গজারিয়ায় প্রকাশ্য দিবালোকে যুবককে কুপিয়ে হত্যা
মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার ভবেরচর ইউনিয়নের নয়াকান্দি গ্রামে প্রকাশ্য দিবালোকে মো. স্বপন মিয়া (৩৫) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে আরিফ হোসেন নামের আরেক যুবক। মঙ্গলবার (৩১ আগস্ট) বিকেল সাড়ে ৩টার দিকে ভবেরচর ইউনিয়নের নয়াকান্দি গ্রামে এ ঘটনা ঘটে। পুলিশ ঘটনার সাথে জড়িত মো. আরিফ হোসেনকে (২৪) আটক করেছে। আরিফ হোসেন ভবেরচর ইউনিয়নের নয়াকান্দি গ্রামের মৃত আবু মিয়ার ছেলে। নিহত মো. স্বপন মিয়া উপজেলার টেঙ্গারচর ইউনিয়নের বিষদোন ভাটেরচর গ্রামের মৃত হান্নান মিয়ার ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, মঙ্গলবার বিকেল সাড়ে ৩টার দিকে উপজেলার ভবেরচর বাজার থেকে বাড়ি ফিরছিলেন মো. স্বপন মিয়া। পথিমধ্যে ভবেরচর ইউনিয়নের নয়াকান্দি গ্রামসংলগ্ন ব্রিজের উত্তর পাশে পেছন দিক থেকে এসে ধারালো অস্ত্র চাপাতি দিয়ে স্বপন মিয়ার মাথায় ও শরীরের বিভিন্ন অংশে আঘাত করে স্বপন মিয়ার মৃত্যু নিশ্চিত করে দৌড়ে থানায় গিয়ে আত্মসমর্পণ করে ঘাতক আরিফ হোসেন। পুলিশ ঘটনারস্থলে এসে লাশ উদ্ধার করে।
গজারিয়া থানার ওসি (তদন্ত) মো. তানভীর হোসেন জানান, ধারণা করা হচ্ছে, পূর্বশত্রুতার জের ধরে তাকে হত্যা করা হয়েছে। এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে।
এমএসএম / জামান
তরুণরা চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হতে হবে, ইসমাইল জবিউল্লাহ
বরগুনায় জি,টিভির প্রাইভেটকারও ইজিবাইকের সংঘর্ষে নিহত -২
পর্যটন ও পরিবেশ সুরক্ষায় কুয়াকাটায় তারুণ্যের উৎসব
পরনের কাপড় ছাড়া কিছুই নাই,চাল আসবাবপত্র সব পুড়ে ছাই
শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে শালিখা থানা পুলিশের মোটরসাইকেল মহড়া
চাঁপাইনবাবগঞ্জে তিন উন্নয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের অধিগ্রহণের চেক বিতরণ
এসি বাস চালু হতেই ফের বাধা, বাঁশখালীতে আটকে দেওয়া হলো এসআর পরিবহনের দুই এসি বাস
কুমিল্লা কবি পরিষদের দাউদকান্দি শাখার সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক শাকিল সরকার
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান
গোপালগঞ্জে সাইফুর রহমান নান্টুর মতবিনিময় সভা অনুষ্ঠিত
কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান