ঢাকা রবিবার, ১১ অক্টোবর, ২০২৬

নরসিংদীতে প্রায় সাড়ে ৪ হাজার কেজি পলিথিন ব্যাগ জব্দ


শান্ত বণিক, নরসিংদী photo শান্ত বণিক, নরসিংদী
প্রকাশিত: ১৩-১১-২০২৪ দুপুর ১:১

নরসিংদীতে ৪ হাজার ৩শত ৭৫ কেজি সরকার কর্তৃক নিষিদ্ধ ঘোষিত পলিথিন শপিং ব্যাগ জব্দ করা হয়েছে। বুধবার (১৩ নভেম্বর) নরসিংদী জেলা প্রশাসনের সিনিয়র সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আমিনুল ইসলাম বুলবুল ও নরসিংদী পরিবেশ অধিদপ্তরের উপ-পরিচালক মো. কামরুজ্জামান সরকার এঁর নেতৃত্বে নরসিংদী সদর উপজেলার বড়বাজার এলাকার সিএন্ডবি রোড সুতাপট্টি এলাকায় সরকার কর্তৃক নিষিদ্ধ ঘোষিত পলিথিন শপিং ব্যাগের বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালিত হয়েছে। 

মোবাইল কোর্টে ১ জনকে  গোডাউনে পলিথিন মজুদ করার অপরাধে পরিবেশ সংরক্ষণ আইন ১৯৯৫ (সংশোধিত ২০১০) অনুসারে মোট ১৫ হাজার টাকা জরিমানা ধার্যপূর্বক আদায় করা হয়েছে এবং আনুমানিক মোট ৪ হাজার ৩শত ৭৫ কেজি সরকার কর্তৃক নিষিদ্ধ ঘোষিত পলিথিন শপিং ব্যাগ জব্দ করা হয়েছে।

এ অভিযানে পরিবেশ অধিদপ্তর নরসিংদী জেলা কার্যালয়ের সহকারী পরিচালক প্রশান্ত কুমার রায় প্রসিকিউশন প্রদান করেন। এ সময় পরিবেশ অধিদপ্তর নরসিংদী জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আবুল মনসুর মোল্লা ও পরিদর্শক সামায়েলা তাবাসসুম ও অন্যান্য কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন। জানা গেছে, পরিবেশ রক্ষায় এই ধরণের অভিযান অব্যাহত থাকবে।

T.A.S / T.A.S

টাঙ্গাইলে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

শরণখোলায় আমগাছে মিললো দিনমজুরের ঝুলন্ত লাশ

বিশ্ব দৃষ্টি দিবসে অভয়নগরে চক্ষু চিকিৎসাসেবা ও সচেতনতামূলক র‍্যালি

পল্লীবিদ্যুতের খুঁটি বাসনো নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ব্যক্তির মৃত্যু

ধামরাইয়ে দুই অবৈধ ইটভাটায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা

চাপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।

ভূমি ও পরিবেশ মন্ত্রণালয়ের জরুরী হস্তক্ষেপ কামন। শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলন, কর্তৃপক্ষ নীরব

‎দলীয় সমর্থনে জীবন বৃত্তান্ত জমা দিলেন রায়পুর ইউপি চেয়ারম্যান প্রত্যাশী ইসমাইল বিন মনির

কোনাবাড়ীতে বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ

মেঘনায় মা ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, জাল ও ইলিশ জব্দ

রাজারহাটে পৃথক অভিযানে ৭ জন গ্রেপ্তার

দেশীয় প্রজাতির মাছের সংকটে আত্রাইয়ের শুঁটকি পল্লীতে নেই প্রাণচাঞ্চল্যতা

টঙ্গীতে স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার, সন্ত্রাসবিরোধী আইনে মামলা