৭ ওভারের ম্যাচে অস্ট্রেলিয়ায় হারল পাকিস্তান
ব্রিসবেনে পাকিস্তান ও অস্ট্রেলিয়ার মধ্যকার সিরিজের প্রথম টি-টোয়েন্টি নেমে আসে ৭ ওভারে। যেখানে অস্ট্রেলিয়ার কাছে ধরাশায়ী হয়েছে পাকিস্তান। আগে ব্যাট করে অস্ট্রেলিয়া ৭ ওভারে তুলেছে ৪ উইকেটে ৯৩ রান। জবাবে ৯ উইকেট হারিয়ে টেনেটুনে ৬৪ রান পর্যন্ত করে পাকিস্তান। এতে ২৯ রানে হারতে হল রিজওয়ানদের।
ব্রিসবেন ক্রিকেট গ্রাউন্ডে টস জিতে অস্ট্রেলিয়াকে প্রথমে ব্যাটিংয়ে পাঠিয়েছিল পাকিস্তান। শুরুটা তারা ভালোই করে। দুই ওপেনারকে দাঁড়াতে দেয়নি। জ্যাক ফ্রেসার-ম্যাকার্গ ৯ আর ম্যাথু শর্ট ফেরেন ৭ রান করে। তবে এরপর গ্লেন ম্যাক্সওয়েল তাণ্ডব চালিয়েছেন। ১৯ বলে ৫ চার আর ৩ ছক্কায় ৪৩ রানের বিধ্বংসী ইনিংস খেলেন এই অলরাউন্ডার। টিম ডেভিড করেন ৮ বলে ১০। শেষদিকে মার্কাস স্টয়নিস ৭ বলে ২ বাউন্ডারি আর ১ ছক্কায় অপরাজিত থাকেন ২১ রানে। অস্ট্রেলিয়া পায় চ্যালেঞ্জিং সংগ্রহ। পাকিস্তানের আব্বাস আফ্রিদি ৯ রানে নেন ২টি উইকেট। একটি করে উইকেট শিকার নাসিম শাহ আর হারিস রউফের।
৯৪ রান তাড়া করতে গিয়ে ইনিংসের শুরুতেই ম্যাচ থেকে ছিটকে পড়ে মোহাম্মদ রিজওয়ানের দল। ১৬ রানে ৫টি আর ২৪ রানে ৬ উইকেট হারিয়ে ধুঁকতে থাকা পাকিস্তান শেষ পর্যন্ত টেনেটুনে গেছে ৬৪ রান পর্যন্ত, ৯ উইকেট হারিয়ে। রান তাড়ায় নেমে ব্যর্থতার পরিচয় দিয়েছেন রিজওয়ান, বাবর আজম, সৌদ শাকিলরা।
T.A.S / T.A.S
শুরু হলো কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল
বাংলাদেশের সঙ্গে শেষ টেস্টের পর অস্ট্রেলিয়ার সমালোচনায় মাতলেন গাভাস্কার
বাংলাদেশকে ১০০-তে ৮০ দিলেন হাসান মাহমুদ
লম্বা সময়ের চুক্তিতে সিটি ছেড়ে টটেনহ্যামে ব্রাজিল ফরোয়ার্ড
১৪৩১ কোটি টাকায় ম্যানচেস্টার সিটিতে মরক্কোর আইয়ুব বুয়াদ্দি
স্টার্কের সঙ্গে কী কথা হয়েছিল জানালেন শরিফুল
এবার বল হাতে ‘জাদু’ দেখালেন সূর্যবংশী
কাউন্টি খেলা হচ্ছে না শরিফুলের, ডাক পাচ্ছেন খালেদ
তুরস্কের ক্লাবেও লিভারপুলের সতীর্থকে পেলেন সালাহ
চেন্নাইয়ের মালিকানা কিনতে চেয়েছিলেন ধোনি, কিন্তু...
হঠাৎ বাফুফের সংবাদ সম্মেলন স্থগিত!
নেদারল্যান্ডসের দায়িত্ব নেওয়ার পরপরই দুশ্চিন্তায় জাভি