ঢাকা রবিবার, ১১ অক্টোবর, ২০২৬

জবির ছাত্রী হলে সিট পেতে আবেদন শুরু ১৭ নভেম্বর


জবি সংবাদদাতা photo জবি সংবাদদাতা
প্রকাশিত: ১৫-১১-২০২৪ বিকাল ৫:১১

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হলের সিট খালি থাকায় ছাত্রীদের পক্ষ থেকে আবেদন আহবান করা হয়েছে। আগামী ১৭ নভেম্বর থেকে আবেদন শুরু হবে।

বৃহস্পতিবার (১৪ নভেম্বর) বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হলের প্রভোস্ট অধ্যাপক ড. আঞ্জুমান আরা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ আহ্বান জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হলে কিছু সিট খালি থাকা সাপেক্ষে বিশ্ববিদ্যালয়ের ছাত্রীদের নিকট থেকে আগামী ১৭ নভেম্বর থেকে ২৮ নভেম্বর পর্যন্ত অনলাইনের মাধ্যমে আবেদন আহবান করা যাচ্ছে।

আবেদনের লিংক— http://student.erp.jnu.ac.bd

নির্ধারিত সময়ের মধ্যে উল্লেখিত লিংকে লগইন করে আবেদন করতে অনুরোধ জানানো হয়।

উল্লেখ্য, শিক্ষার্থীদের আবাসন সমস্যা সমাধানকল্পে ২০২০ সালে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের একমাত্র ছাত্রী হলটি নির্মাণ করা হয়।

T.A.S / T.A.S

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে মহালয়া উদযাপন

পবিপ্রবি ছাত্রদল সভাপতির সাংগঠনিক পদ স্থগিত

রাবিতে সাংবাদিক পেটানোর ঘটনায় ৪ জনের ছাত্রত্ব বাতিলের সুপারিশ

টানা ৩ বার ২% গবেষকের তালিকায়, সাবেক পাবিপ্রবি ছাত্রদল নেতা

প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন শেকৃবির ৭ শিক্ষার্থী

বিশ্বসেরা ২ শতাংশ গবেষকের তালিকায় পাবিপ্রবির ৮ গবেষক

‎বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় কুবি শিক্ষক মোহাম্মদ শফি উল্যাহ্

শ্রেণিকক্ষের জ্ঞান কাজে লাগিয়ে কুবিতে শিক্ষার্থীদের উদ্যোক্তা মেলা

প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন নজরুল বিশ্ববিদ্যালয়ের ১৪ শিক্ষার্থী

নজরুল বিশ্ববিদ্যালয়ের ৮৩৪ নম্বর রুম থেকে জার্মানির বায়ার্নে দুই বন্ধু

‎নজরুল বিশ্ববিদ্যালয়ে বিদেশে উচ্চশিক্ষা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত, ২৩ শিক্ষার্থী পেলেন বৃত্তি

কুবিতে শিক্ষাছুটি শেষে যোগ না দেওয়ায় ৬ শিক্ষকের পদ শূন্য

১৫ দিনের সংস্কারে কি বদলাবে গবি ক্যান্টিন?