নিখোঁজের ৩ দিন পর শিশুর বস্তাবন্দি লাশ উদ্ধার
মানিকগঞ্জের সিংগাইরে আল-আমীন (৭) নামে নিখোঁজ হওয়া এক শিশুর বস্তাবন্দি লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (৩১ আগস্ট) দুপুর ১২টার দিকে উপজেলার বলধারা ইউনিয়নের রেরুন্ডি এলাকার টেমার ঝোড় থেকে তার লাশটি উদ্ধার করা হয়। শিশু আল-আমীন ওই ইউনিয়নের বড়বাঁকা গ্রামের কাতার প্রবাসী শহিদুল ইসলামের ছেলে। সে স্থানীয় একটি কিন্ডারগার্টেনের প্রথম শ্রেণিতে পড়াশোনা করত।
জানা গেছে, গত শনিবার সকাল ৯টার দিকে বাইসাইকেল নিয়ে বাড়ি থেকে বের হওয়ার পর শিশুটি নিখোঁজ হয়। অনেক খোঁজাঁখুজি করে না পেয়ে ওই দিনই শিশুটির বাবা সিংগাইর থানায় একটি সাধারণ ডায়েরি করেন।
বিষয়টি নিশ্চিত করে সিংগাইর থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম মোল্যা বলেন, উপজেলার রেরুন্ডি এলাকার টেমার ঝোড়ের একটি গর্তে বস্তাবন্দি লাশ দেখে স্থানীয়রা থানায় খবর দিলে ঘটনাস্থল থেকে শিশুটির লাশ উদ্ধার করা হয়েছে।
তিনি আরো জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, দুর্বৃত্তরা শিশুটিকে হত্যা করে বস্তায় ভরে বাড়ি থেকে প্রায় এক কিলোমিটার দূরের একটি ঝোপে পুঁতে রাখে। তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালে পাঠানোর প্রস্তুতি চলছে বলে জানান তিনি।
এমএসএম / জামান
সিংড়ায় প্রশাসনের অভিযানে ৪ লাখ টাকা মূল্যের অবৈধ চায়না দুয়ারি জাল পুড়িয়ে ধ্বংস
উখিয়ায় ডুবন্ত কাঠের ক্যারিয়ারসহ ইয়াবা উদ্ধার, অস্ত্র-গুলিসহ আটক ৩
অভয়নগরে দুর্যোগ প্রশমন দিবস পালিত, র্যালি ও মহড়া
ডিম উৎপাদন বাড়িয়ে রপ্তানির সক্ষমতা অর্জন করতে হবে: প্রতিমন্ত্রী টুকু
উলিপুরে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত
অসুস্থতার কথা বললেন অবরুদ্ধ চুয়েট ভিসি, চিকিৎসক বললেন ঠিক আছেন
সাপ্তাহিক দেশজনতার কথার উদ্যোগে 'মধূ শিক্ষা নিকেতনে' মেধাবীদের মাঝে শিক্ষা উপকরন বিতরন
হাটহাজারীতে দূর্যোগ প্রশমন দিবস পালিত
সড়কে দুর্ঘটনা কমাতে চালক, যাত্রী ও পথচারীদের সচেতন হওয়ার আহ্বান এসএমপি কমিশনারের
রাজস্থলীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
জয়পুরহাটে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
আদমদীঘিতে দুর্যোগ প্রশমন দিবস পালিত