আলফাডাঙ্গা বাজার বণিক সমিতির আহবায়ক এর মৃত্যুতে স্মরণ সভা ও দোয়া অনুষ্ঠান
ফরিদপুর জেলার আলফাডাঙ্গা উপজেলার সদর বাজার বণিক সমিতির আহবায়ক ও সাবেক সভাপতি বিশিষ্ট ব্যবসায়ী নজির মিয়ার মৃত্যুতে স্মরণ সভা দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়। ১৪ নভেম্বর বৃহস্পতিবার সদর বাজারের মধ্য গলিতে আলফাডাঙ্গা বণিক তির উদ্যোগে ব্যবসায়ী নন গোপালের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন আলফাডাঙ্গা উপজেলা উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক বণিক সমিতির সভাপতি বীর মুক্তিযোদ্ধা এম আকরাম হোসেন।
এ সময় বক্তব্য প্রদান করেন বণিক সমিতির সাবেক সভাপতি আওয়াল ফকির, আলফাডাঙ্গা প্রেসক্লাবের সাবেক সভাপতি সেকেন্দার আলম, কাঁচা বাজার দোকান মালিক সমিতির সভাপতি শেখ ইয়াসিন আলী যুদ্দু,সিমেন্ট ব্যবসায়ী স্বপন কুমার কুন্ডু, বস্ত্র ব্যবসায়ী শহিদুল ইসলাম, নজির মিয়ার একমাত্র সন্তান বিশিষ্ট ব্যবসায়ী ও আলফাডাঙ্গা প্রেসক্লাবের সাহিত্য ও সাংস্কৃতি সম্পাদক আবুল বাশার শেখ ও প্রমুখী।
এ সময় উপস্থিত ছিলেন আলফাডাঙ্গা পৌরসভার সাবেক মেয়র ও পৌর আওয়ামী লীগের সভাপতি সাইফুর রহমান সাইফার, উপজেলা বিএনপি'র সাবেক সাধারণ সম্পাদক আকরাম হোসেন, আলফাডাঙ্গা উপজেলা বিএনপি'র আহ্বায়ক ও বণিক সমিতির সাবেক সাধারণ সম্পাদক আব্দুল মান্নান আব্বাস, বস্ত্র ব্যবসায়ী মিরাজ হোসেন সহ শতাধিক ব্যবসায় বৃন্দ।
অনুষ্ঠানে দোয়া পরিচালনা করেন আলফাডাঙ্গা থানা মসজিদের ইমাম ও খতিব হাফেজ মোল্লা আব্দুর রহমান। গত ১০ নভেম্বর রোববার রাতে হৃদরোগে আক্রান্ত হয়ে নজির মিয়া ইন্তেকাল করেন।
T.A.S / T.A.S
গৌরনদীতে গভীর রাতে সৌদি প্রবাসীর বাড়ির দেয়াল ও সিসিটিভি ক্যামেরা ভাঙচুর
রূপসার ফখরুল হত্যার ঘটনায় ‘কাটাপ্পা’ গ্রেপ্তার
কাছাইট গ্রামের কৃতি সন্তান বীর মুক্তিযোদ্ধা মতিউর রহমান মহারাজ আর নেই
শিক্ষার্থীদের বইমুখী করতে পেকুয়ায় গ্রন্থপাঠ কার্যক্রম
অভয়নগরে জাতীয় মৎস্য পক্ষ উদযাপন, চার চাষিকে পুরস্কার
শ্রীনগরে মদ্যপ অবস্থায় কৃষক দল নেতার নাচগানের ভিডিও ভাইরাল
পটুয়াখালীতে ‘জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন
নেত্রকোণার কলমাকান্দায় ছয় দফা দাবিতে দুই বিদ্যালয়ের শিক্ষার্থীদের মানববন্ধন-সহস্রাধিক শিক্ষার্থী-অভিভাবকের অংশগ্রহণ
উলিপুরে জাতীয় মৎস পক্ষের উদ্বোধন
মাছের পোনা অবমুক্তকরণের মাধ্যমে গোপালগঞ্জে জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৬ এর উদ্বোধন
চরম অনিশ্চয়তায় কাটছে কিশোর রাহুলের জীবন
বাঘায় শুরু হয়েছে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬