৩ মাসে ৭ বিলিয়ন ডলার রেমিট্যান্স পেয়েছে বাংলাদেশে
অন্তর্বর্তী সরকার গঠনের পর থেকেই বাড়ছে রেমিট্যান্স। যেন রেমিট্যান্সের পালে হাওয়া লেগেছে। গত তিন মাসে প্রবাসী নাগরিকদের কাছ থেকে ৭ বিলিয়ন মার্কিন ডলারের বেশি রেমিট্যান্স এসেছে দেশে। বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের কাজের হিসাব খতিয়ে দেখা গেছে, ‘বাংলাদেশে প্রবাসীরা গত তিন মাসে ৭.০২ বিলিয়ন মার্কিন ডলার রেমিট্যান্স পাঠিয়েছে’।
প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের তিন মাস পূর্তি উপলক্ষ্যে প্রধান উপদেষ্টার প্রেস উইং এ তথ্য জানিয়েছে।
গত তিন মাসে মোট ২ লাখ ২২ হাজার ৮২১ বাংলাদেশি শ্রমিক বিদেশে গিয়েছিল। তাদের মধ্যে বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেড এর আওতায় ৪ হাজার ৪২৬ জন কর্মী বিভিন্ন দেশে গেছেন।
প্রবাসী কল্যাণ এবং বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের কার্যক্রম তুলে ধরে রিপোর্টে বলা হয়, অন্তর্বর্তীকালীন সরকার বিদেশে মারা যাওয়া অভিবাসী শ্রমিকদের পরিবারগুলোর প্রত্যেককে তিন লাখ করে টাকা দিয়েছেন।
রিপোর্টে বলা হয়, আহত ও অসুস্থ শ্রমিকদের মধ্যে তাদের চিকিৎসার জন্য আর্থিক সহায়তা বাবদ ১.৮৮ কোটি টাকা বিতরণ করা হয়েছে। বিদেশে মারা যাওয়া অভিবাসী শ্রমিকদের পরিবারগুলোকে মৃতদেহ দেশে নিয়ে আসা এবং শেষকৃত্য পরিচালনার ব্যয় হিসেবে মোট ৪.৩২ কোটি টাকা প্রদান করা হয়েছে।
এছাড়াও বিদেশে মারা যাওয়া শ্রমিকদের পরিবারের মধ্যে গত তিন মাসে ১২ কোটি ৩৯ লাখ টাকার বীমার অর্থ বিতরণ করা হয়েছে। অভিবাসী শ্রমিকদের মেধাবী শিশুদের মধ্যে প্রায় ১.৯৭ কোটি টাকা শিক্ষাগত সহায়তা হিসাবে বিতরণ করা হয়েছে।
সূত্র জানায়, এ সময়ে প্রবাসী কল্যাণ ব্যাংক থেকে আবাসন ঋণ হিসাবে ৯,৯৮৯ জন অভিবাসী শ্রমিকদের মধ্যে মোট ২১৬.৩৩ কোটি টাকা বিতরণ করা হয়েছে। পুনর্বাসন ঋণ খাত থেকে ৮১১ জন প্রবাসী শ্রমিকের মধ্যে ২২.৮৯ কোটি টাকা ঋণ বিতরণ করা হয়েছে ।
সংশ্লিষ্ট কর্তৃপক্ষ প্রবাসী কর্মসংস্থান সংক্রান্ত কাজের সমন্বয়ের জন্য একটি ডিজিটাল প্লাটফর্ম চালুর উদ্যোগ নিয়েছে, যেখানে অভিবাসী শ্রমিকদের অভিযোগ নিষ্পত্তি এবং সহায়তা প্রদানে প্রবাসী সহায়তা কেন্দ্র চালু করা হয়েছে।
T.A.S / T.A.S
মালয়েশিয়ায় বাংলাদেশি পণ্য রপ্তানি-বিনিয়োগে সহযোগিতা চাইল ঢাকা চেম্বার
জুলাইয়ের দুর্বলতার পর আগস্টে যুক্তরাজ্যে পোশাক রপ্তানি বেড়েছে
জ্বালানির দাম ইস্যুতে শেয়ারবাজারে ফের উদ্বেগ
পুঁজিবাজারে আসছে র্যানকন মোটরস, তালিকাভুক্তির প্রস্তুতি শুরু
কমলো সোনা ও রুপার দাম
চড়া সবজির বাজার, শিম ২০০ বেগুনের কেজি ১৬০!
সাধ আর সাধ্য মিলছে না ইলিশের বাজারে
সিনোবাংলায় স্বতন্ত্র পরিচালক নিয়োগে বিএসইসির সম্মতি
ডলার ছাড়াই টাকায় আমদানি-রপ্তানির অর্থ পরিশোধের সুযোগ
পোশাক খাতের সমস্যা সমাধানে সম্মিলিত উদ্যোগ গ্রহণের আহ্বান রাষ্ট্রপতির
২০২৭ সালের মধ্যে বাংলাদেশ-মালয়েশিয়ার মুক্ত বাণিজ্য চুক্তির প্রত্যাশা
কানাডা-রাশিয়া-সৌদি আরব থেকে ১ লাখ ৫৫ হাজার টন সার কিনবে সরকার