ঢাকা রবিবার, ১১ অক্টোবর, ২০২৬

নরসিংদীতে স্ত্রীর সঙ্গে অভিমান করে ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে যুবকের মৃত্যু


শান্ত বণিক, নরসিংদী photo শান্ত বণিক, নরসিংদী
প্রকাশিত: ১৪-১১-২০২৪ দুপুর ৩:৩৬

নরসিংদীতে স্ত্রীর সঙ্গে অভিমান করে ফেসবুকে পোস্ট দিয়ে চট্টগ্রামগামী ‘তূর্ণা এক্সপ্রেস’ ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছেন মো. সাইদুর রহমান রহিদ (৩৬) নামে এক যুবক।

বুধবার (১৩ নভেম্বর) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে নরসিংদী সদর উপজেলার পুরানপাড়া এলাকার রেললাইনে এ ঘটনা ঘটে। নিহত মো. সাইদুর রহমান রহিদ ঢাকা দক্ষিণ কাফরুল এলাকার মো. ইসলাম শেখের ছেলে। তিনি বেসরকারি একটি প্রতিষ্ঠানে আইটি প্রোভাইডার হিসেবে চাকরি করতেন। নিহতের পরিবারের সদস্যরা জানান, সাত বছর আগে মো. সাইদুর নরসিংদী সদর উপজেলার ঘোড়াদিয়া সোনাতলা এলাকার রহমান মুন্সীর মেয়ে তহুরা খাতুনকে বিয়ে করেন। তাদের এক কন্যা সন্তানও রয়েছে।

বুধবার সাইদুর নিজ বাড়ি ঢাকা থেকে শ্বশুরবাড়ি নরসিংদীতে যান। স্ত্রীর স্থায়ীভাবে তার নিজের বাপের বাড়িতে থাকা নিয়ে তাদের মধ্যে দীর্ঘদিন ধরে কলহ চলে আসছিল। এরই জের ধরে তিনি রাতে বাড়ি থেকে বের হয়ে পুরানপাড়া এলাকায় ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেন।

পুলিশ বৃহস্পতিবার (১৪ নভেম্বর) বেলা ১১টার দিকে মরদেহ উদ্ধার করে সদর হাসপাতালে মর্গে পাঠায়। নিহতের ভাই লুতফুর রহমান গণমাধ্যম কে  বলেন, স্ত্রীর সঙ্গে পারিবারিক কলহের জেরে আমার ভাই আত্মহত্যা করেছে। ভাই সেটা সামাজিক যোগাযোগ মাধ্যমে (ফেসবুক) স্ট্যাটাস লিখে গেছেন। ঘটনাটির সুষ্ঠু তদন্তের মাধ্যমে আমরা বিচার দাবি করছি।

T.A.S / T.A.S

টাঙ্গাইলে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

শরণখোলায় আমগাছে মিললো দিনমজুরের ঝুলন্ত লাশ

বিশ্ব দৃষ্টি দিবসে অভয়নগরে চক্ষু চিকিৎসাসেবা ও সচেতনতামূলক র‍্যালি

পল্লীবিদ্যুতের খুঁটি বাসনো নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ব্যক্তির মৃত্যু

ধামরাইয়ে দুই অবৈধ ইটভাটায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা

চাপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।

ভূমি ও পরিবেশ মন্ত্রণালয়ের জরুরী হস্তক্ষেপ কামন। শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলন, কর্তৃপক্ষ নীরব

‎দলীয় সমর্থনে জীবন বৃত্তান্ত জমা দিলেন রায়পুর ইউপি চেয়ারম্যান প্রত্যাশী ইসমাইল বিন মনির

কোনাবাড়ীতে বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ

মেঘনায় মা ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, জাল ও ইলিশ জব্দ

রাজারহাটে পৃথক অভিযানে ৭ জন গ্রেপ্তার

দেশীয় প্রজাতির মাছের সংকটে আত্রাইয়ের শুঁটকি পল্লীতে নেই প্রাণচাঞ্চল্যতা

টঙ্গীতে স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার, সন্ত্রাসবিরোধী আইনে মামলা