ঢাকা সোমবার, ৫ অক্টোবর, ২০২৬

উত্তরাঞ্চলের আঞ্চলিক বৈষম্য নিরসনে ৩ দফা দাবিতে পঞ্চগড়ে বিক্ষোভ মিছিল ও সমাবেশ


সাইদুজ্জামান রেজা, পঞ্চগড় photo সাইদুজ্জামান রেজা, পঞ্চগড়
প্রকাশিত: ১২-১১-২০২৪ বিকাল ৫:১৭

উত্তর অঞ্চলের আঞ্চলিক বৈষম্য নিরসনে ৩ দফা দাবিতে পঞ্চগড়ে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন পঞ্চগড় জেলা।

মঙ্গলবার (১২ নভেম্বর) বিকেল সারে ৩টায় পঞ্চগড় জজকোর্ট এর সামনে থেকে এক বিক্ষোভ মিছিল বের হয়ে পঞ্চগড় জেলা বাস মিনিবাস কোচ মালিক সমিতির সামনে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। এসময় আঞ্চলিক বৈষম্য দূরীকরণে উত্তরবঙ্গের ছাত্রজনতার ৩ দফা দাবি গুলো হলো– (১.) সুষম উন্নয়ন ও অর্ন্তভুক্তিমূলক নীতি প্রণয়নে উত্তরবঙ্গের দুই বিভাগ থেকে কমপক্ষে ২জন করে ৪ জন উপদেষ্টা নিয়োগ করতে হবে। (২.) সরকারের বিভিন্ন প্রতিষ্ঠানে আমলা ও কর্মকর্তা নিয়োগে আঞ্চলিক বৈষম্য করা যাবে না। পলিসি প্রনয়নে উত্তরবঙ্গের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের সাথে পরামর্শ গ্রহণ করতে হবে। (৩.) বিতর্কিত ও জুলাই বিপ্লবকে ধারণ করে না, এমন কোন উপদেষ্টাকে অরবর্তীকালীন সরকারে রাখা যাবে না। সেইসাথে প্রত্যেক উপদেষ্টাকে তাদের কার্যক্রমের অগ্রগতি সাপ্তাহিকভাবে জনসম্মুখে প্রকাশ করতে হবে।

এসময় উপস্থিত ছিলেন পঞ্চগড় জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয় ফজলে রাব্বী, মাসুদ রানা, মোকাদেসুর রহমান সান, খোরশেদ মাহমুদ, মাহফুজার রহমান, মজাহার ইসলাম সেলিম, শাকিল ইসলাম প্রমূখ। 

এ সময় সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন, অতি দ্রুত নব নিযুক্ত উপদেষ্টা শেখ বশির উদ্দিন ভূইয়া ও মোস্তফা সারোয়ার ফারুকীকে তাদের উপদেষ্টা পদ থেকে বহিষ্কার করতে হবে এবং আমাদের উত্তর অঞ্চল থেকে উপদেষ্টা নিয়োগ দিতে হবে। যারা জুলাই বিপ্লবের বিপক্ষে অবস্থান করবে তাদের কোনো ভাবেই উপদেষ্টায় রাখা যাবে না। আমরা অতি দ্রুত আমাদের তিন দফা দাবির বাস্তবায়ন দেখতে চাই। 

T.A.S / T.A.S

ধর্মীয় বক্তার পরিচয় ব্যবহার করে লাখ লাখ টাকা আত্মসাৎ, পূর্বধলায় প্রতারক গ্রেপ্তার

এবারে বরিশালে শারদীয় দুর্গাউৎসবে ৬৩৭ মণ্ডপে দুর্গাপূজা, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি

বিশ্ব শিক্ষক দিবসে শিক্ষার মান ও শিক্ষকের মর্যাদা রক্ষার আহ্বান

গলাচিপায় ২০ গ্রাম গাঁজাসহ একজন গ্রেপ্তার

পরিকল্পিত ও বসবাসযোগ্য নগর গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে: আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ

ধনবাড়ীতে পৃথক অভিযানে ৫২ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩

টাঙ্গাইলে ৫ প্রতিষ্ঠানকে ৩৩ হাজার টাকা জরিমানা করলো ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর

মোহনগঞ্জে শিক্ষকদের আপত্তি উপেক্ষা করে ১১ স্কুলে ভারপ্রাপ্ত প্রধান রদবদলের অভিযোগ

আদমদীঘিতে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা

ঠাকুরগাঁওয়ে ২০ টাকার আলু ১৪ টাকায়, লোকসানে কৃষক ও ব্যবসায়ীরা

গজারিয়ায় বেগম খালেদা জিয়ার স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর প্রথম রাউন্ডের শেষ ম্যাচ অনুষ্ঠিত

বছরের পর বছর অচল চালকলকে সচল দিখিয়ে গুদামে নিম্নমানের চাল সরবরাহের অভিযোগ

মান্দায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত