নরসিংদীতে ন্যায্য মূল্যের বাজার উদ্বোধন
বাজারে দ্রব্যমূল্যের উর্ধ্বগতি নিয়ন্ত্রণের জন্য সরকারের নির্দেশনায় নরসিংদী জেলা প্রশাসনের পক্ষ থেকে ন্যায্য মূল্যের বাজার উদ্বোধন করা হয়েছে।
মঙ্গলবার (১২ নভেম্বর) শহরের শিক্ষা চত্বর এলাকার পৌর পার্কে এর উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ রাশেদ হোসেন চৌধুরী।এ সময় জেলা প্রশাসক বাজারের বিভিন্ন স্টল পরিদর্শন করেন এবং বাজার সম্প্রসারণের জন্য নির্দেশনা প্রদান করেন। এদিকে নতুন এই বাজারে গরুর মাংস, মাছ ও ডিমসহ বিভিন্ন শাকসবজি ন্যায্য মূল্য পেয়ে খুশি সাধারণ মানুষেরাও।
বাজারে ৬৫০ টাকা কেজিতে গরুর মাংস, ১২০ টাকা ডজনে মুরগির ডিম বিক্রি হচ্ছে। এছাড়া মাছ সাধারণ বাজারের তুলনায় প্রতি কেজি ১০ থেকে ২০ টাকা কম দামে বিক্রি হচ্ছে বিভিন্ন পণ্য। শাকসবজির মধ্যে লাউ প্রকারভেদে ৪০ থেকে ৬০ টাকায়, ঢেঁড়শ ৫০ থেকে ৬০ টাকা কেজি, বরবটি ৬০ টাকা কেজি, লাল শাক ৪০ টাকা কেজি, টমেটো ৮০ থেকে ১০০ টাকা কেজি, শিম ৮০ থেকে ১২০ টাকা কেজি, বেগুন ৬০ থেকে ৮০ টাকা কেজি, পটল ৬০ টাকা কেজি ধরে বিক্রি হচ্ছে।
জেলা প্রশাসক মোহাম্মদ রাশেদ হোসেন চৌধুরী গণমাধ্যম কে জানান, সপ্তাহের প্রতিদিন সকাল থেকে দুপুর পর্যন্ত পৌর পার্কে বাজারটি অব্যাহত থাকবে। এছাড়াও প্রতিটি উপজেলায় এ বাজার চালু করার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানান তিনি। এ সময় জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা, প্রাণী সম্পদ কর্মকর্তাসহ বিভিন্ন দফতরের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
T.A.S / T.A.S
টাঙ্গাইলে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
শরণখোলায় আমগাছে মিললো দিনমজুরের ঝুলন্ত লাশ
বিশ্ব দৃষ্টি দিবসে অভয়নগরে চক্ষু চিকিৎসাসেবা ও সচেতনতামূলক র্যালি
পল্লীবিদ্যুতের খুঁটি বাসনো নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ব্যক্তির মৃত্যু
ধামরাইয়ে দুই অবৈধ ইটভাটায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা
চাপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।
ভূমি ও পরিবেশ মন্ত্রণালয়ের জরুরী হস্তক্ষেপ কামন। শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলন, কর্তৃপক্ষ নীরব
দলীয় সমর্থনে জীবন বৃত্তান্ত জমা দিলেন রায়পুর ইউপি চেয়ারম্যান প্রত্যাশী ইসমাইল বিন মনির
কোনাবাড়ীতে বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ
মেঘনায় মা ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, জাল ও ইলিশ জব্দ
রাজারহাটে পৃথক অভিযানে ৭ জন গ্রেপ্তার
দেশীয় প্রজাতির মাছের সংকটে আত্রাইয়ের শুঁটকি পল্লীতে নেই প্রাণচাঞ্চল্যতা