অবৈধ ইটভাটায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা

চাপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।

ভূমি ও পরিবেশ মন্ত্রণালয়ের জরুরী হস্তক্ষেপ কামন। শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলন, কর্তৃপক্ষ নীরব

‎দলীয় সমর্থনে জীবন বৃত্তান্ত জমা দিলেন রায়পুর ইউপি চেয়ারম্যান প্রত্যাশী ইসমাইল বিন মনির

কোনাবাড়ীতে বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ

মেঘনায় মা ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, জাল ও ইলিশ জব্দ

রাজারহাটে পৃথক অভিযানে ৭ জন গ্রেপ্তার