ঢাকা রবিবার, ১১ অক্টোবর, ২০২৬

জাককানইবি'তে মাদকবিরোধী সচেতনতামূলক সভা অনুষ্ঠিত


এস এম মোজতাহীদ প্লাবন, নজরুল বিশ্ববিদ্যালয় photo এস এম মোজতাহীদ প্লাবন, নজরুল বিশ্ববিদ্যালয়
প্রকাশিত: ১৩-১১-২০২৪ দুপুর ৪:১৬
'মাদকমুক্ত দেশ গড়ি, মাদককে না বলি' প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে আয়োজন করা হয় মাদক বিরোধী সচেতনতামূলক সভা। 
বুধবার (১৩ নভেম্বর ২০২৪) বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন অনুষদ ভবনের দশ তলায় এ আলোচনা সভার আয়োজন করা হয়। বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. মো. মাহবুবুর রহমানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাচার্য অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর আলম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ট্রেজারার অধ্যাপক ড. জয়নুল আবেদীন সিদ্দিকী, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. মো. মিজানুর রহমান। ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক ড. আশরাফুল আলমের সঞ্চালনায় মূখ্য আলোচক ছিলেন বাংলাদেশ পুলিশ, ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি ড. আশরাফুর রহমান, বিশেষ আলোচক হিসেবে ছিলেন পুলিশ সুপার (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতি প্রাপ্ত) জনাব মো. আজিজুল ইসলাম। 
প্রধান অতিথির বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. জাহাঙ্গীর আলম বলেন, "এই ড্রাগের পেছনে প্রচুর টাকা চলে যায়। একজন এডিক্টেড হয়ে গেলে সে এই পথ থেকে সহজেই বের হতে পারে না। এই প্রভাব তার নিজের, পরিবারের এমনি সমাজের উপর পরে। সমাজকে এই বার্ডেন নিয়ে চলতে হয়। সমাজের উন্নতির জন্য সেটা কখনো পজিটিভ হতে পারে না।"
বিশ্ববিদ্যালয়ে এমন আয়োজনের সুযোগ করে দেওয়ায় উপাচার্যকে ধন্যবাদ জ্ঞাপন করে মূখ্য আলোচকের বক্তব্যে ড. আশরাফুর রহমান বলেন, "আমি বলছি না এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা মাদকের সঙ্গে জড়িত। তবে শিশু মন বিচ্যুত হতে পারে৷ বয়োজ্যেষ্ঠদের উচিত সে বিষয়ে খেয়াল রাখা। কারণ আমরা একটি রক্তাক্ত পাটাতনের উপর দাঁড়িয়ে কথা বলছি। ছাত্র জনতার ঐতিহাসিক বিপ্লবের ফসলকে যদি আমরা সামাজিক ও রাজনৈতিক ভাবে গড়ে তুলতে না পারি তাহলে আমরা জাতি হিসেবে পিছিয়ে যাবো।" 
উল্লেখ্য, আলোচনা সভার শেষে উপস্থিত শিক্ষার্থীদের মাদক সেবনের বিরুদ্ধে শপথ পাঠ করান ডিআইজি ড. আশরাফুর রহমান। 

এমএসএম / এমএসএম

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে মহালয়া উদযাপন

পবিপ্রবি ছাত্রদল সভাপতির সাংগঠনিক পদ স্থগিত

রাবিতে সাংবাদিক পেটানোর ঘটনায় ৪ জনের ছাত্রত্ব বাতিলের সুপারিশ

টানা ৩ বার ২% গবেষকের তালিকায়, সাবেক পাবিপ্রবি ছাত্রদল নেতা

প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন শেকৃবির ৭ শিক্ষার্থী

বিশ্বসেরা ২ শতাংশ গবেষকের তালিকায় পাবিপ্রবির ৮ গবেষক

‎বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় কুবি শিক্ষক মোহাম্মদ শফি উল্যাহ্

শ্রেণিকক্ষের জ্ঞান কাজে লাগিয়ে কুবিতে শিক্ষার্থীদের উদ্যোক্তা মেলা

প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন নজরুল বিশ্ববিদ্যালয়ের ১৪ শিক্ষার্থী

নজরুল বিশ্ববিদ্যালয়ের ৮৩৪ নম্বর রুম থেকে জার্মানির বায়ার্নে দুই বন্ধু

‎নজরুল বিশ্ববিদ্যালয়ে বিদেশে উচ্চশিক্ষা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত, ২৩ শিক্ষার্থী পেলেন বৃত্তি

কুবিতে শিক্ষাছুটি শেষে যোগ না দেওয়ায় ৬ শিক্ষকের পদ শূন্য

১৫ দিনের সংস্কারে কি বদলাবে গবি ক্যান্টিন?