ঢাকা বৃহষ্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬

পূর্বাচলের লেকে উদ্ধার হওয়া ৭ টুকরো লাশটি একজন ডাইং ব্যবসায়ীর


রূপগঞ্জ প্রতিনিধি photo রূপগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ১৪-১১-২০২৪ দুপুর ৪:১০

নারায়ণগঞ্জের রূপগঞ্জের পূর্বাচল উপ-শহরের লেক থেকে ৭ টুকরো অবস্থায় উদ্ধার হওয়া অজ্ঞাত ব্যাক্তির লাশের পরিচয় সনাক্ত করেছে পুলিশ। নিহতের নাম জমিস উদ্দিন (৫৯)। জসিম উদ্দিন নারায়ণগঞ্জের সস্তাপুর এলাকার চাঁদ ডাইংয়ের মালিক। এর আগে গত ১০ নভেম্বর বিকেল থেকেই জসিম উদ্দিন নিখোঁজ ছিলেন। এ ঘটনায় নিহতের ছেলে ওবায়দুল ইসলাম শিবু বাদী হয়ে রাজধানীর গুলশান থানায় জসিম উদ্দিনের নিখোঁজ হওয়ার একটি সাধারণ ডায়েরী করেন। রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিয়াকত আলী বিষয়টি নিশ্চিত করেন। 

রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিয়াকত আলী, গত বুধবার ১৩ নভেম্বর সকাল ৭ টার দিকে স্থানীয়রা পূর্বাচলের ব্রাক্ষ্মনখালী লেকে পলিথিনে মোড়ানো লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পলিথিন থেকে ৭ টুকরো করা লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়। পরে নিহতের পরিবার সনাক্ত করে জানান উদ্ধার হওয়া লাশটি জসিম উদ্দিনের। ঘটনার সঙ্গে জড়িতদের সনাক্ত করে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। 

সাধায়ণ ডায়েরীতে শিবু জানান, তারা পুরো পরিবার রাজধানী ঢাকার বসুন্ধরা আবাসিক এলাকার সি ব্লকে বসবাস করেন। জসিম উদ্দিন নারায়ণগঞ্জের সস্তাপুর এলাকার চাঁদ ডাইংয়ের মালিক। গত ১০ নভেম্বর বিকেল ৪ টার দিকে গুলশান-২ এর ল্যান্ডভিউ এলাকায় গাড়ির ড্রাইভার তাকে নামিয়ে দেন। এরপর থেকেই তার কোন খোঁজ পাওয়া যায়নি। পরে তিনি থানায় একটি নিখোঁজ ডায়েরী করেন। 

T.A.S / T.A.S

সিলেটে পুলিশের ধাওয়ার মুখে সুরমায় ঝাঁপ, প্রাণ গেল ৫৮ বছর বয়সী ব্যক্তির

মান্দায় তীব্র সার সংকটে কৃষকদের মহাসড়ক অবরোধ

সখীপুরে ধানক্ষেত থেকে নিরাপত্তাকর্মীর মরদেহ উদ্ধার

সিলেটের মাজার এলাকা থেকে কুমিল্লার নিখোঁজ ৪ শিক্ষার্থী উদ্ধার

আদমদীঘিতে ৫ মাদক কারবারির জেল-জরিমানা

সিংড়ায় সার পেতে কৃষকদের ভোগান্তি, দীর্ঘ লাইন

জিয়ানগরে পল্লী চিকিৎসক দলের সদস্য সচিব সহ দুজনকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা

জুড়ীতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বিক্ষোভ মিছিল স্বেচাসেবক লীগ নেতা গ্রেফতার

ফুটপাত দখল মুক্ত করতে কোনাবাড়িতে জিসিসির উচ্ছেদ অভিযান

তেঁতুলিয়ায় ঢাকঢোল পিটিয়ে জমির দখল বুঝিয়ে দিলো আদালত

স্কাউটিংয়ে খুলনা অঞ্চলের শ্রেষ্ঠ উপজেলা অভয়নগর, সংবর্ধিত ইউএনও

রায়গঞ্জে নতুন ইউনিয় নয় পুরাতন ইউপিতেই থাকতে চান নাগরিকেরা, প্রতিবাদে গণ সাক্ষর ও সভা অনুষ্ঠিত

জুড়ীতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বিক্ষোভ মিছিল স্বেচাসেবক লীগ নেতা গ্রেফতার