ঢাকা মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬

পুলিশ সরকারের আশকারায় দানব হয়ে গিয়েছিল: জিএমপি কমিশনার


আবিদ হোসেন বুলবুল, গাজীপুর photo আবিদ হোসেন বুলবুল, গাজীপুর
প্রকাশিত: ১৪-১১-২০২৪ বিকাল ৫:২৪

গাজীপুর মহানগর পুলিশের নয়া কমিশনার ড. মো. নাজমুল করিম খান বলেছেন, পুলিশ সরকারের আশকারা পেয়ে দানব হয়ে গিয়েছিল। পুলিশ বলে বেড়াত আমরা সরকার বানাই। বলতো আমরা এমপি বানাই, মন্ত্রী বানাই! কি লজ্বার কথা। সেই পুলিশ কি টিকতে পেরেছে? পারে নাই। কিন্তু আমি মানুষকে প্রকৃত পুলিশের সেবা দিতে চাই। গাজীপুর মহানগর পুলিশকে জনগণের পুলিশে পরিণত করতে চাই। যাতে মানুষ পুলিশ দেখলে ভরসা পায়, মানুষের মনে বিশ্বাস জাগে, আমি এমন পুলিশ হয়ে কাজ করতে চাই।

বৃহস্পতিবার সকাল ১১টায় গাজীপুর মহানগর পুলিশের সদর দপ্তরের সম্মেলন কক্ষে জেলায় কর্মরত বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে এসব কথা বলেন।

নয়া কমিশনার বলেন, একটা সময় আমরা কথা বলতে পারতাম না। প্রায় ১৬ বছর পরে আজ আমরা প্রাণ ভরে, মনখূলে কথা বলতে পারছি। এসময় তিনি বৈষম্যবিরোধী ছাত্র-জনতার বিপ্লবে অংশগ্রহণকারী সকলের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন।

তিনি আরো বলেন, পুলিশের কাজ সমাজের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। সিস্টেমের দুর্বলতা বা সমাজের অস্থিরতার মধ্যে পুলিশের ভূমিকা আরও বেশি গুরুত্বপূর্ণ। আমাদের কাজ হচ্ছে দুষ্টের দমন করা এবং ন্যায় প্রতিষ্ঠা করা। সমাজে শৃঙ্খলা ফিরিয়ে আনা আমাদের প্রধান লক্ষ্য। আমরা চাই পুলিশকে আরও সাহসী এবং শক্তিশালী হতে, যাতে তারা অপরাধীদের বিরুদ্ধে কার্যকরী পদক্ষেপ নিতে পারে।

ড. মো. নাজমুল করিম খান, আপনারা সঠিক ও বস্থুনিষ্ঠ সংবাদ প্রকাশ করবেন। যাতে আমরা সমাজের প্রকৃত অবস্থা জানতে পারি। এসময় তিনি রাগ, অনুরাগ বা বিরাগের বশবর্তী হয়ে মিথ্যা সংবাদ প্রকাশ না করতে সাংবাদিকদের অনুরোধ করেন।

পরে তিনি সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে বলেন, আমি গাজীপুরে যথাযথ পুলিশিংটা করতে চাই। তিনি অপরাধীদের হুশিয়ারি দিয়ে বলেন, যদি কোন এলাকায় ছিনতাইকারীরা এলাকায় অপরাধ করতে চায়, তাহলে তাদের জীবনের ঝুকি নিতে হবে। আমি অপরাধ দমনে শতভাগ আন্তরিকতা নিয়ে কাজ করব। তাদের প্রতিরোধ প্রয়োজনে জীবন বাঝি রেখে কাজ করব। অতএব, ছিনতাইকারীকেও ছিনতাই করতে হলে আমার মত জীবনের ঝুকি নিতে হবে। যারাই অপরাধ করতে চেষ্টা করবে, তারাই ঝুকির মধ্যে থাকবে।

গত সোমবার রাষ্ট্রপতির আদেশক্রমে স্বরাষ্ট্র মন্ত্রণালয় জননিরাপত্তা বিভাগের উপ-সচিব আবু সাঈদ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে ড. মো. নাজমুল করিম খানকে জিএমপির নয়া কমিশনার হিসাবে নিয়োগ প্রদান করা হয়। পরদিন মঙ্গলবার দুপুরে নয়া কমিশনার ড. মো. নাজমুল করিম খান জিএমপি সদর দপ্তরে দায়িত্বভার গ্রহণ করেন।

T.A.S / T.A.S

ধর্মীয় বক্তার পরিচয় ব্যবহার করে লাখ লাখ টাকা আত্মসাৎ, পূর্বধলায় প্রতারক গ্রেপ্তার

এবারে বরিশালে শারদীয় দুর্গাউৎসবে ৬৩৭ মণ্ডপে দুর্গাপূজা, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি

বিশ্ব শিক্ষক দিবসে শিক্ষার মান ও শিক্ষকের মর্যাদা রক্ষার আহ্বান

গলাচিপায় ২০ গ্রাম গাঁজাসহ একজন গ্রেপ্তার

পরিকল্পিত ও বসবাসযোগ্য নগর গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে: আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ

ধনবাড়ীতে পৃথক অভিযানে ৫২ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩

টাঙ্গাইলে ৫ প্রতিষ্ঠানকে ৩৩ হাজার টাকা জরিমানা করলো ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর

মোহনগঞ্জে শিক্ষকদের আপত্তি উপেক্ষা করে ১১ স্কুলে ভারপ্রাপ্ত প্রধান রদবদলের অভিযোগ

আদমদীঘিতে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা

ঠাকুরগাঁওয়ে ২০ টাকার আলু ১৪ টাকায়, লোকসানে কৃষক ও ব্যবসায়ীরা

গজারিয়ায় বেগম খালেদা জিয়ার স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর প্রথম রাউন্ডের শেষ ম্যাচ অনুষ্ঠিত

বছরের পর বছর অচল চালকলকে সচল দিখিয়ে গুদামে নিম্নমানের চাল সরবরাহের অভিযোগ

মান্দায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত