ঢাকা রবিবার, ১১ অক্টোবর, ২০২৬

উপদেষ্টা নাহিদকে লক্ষ্য করে নয়, শিক্ষার্থীদের স্লোগান জবি প্রশাসনের বিরুদ্ধে’


জবি সংবাদদাতা photo জবি সংবাদদাতা
প্রকাশিত: ১৩-১১-২০২৪ দুপুর ২:২৮

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের চলমান হল আন্দোলনকে কেন্দ্র করে একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। ভিডিওতে তথ্য ও সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলামকে নিয়ে অপপ্রচার চালানো হচ্ছে বলে অভিযোগ করেছেন শিক্ষার্থীরা।

ভিডিওতে দেখা যায়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা 'সব শালারা বাটপার, আর্মি হবে ঠিকাদার' বলে স্লোগান দিচ্ছেন। এসময় আন্দোলনরত শিক্ষার্থীদের সাথে কথা বলতে আসা নাহিদ ইসলামকে পাশেই দাঁড়িয়ে থাকতে দেখা যায়।

শিক্ষার্থীরা জানান, গত সোমবার (১১ নভেম্বর) এই স্লোগান জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আন্দোলন শুরু হওয়ার পর থেকেই দিয়ে আসছিলেন। মূলত জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রশাসনকে উদ্দেশ্য করে এই স্লোগান দেওয়া হয়েছে। জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রশাসন দীর্ঘদিন ধরে হলের কাজ কচ্ছপ গতিতে করছিল।

এছাড়া জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের পিডির বিরুদ্ধে বিভিন্ন দুর্নীতির অভিযোগ করেন শিক্ষার্থী। তারা জানান, এই দুর্নীতিবাজ পিডিসহ জবির সব অনিয়মের বিরুদ্ধে বলা হয়েছিল- ‘সব শালারা বাটপার, আর্মি হবে ঠিকাদার।’ তারা জানান, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা চান তাদের দ্বিতীয় ক্যাম্পাসের কাজ সেনাবাহিনীর মাধ্যমে বাস্তবায়ন হোক।

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী রায়হান হাসান রাব্বী বলেন, আমরা এই স্লোগান তো আমাদের বিশ্ববিদ্যালয়ের বিরুদ্ধে দিয়েছি। নাহিদ ভাই বরং আমাদের সমস্যা সমাধান করতে এসেছিলেন। কিন্তু পালিয়ে থাকা আওয়ামী লীগের নেতাকর্মীরা এসব তথ্য এডিট করে উদ্দেশ্যপ্রনোদিতভাবে উপস্থাপন করছে। আমাদের সবাইকে সতর্ক থাকতে হবে।

এমএসএম / এমএসএম

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে মহালয়া উদযাপন

পবিপ্রবি ছাত্রদল সভাপতির সাংগঠনিক পদ স্থগিত

রাবিতে সাংবাদিক পেটানোর ঘটনায় ৪ জনের ছাত্রত্ব বাতিলের সুপারিশ

টানা ৩ বার ২% গবেষকের তালিকায়, সাবেক পাবিপ্রবি ছাত্রদল নেতা

প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন শেকৃবির ৭ শিক্ষার্থী

বিশ্বসেরা ২ শতাংশ গবেষকের তালিকায় পাবিপ্রবির ৮ গবেষক

‎বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় কুবি শিক্ষক মোহাম্মদ শফি উল্যাহ্

শ্রেণিকক্ষের জ্ঞান কাজে লাগিয়ে কুবিতে শিক্ষার্থীদের উদ্যোক্তা মেলা

প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন নজরুল বিশ্ববিদ্যালয়ের ১৪ শিক্ষার্থী

নজরুল বিশ্ববিদ্যালয়ের ৮৩৪ নম্বর রুম থেকে জার্মানির বায়ার্নে দুই বন্ধু

‎নজরুল বিশ্ববিদ্যালয়ে বিদেশে উচ্চশিক্ষা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত, ২৩ শিক্ষার্থী পেলেন বৃত্তি

কুবিতে শিক্ষাছুটি শেষে যোগ না দেওয়ায় ৬ শিক্ষকের পদ শূন্য

১৫ দিনের সংস্কারে কি বদলাবে গবি ক্যান্টিন?