বঙ্গবন্ধুর ছবি আঁকতে ১৬ বছর কেটে গেল চিত্রশিল্পী প্রণব কুমার সরকারের
‘এখন যৌবন যার যুদ্ধে যাওয়ার সময় তার’ কবিতার এই বাক্যটির যথার্থ মূল্যায়ন করেছেন চিত্রশিল্পী প্রণব কুমার সরকার। মাধ্যমিকের গণ্ডি পেরিয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে চারুকলায় ভর্তি হন ২০০৪ সালে। সেই সময় থেকে তুলির আঁচড়ে বঙ্গবন্ধু এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিভিন্ন সময়কার ছবি অংকন করেন কাঠের তৈরি বাংলাদেশের মানচিত্রের ওপর। বঙ্গবন্ধুর কৈশর, ছাত্রজীবন, কারাবরণ, ৭ মার্চের ভাষণ, যুদ্ধকালীন সময়, সাংসারিক জীবনসহ ১০০টি চিত্রকর্মের মধ্যদিয়ে তুলির আঁচড়ে ফুটিয়ে তুলতে চেষ্টা করেছেন শিল্পী। ‘বঙ্গবন্ধু মানে বাংলাদেশ, বাংলাদেশ মানে বঙ্গবন্ধু’ সেই চিন্তাভাবনা থেকে মানচিত্রটিই যেন বঙ্গবন্ধু সেটাই প্রকাশ করা হয়। কাজটি করতে চিত্রশিল্পী প্রণব কুমার সরকার ১৬ বছর অতিবাতিত করেছেন।
গোবিন্দগঞ্জ উপজেলা প্রসাশনের আয়োজনে মুজিব শতবর্ষ উপলক্ষে বঙ্গবন্ধুর ১০০টি চিত্রকর্ম প্রদর্শিত হয় গতকাল সোমবার (৩০ আগস্ট)। এ সময় চিত্রশিল্পীর সাথে কথা হলে তিনি বলেন, আমার ভালোবাসা দিয়ে তুলির আঁচড়ে আমি বঙ্গবন্ধুকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরা এবং বঙ্গবন্ধু মানে বাংলাদেশ- এ কথাটি ছবিগুলোর মধ্য প্রকাশ করেছি। সংসার জীবনে যুক্ত না হয়ে প্রায় ১৫ লাখ টাকা ব্যয়ে এবং মেধা খাটিয় স্বপ্নকে বাস্তবে রূপ দেয়ার চেষ্টা করেছি। বিয়ে করলে আমার এ স্বপ্ন কখনো বাস্তবে রূপ দেয়া হয়তো সম্ভব হতো না।
তিনি আরো জনান, যদি প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে স্বহস্তে আমার লালিত ১০০টি স্বপ্নকে তুলে দিতে পারি তাহলে আমার এ কষ্টকে স্বার্থক বলে মনে করব। তাই আমি কবির ভাষায় বলতে চাই- ‘এখন যৌবন যার যুদ্ধে যাওয়ার সময় তার’।
উপজেলা প্রসাশনের এ আয়োজনকে প্রশংসিত করেন উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি প্রধান আতাউর রহমান বাবলু। উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক আব্দুল লতিফ প্রধান বলেন, আমি বিমোহিত হয়েছি এত সুন্দর শিল্পকর্ম দেখে। আমরা বঙ্গবন্ধুকে হৃদয়ে ধারণ করি, তার আদর্শে পথচলি। এই ছবিগুলো আমাদের বর্তমান প্রজন্মের জন্য পথপ্রদর্শক হিসেবে কাজ করবে। এ সময় তিনি চিত্রশিল্পী প্রণব কুমার সরকারকে ধন্যবাদ জনান।
এ চিত্রপ্রদর্শনীর উদ্বোধন ঘোষণা করেন স্থানীয় সংসদ সদস্য প্রকৌশলী মনোয়ার হোসেন চেীধুরী।
এমএসএম / জামান
মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা
কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী
বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার
নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার
তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার
কামরুজ্জামান সিকদার কামালকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদ, তথ্য-প্রমাণের ভিত্তিতে কথা বলার আহ্বান
জয়পুরহাটে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে জেলা বিএনপির মতবিনিময়
রাজারহাটে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ অবহিতকরণ প্রেস কনফারেন্স অনুষ্ঠিত
পেকুয়ায় ফ্যামিলি কার্ড কর্মসূচি নিয়ে প্রেস কনফারেন্স
পিরোজপুরে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে নিয়োগ কর্মী ৪৯২ জন, সুপারভাইজার ৪৯ জন
তেঁতুলিয়ায় ‘বাংলা টি’ ও ‘বিসমিল্লাহ টি’ কারখানা পরিদর্শন করলেন বাংলাদেশ চা বোর্ডের চেয়ারম্যান
টুঙ্গিপাড়া সরকারি কলেজে নবীনবরণ, দেশ গঠনে ভূমিকা রাখার আহ্বান জিলানীর