ঢাকা রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬

সুবর্ণচরে ভোরের আলো সমাজ কল্যাণ সংগঠনের কমিটি গঠন ও আলোচনা সভা অনুষ্ঠিত


ইমাম উদ্দিন সুমন, সুবর্ণচর photo ইমাম উদ্দিন সুমন, সুবর্ণচর
প্রকাশিত: ১২-১১-২০২৪ বিকাল ৫:২৩

নোয়াখালী সুবর্ণচর উপজেলার ভোরের আলো সামাজ কল্যাণ সংগঠনের কমিটি গঠন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ১২ নভেম্বর (মঙ্গলবার) বিকেল ৪ টায় পূর্ব চরবাটা জোবায়ের বাজার রাস্তার মাথা সংলগ্ন মসজিদ মাঠে অনুষ্ঠানের আয়োজন করে ভোরের আলো সামাজ কল্যাণ সংগঠন।

ভোরের আলো সংগঠনের সাধারণ সস্পাদক এন. এন খবিরের সঞ্চালনায় ও হাজী ওলি উল্যাহ মাষ্টারের  সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, যোবায়ের বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষক আইয়ুব আলী।

বিশেষ অতিথি ছিলেন,  বিশিষ্ঠ সমাজ সেবক ও ৭ নং ওয়ার্ড মেম্বার  আহসান উল্যাহ মিয়ন,  পর্বচরবাটা  ৯ নং ওয়ার্ড মেম্বার জাহাঙ্গীর আলম, এসইএস ডিপি মডেল মাধ্যমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক তাজ উদ্দিন, বিশিষ্ঠ সমাজ সেবক নুর উদ্দিন জহির, খবির উদ্দিন, হাজী আব্দুস সহিদ, আমির হোসেন, মোঃ শহীদ স্বর্ণকার, সিরাজুল উলুম মহিলা মাদ্রাসার সহকারি প্রধান শিক্ষক মাওলানা আব্দুর রহমান।

ভোরের আলো সমাজ কল্যান সংগঠন  ২০২৪ সালে শুরু হয় এর পর থেকে  সংগঠনটি গরীব মেধাবী শিক্ষার্থীদের পড়া লেখার খরচ বহন, বয়স্ক মানুষের মাঝে ইসলামি শিক্ষা প্রদান, যৌতুক বিরোধী আন্দোলন, রক্তদান কর্মসূচি, ইভটেজিং প্রতিরোধ, সমাজে সেবা মূলক কাজ করে যাচ্ছে, মসজিদ ও ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠান পরিস্কার পরিচন্ন করন, অরক্ষিত কবর সংস্কার, অসহায় পরিবারের মাঝে খাদ্য সহায়তাসহ নানা সামাজিক কর্মকান্ড চালিয়ে যাচ্ছে।

পরে নতুন কমিটি ঘোষনা করেন অতিথিরা। কমিটিতে সভাপতি তামজিদ হোসেন, সিনিয়র সহসভাপতি শাহাদাত হোসেন, সহ-সভাপতি আবু সাঈদ, আবুল বাশার। সাধারন সম্পাদক এন.এম খবির, যুগ্ন সাধারন সম্পাদক মোঃ রিপন, শরীফ। সাংগঠনিক সম্পাদক পদে মোঃ হাসান আহমেদ, সহসাংগঠনিক সম্পাদক ইসমাইল হোসেন পয়েল, মোঃ আশ্রাফ উদ্দিন।

কোষাধ্যক্ষ জসিম উদ্দিন, প্রচার সম্পাক তৌফিক হোসেন, সহ প্রচার সম্পাদক সফি আলম, রবি আলম, রাশেদ উদ্দিন। স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডাক্তার মোঃ আরিফ, ধর্ম বিষয়ক সম্পাদক মাওলানা আনোয়ার হোসেন, ক্রীড়া বিষয়ক সম্পাদক বাহার উদ্দিন, সহ ক্রীড়া সম্পাদক মোঃ শাকিল ১,  সমাজ কল্যান সম্পাদক মোঃ শাহেদ, উপ সমাজ কল্যাণ সম্পাদক আফসার হোসেন, মোঃ সোহাগ,  মোঃ শাকিল ২,  পরিবেশ বিষয়ক সম্পাদক মোঃ বেলায়েত হোসেন,  উপ পরিবেশ বিষয়ক সম্পাদক শাকিল ৩,  হারুনুর রশিদ, সেকান্তর হোসেন, সাদ্দাম হোসেনসহ ৩০ জনের পূর্ণাঙ্গ নতুন কমিটি গঠন করা হয়।

T.A.S / T.A.S

বেনাপোল ইমিগ্রেশনে স্বর্ণসহ পাসপোর্ট যাত্রী আটক

নওয়াপাড়ায় সিজারের পর নারীর মৃত্যু, চিকিৎসায় অবহেলার অভিযোগ

আদমদীঘি প্রেসক্লাবের নতুন কমিটি: সভাপতি হাফিজার, সম্পাদক মেহেদী

মুরাদনগরে যুবলীগের মিছিলের পর রাতভর অভিযান, ইউপি সদস্যসহ গ্রেপ্তার ১৫

ময়মনসিংহে জেলা প্রশাসক উইমেন্স গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট শুরু

মেহেরপুরে প্রধানমন্ত্রী তারেক রহমানকে কটূক্তির অভিযোগে হিন্দু যুবক আটক

রাবি জাতীয়তাবাদী শিক্ষক ফোরামে সভাপতি ছাদিক, সম্পাদক সুজা

পানি আনতে গিয়ে ধর্ষণের স্বীকার বাকপ্রতিবন্ধি নারী, পাঁচ মাসের অন্তঃসত্ত্বা

মুক্তিযোদ্ধা গেজেটে অন্তর্ভুক্তি দাবিতে বাগেরহাটে অবসরপ্রাপ্ত ইপিআর সদস্যের সংবাদ সম্মেলন

ভোলায় ফেসবুক পোস্টকে কেন্দ্র করে নারীকে পিটিয়ে হত্যা, গ্রেপ্তার-২

শান্তিগঞ্জ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক সম্মেলন সম্পন্ন

আমরা পুলক চ্যাটার্জী মৃত্যুর শ্বেতপত্র চাই: এমপি সরোয়ার

পটুয়াখালীতে জমিয়তে উলামায়ে ইসলামের প্রতিনিধি সভায় ৩টি পৌরসভার মেয়র প্রার্থীর নাম ঘোষনা