ঢাকা বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬

শরণখোলায় উপজেলা প্রশাসন ও সেনাবাহিনীর যৌথভাবে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা


মাসুদ মীর, শরণখোলা photo মাসুদ মীর, শরণখোলা
প্রকাশিত: ১৫-১১-২০২৪ বিকাল ৫:২১

শরণখোলা উপজেলা সদর রায়েন্দা বাজারে বৃহস্পতিবার সকালে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ১১টি ঔষধ  ও মুদি দোকানীকে অর্ধ লক্ষাধিক টাকা অর্থ দন্ড দিয়েছে। উপজেলা প্রশাসন ও সেনাবাহিনী যৌথভাবে এ অভিযান পরিচালনা করেন।

উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকালে শরণখোলা উপজেলা নির্বাহী অফিসার সুদীপ্ত কুমার সিংহ ও বাংলাদেশ সেনাবাহিনী শরণখোলা ক্যাম্প ইনচার্জ ক্যাপ্টেন মোহাইমেন যৌথভাবে উপজেলা সদর রায়েন্দা বাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এ সময় মেয়াদ উত্তীর্ণ ঔষধ ও পণ্য রাখায় ভোক্তাঅধিকার আইনে অভিযুক্ত করে  ১১টি ঔষধ ও মুদি দোকানীকে অর্থ দন্ড প্রদান করেন। অভিযানে মোট ৫০ হাজার ৫শ টাকা জরিমানা আদায় করা হয়েছে। এ সময় বাগেরহাট ড্রাগ সুপার দোলেনা খাতুন ভ্রাম্যমাণ আদালতকে সহায়তা করেন।

উপজেলা নির্বাহী অফিসার সুদীপ্ত কুমার সিংহ বলেন, ভেজাল পণ্য, বাজারদর নিয়ন্ত্রণসহ সার্বিক পরিস্থিতি শান্তিপূর্ণ রাখতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান অব্যাহত রাখা হবে বলে ইউএনও জানিয়েছেন।

T.A.S / T.A.S

রৌমারীতে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামুনে রেখে ৩নং বন্দবেড় ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী

সিংড়া কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষের বিরুদ্ধে নানা অনিয়মের অভিযোগ

বাগেরহাট বাস টার্মিনালে দুই পক্ষের সংঘর্ষ

মনিরামপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে শান্তিগঞ্জে মতবিনিময় সভা অনুষ্ঠিত

বাবুগঞ্জের চাঁদপাশায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রমের সূচনা

চাঁপাইনবাবগঞ্জে মাদকবিরোধী অভিযানে ৭ মাদকসেবী আটক, কারাদণ্ড

দোহাজারীকে নিয়ে অবমাননাকর বক্তব্যের অভিযোগ

অবসরপ্রাপ্ত সেনা সদস্য সার্জেন্টের হত্যার প্রতিবাদে বাদশাগঞ্জে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ

রাণীনগরে আম বাগানে হলুদ চাষে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন

রাঙ্গামাটিতে রাস্তা সংস্কারের দাবিতে ৩ ঘণ্টা সড়ক অবরোধ

ধামরাইয়ে পূজামণ্ডপে জিআর চাল ও আর্থিক অনুদান বিতরণ

নোয়াখালীর সদরে চুরির অভিযোগে যুবককে পিটিয়ে হত্যা, আটক ৪