ঢাকা বৃহষ্পতিবার, ২ জুলাই, ২০২৬

চোট জর্জরিত দল নিয়ে চিন্তায় ব্রাজিল কোচ


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৪-১১-২০২৪ বিকাল ৬:৩৩

একের পর এক চোট জর্জরিত ব্রাজিল দল। ইনজুরি কাঁটিয়ে দলে ফিরেছেন ভিনিসিয়ুস জুনিয়র। তবে চোটের কারণে দল থেকে ছিটকে গেছেন রদ্রিগো ও এডার মিলিতাও। যা নিয়ে বেশ চিন্তিত সেলেসাও কোচ দরিভাল জুনিয়র।

বৃহস্পতিবার (১৫ নভেম্বর) বিশ্বকাপ বাছাইপর্বে ভেনেজুয়েলার মাঠে গিয়ে তাদের বিপক্ষে খেলবে ব্রাজিল। এর পাঁচদিন পর ঘরের মাঠে উরুগুয়ের বিপক্ষে মাঠে নামবে পাঁচবারে বিশ্বচ্যাম্পিয়নরা।

বুধবার (১৪ নভেম্বর) এই দুই ম্যাচের আগে সংবাদ সম্মেলনে দরিভাল বলেন, 'আমার মনে হয় সম্প্রতি আমরা বেশ জটিল পরিস্থিতিতে পড়েছি।  দুর্ভাগ্যজনকভাবে একের পর এক চোট, এবার মিলিটাও। আমাদের এখন যেসব চোট সমস্যা আছে সেগুলো কাটিয়ে উঠার চেষ্টা করছি।'

ইনজুরি কাঁটিয়ে এক বছর পর মাঠে ফিরে আবারও চোট পেয়ে এক মাসের জন্য মাঠের বাইরে চলে গেছেন নেইমার। তার ফেরার প্রার্থনায় করে সেলেসাও কোচ আরও বলেন, 'নেইমারের ফেরা ধীরে ধীরে হচ্ছে। এটা খুব সহজ না। কেউ চায় না এমন হোক, কিন্তু হয়ে যায়। আমরা তার দ্রুত ফিরে আসার প্রার্থনা করছি।'

T.A.S / T.A.S

এমবাপ্পের জোড়া গোলে সুইডেনকে ৩-০ উড়িয়ে শেষ ষোলোয় ফ্রান্স

মেসির সঙ্গে রেকর্ডের প্রতিযোগিতা নয়, অন্যদিকে নজর এমবাপের

নরওয়ের বিপক্ষে ব্রাজিলের অস্বস্তির ইতিহাস

৪০ বছর পর নকআউটে জিতে বিশ্বকাপের শেষ ষোলোতে মেক্সিকো

অতিরিক্ত সময়ের গোলে জাপানকে হারিয়ে শেষ ষোলোয় ব্রাজিল

৩ দিনেই জিম্বাবুয়ের বিপক্ষে ইনিংস ব্যবধানে হারল বাংলাদেশ

নকআউট ম্যাচে নামার আগে সুখবর পেল আর্জেন্টিনা

ম্যাচের মোড় বদল-জাপানিজদের সান্ত্বনা, হৃদয় জিতলেন আনচেলত্তি

টাইব্রেকারে মিসের মহড়া, ডাচদের বিদায় করল মরক্কো

জার্মানির বিদায়ে স্বস্তিতে ব্রাজিল

আনচেলত্তির ব্রাজিলের আসল পরীক্ষা আজ

বিশ্বকাপের মহারণ আজ: ব্রাজিল বনাম জাপান, কার হাসি ফুটবে শেষ পর্যন্ত?

জিম্বাবুয়ের বিপক্ষে ব্যাটিংয়ে বাংলাদেশ, হৃদয়-অমিতের অভিষেক