ঢাকা শুক্রবার, ২১ আগস্ট, ২০২৬

নাগরপুরে বিডি ক্লিন স্বেচ্ছাসেবী সংগঠনের পুকুর পরিষ্কার অভিযান


রিফাত মিয়া, নাগরপুর photo রিফাত মিয়া, নাগরপুর
প্রকাশিত: ১৫-১১-২০২৪ বিকাল ৬:৩৫

টাঙ্গাইলের নাগরপুর  উপজেলা প্রশাসনের আয়োজনে পুকুর পরিস্কার-পরিচ্ছন্নতার অভিযানে নেমেছে বিডিক্লিন নামের একটি সেচ্ছাসেবী সংগঠন। শুক্রবার (১৫ নভেম্বর) সকালে উপজেলা পরিষদ মাঠে পুকুর পরিস্কার অভিযান-২০২৪ উপলক্ষে প্রধান অতিথির বক্তব্য রাখেন নাগরপুর উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আরাফাত নোমান। উপজেলা প্রশাসনের আয়োজনে এবং বিডিক্লিন টাঙ্গাইল জেলা শাখার বাস্তবায়নে এসময় বিশেষ অতিথি ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) দ্বীপ ভৌমিক।

বিডিক্লিন টাঙ্গাইল জেলা শাখার সমন্বয়ক মির্জা মো. মাসুদ রানার পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন,উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ মাসুম বিল্লাহ ,জাতীয় সাংবাদিক সংস্থার সাধারণ সম্পাদক মোঃ আজিজুল হক অর্থ সম্পাদক মোঃ মনিরুল ইসলাম, টাঙ্গাইল জেলা- উপজেলার বিডিক্লিনের অন্যান্য নেতৃবৃন্দরা।

দিনব্যাপী অভিযানে নাগরপুর উপজেলা পরিষদের  পুকুরে কচুরিপানা পরিষ্কার করতে বিডি ক্লিনের অর্ধশতাদিক স্বেচ্ছাসেবী সদস্য অংশ নিয়েছেন।

এবিষয়ে উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ  আরাফাত নোমান বলেন, বিডি ক্লিন বাংলাদেশকে পরিচ্ছন্ন ও জীবাণুমুক্ত রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে সার্বিক সহযোগিতা করায় বিডি ক্লিন স্বেচ্ছাসেবী সংগঠনকে ধন্যবাদ জ্ঞাপন করছি এবং সেই সাথে পরিচ্ছন্ন কাজ চলমান থাকবে।

উল্লেখ্য,এছাড়াও জীব বৈচিত্র্য রক্ষা ও মশা-মাছিসহ ডেঙ্গুর উপদ্রপ কমাতে দেশের সকল জেলা ও উপজেলার গুরুত্বপূর্ণ এলাকার খাল ও ডোবা পরিস্কার অভিযান পরিচালনা করা হচ্ছে। তারই ধারাবাহিকতায় বিডি ক্লিন টাঙ্গাইলের নাগরপুর উপজেলা চত্বরে অবস্থিত পুকুর পরিচ্ছন্ন কর্মকান্ড শুরু করেছে। পর্যায়ক্রমে জেলার সকল উপজেলার গুরুত্বপূর্ণ এলাকায় থাকা খাল ও ডোবা পরিচ্ছন্ন করার উদ্যোগ নেয়া হবে। পরিচ্ছন্নতার এ মহা কর্মযজ্ঞে সকলের সহযোগীতা কামনা করি।

T.A.S / T.A.S

মাগুরায় দুই মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ২, গুরুতর আহত নারী

জিয়ানগরের খায়েরহাট বাজারে অবৈধ স্থাপনা উচ্ছেদ

ধুনটের চৌকিবাড়ীতে গোলাম মাহবুব প্যারিসের সুস্থতা কামনায় দোয়া মাহফিল

পেকুয়ায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা দিল ছাত্রদল

পিরোজপুরের কাউখালীতে টহল শেষে ফেরার পথে নৌ পুলিশের ওপর হামলা

ধামইরহাটে গৃহবধুকে হত্যা ও লাশ পোড়ানোর ঘটনায় গ্রেফতার-২

বিলাইছড়িতে তীব্র পুষ্টিহীন শিশুদের সুরক্ষায় কাজ করছে আশিকার

কাউনিয়ায় স্বেচ্ছাসেবক দলের বৃক্ষরোপণ ও পরিচ্ছন্নতা কর্মসূচি

গোদাগাড়ীতে গোয়ালঘরে মিলল ১৪০ বস্তা সার, ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা

মনপুরার মেঘনায় জেলের জালে দুই কেজির ‘রাজা ইলিশ’, বিক্রি ৯ হাজার টাকায়

বাগমারায় প্রতারণা মামলার আসামি গ্রেপ্তার

ত্রিশালে দোয়া মাহফিল

শান্তিগঞ্জে সার ও বীজ মনিটরিং কমিটির সভা