ঢাকা শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬

দেশ আজ উন্নয়নের কাঙ্ক্ষিত লক্ষ্যমাত্রা অর্জন করতে পেরেছে : ডুয়েট ভিসি


আবিদ হোসেন বুলবুল, গাজীপুর photo আবিদ হোসেন বুলবুল, গাজীপুর
প্রকাশিত: ২-৬-২০২১ দুপুর ৪:৩৯
ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (ডুয়েট), গাজীপুরে ‘ইফেকটিভ এপিএ ম্যানেজমেন্ট টুওয়ার্ডস্ কোয়ালিটি এডুকেশন অ্যান্ড এক্রিডিটেশন’ বিষয়ক সেমিনার শুরু হয়েছে। বুধবার দুই দিনব্যাপী (২ ও ৬ জুন) এই সেমিনার ভার্চুয়াল মাধ্যমে শুরু হয়। ডুয়েটের অ্যানুয়াল পারফরম্যান্স এগ্রিমেন্ট (এপিএ) টিম ও ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেলে (আইকিউএসি) যৌথ উদ্যোগে আয়োজিত সেমিনারটি উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এম. হাবিবুর রহমান।
 
এ সময় তিনি বলেন, শিক্ষাপ্রতিষ্ঠানে অধিকতর কাঙ্ক্ষিত লক্ষ্যমাত্রা অর্জন করতে অর্থাৎ কোয়ালিটি এডুকেশন অ্যান্ড এক্রিডিটেশনের জন্য স্বচ্ছতা ও জবাবদিহিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর এজন্যই দেশ আজ কাঙ্ক্ষিত লক্ষ্যমাত্রা অর্জন করতে পেরেছে। তিনি বার্ষিক কর্মসম্পাদন চুক্তির বিপরীতে কাঙ্ক্ষিত লক্ষ্যমাত্রা অর্জনের জন্য বিশ্ববিদ্যালয়ের সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানান। 
 
সেমিনারে সভাপতিত্ব করেন এপিএ টিমের সভাপতি ও আইকিউএসির পরিচালক অধ্যাপক ড. মো. রেজাউল করিম। বিশ্ববিদ্যালয়ের ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি (আইসিটি) সেলের চেয়ারম্যান ও এপিএ কমিটির সদস্য অধ্যাপক ড. ফজলুল হাসান সিদ্দিকী শুভেচ্ছা বক্তব্য দেন। সেমিনারে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. মো. আনওয়ারুল আবেদীনসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ অংশগ্রহণ করেন। 

এমএসএম / জামান

মেঘনায় লঞ্চ থেকে পড়ে নিখোঁজ যাত্রীর মরদেহ উদ্ধার

ফটিকছড়িতে ভূজপুর থানা প্রশাসনের উদ্যোগে মাদকবিরোধী সমাবেশ ও র‍্যালি অনুষ্ঠিত

পৃথিবীর কোনো সরকার সাত মাসে এত জনবিচ্ছিন্ন হয়নি জুড়ীতে ডাকসুর ভিপি সাদেক কায়েম

নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটির শিক্ষার্থী মো: আজমুল হোসেনের রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত

নৈরাজ্যের প্রতিবাদে গাজীপুরে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ

টঙ্গী মিলগেট মাচিমপুর কো-অপারেটিভ সোসাইটির নির্বাচন সম্পন্ন : সভাপতি আবু সাকের, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম খান

লক্ষ্মীপুর ২ আসনের সংসদ সদস্য মোঃ আবুল খায়ের ভুইয়ার ৬০ কোটি টাকার সম্মতিপত্রের সন্ধান

কুড়িগ্রামে ইলেকট্রিশিয়ানদের নিয়ে এমইপির মতবিনিময় সভা

মাদারীপুরে ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার- পরিচ্ছন্নতা অভিযান

শেরপুরে পুলিশ-ম্যাজিস্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত

রায়গঞ্জে মসজিদ-মন্দির, স্কুল ও কবরস্থানে ৩ শতাধিক গাছের চারা রোপণ

মেঘনায় নৌকা ডুবিতে নিখোঁজের দুই দিন পর ৩ ভাইবোনের মরদেহ উদ্ধার

নালিতাবাড়ী গোপালপুর বিটে বনভূমি দখল, গাছ কাটাসহ নানা অভিযোগ