ঢাকা বুধবার, ২৬ আগস্ট, ২০২৬

অশ্বিনের ইউটিউবে আইপিএলের ‘নিলাম’ আয়োজন!


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৩-১১-২০২৪ দুপুর ১:১

চলতি মাসেই বসছে আইপিএলের মেগা নিলাম। আগামী ২৪-২৫ নভেম্বর সৌদি আরবের জেদ্দায় হবে আসন্ন আসরের নিলাম। কোন দল কাকে কিনবে, সেদিকে তাকিয়ে ক্রিকেটপ্রেমীরা। নিলাম নিয়ে একাধিক আলোচনাসভায় চুলচেরা বিশ্লেষণ করছেন বিশেষজ্ঞরা। নিলামের পদ্ধতিও তুলে ধরা হয়েছে একাধিক আলোচনাসভায়। সেরকম এক আলোচনা সভাতেই ভক্তদের চমকে দিলেন রবিচন্দ্রন অশ্বিন। 

দীর্ঘদিন ধরেই নিজের ইউটিউব চ্যানেল চালাচ্ছেন তারকা এই স্পিনার। ‘অশ্বিন’ নামের ওই ইউটিউব চ্যানেলে ক্রিকেট সংক্রান্ত প্রচুর ভিডিও আপলোড করেন তিনি। আসন্ন আইপিএল নিলাম কেমন হবে, সেটি নিয়েও একটি ভিডিও প্রকাশ করতে চলেছেন তারকা অফস্পিনার। আইপিএলের নিলামে যেভাবে ১০ দলের প্রতিনিধিরা থাকেন, যেভাবে পরিচালক একে একে ক্রিকেটারের নাম ডাকেন নিলামের সময়ে; ঠিক সেভাবেই সাজিয়ে তোলা হয়েছে অশ্বিনের এই নতুন ভিডিও। এখনও ইউটিউব চ্যানেলে পুরো ভিডিওটি প্রকাশিত হয়নি।

মঙ্গলবার এই ভিডিওর ট্রেলার প্রকাশ্যে এসেছে। সেখানেই ভক্তদের চমকে দিয়েছেন অশ্বিন। ভিডিওতে তাকে বলতে শোনা যায়, ‘ভারতীয় টেলিভিশনের ইতিহাস প্রথমবার কোনো ব্যক্তি নিজেই নিজেকে নিলামে তুলে বিক্রি করছেন। সাধারণত আইপিএলের নিলাম নিয়ে আমি খুবই উৎসাহিত থাকি। তাই এবার আমার চ্যানেলে মক অকশনের আয়োজন করেছি।’ ক্রিকেটপ্রেমীরাই দলের মালিক হিসেবে নিজেদের পছন্দের টিম বেছে নিয়েছেন অশ্বিনের এই কাল্পনিক নিলামে। গোটা বিষয়টি দারুণ মজাদার হয়েছে বলেই মনে করছেন তারকা ক্রিকেটার।

উল্লেখ্য, আইপিএলের আসন্ন নিলামে থাকবেন অশ্বিন নিজেও। গত কয়েক মৌসুম রাজস্থান রয়্যালসের হয়ে খেললেও এবার তারা অশ্বিনকে আর রিটেন করেনি। আদৌ তিনি নিলামে কোনো দল পাবেন কিনা, উঠছে সেই প্রশ্নও।

এমএসএম / এমএসএম

শুরু হলো কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল

বাংলাদেশের সঙ্গে শেষ টেস্টের পর অস্ট্রেলিয়ার সমালোচনায় মাতলেন গাভাস্কার

বাংলাদেশকে ১০০-তে ৮০ দিলেন হাসান মাহমুদ

লম্বা সময়ের চুক্তিতে সিটি ছেড়ে টটেনহ্যামে ব্রাজিল ফরোয়ার্ড

১৪৩১ কোটি টাকায় ম্যানচেস্টার সিটিতে মরক্কোর আইয়ুব বুয়াদ্দি

স্টার্কের সঙ্গে কী কথা হয়েছিল জানালেন শরিফুল

এবার বল হাতে ‘জাদু’ দেখালেন সূর্যবংশী

কাউন্টি খেলা হচ্ছে না শরিফুলের, ডাক পাচ্ছেন খালেদ

তুরস্কের ক্লাবেও লিভারপুলের সতীর্থকে পেলেন সালাহ

চেন্নাইয়ের মালিকানা কিনতে চেয়েছিলেন ধোনি, কিন্তু...

হঠাৎ বাফুফের সংবাদ সম্মেলন স্থগিত!

নেদারল্যান্ডসের দায়িত্ব নেওয়ার পরপরই দুশ্চিন্তায় জাভি

‘যথেষ্ট হয়েছে’ বলে ফিফার নেতৃত্বে পরিবর্তনের ডাক দিলেন খেলোয়াড়রা