ধামইরহাটে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
নওগাঁর ধামইরহাটে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল ১০টায় উপজেলা নির্বাহী অফিসারের সভাকক্ষে অনুষ্ঠিত সভার সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মোস্তাফিজুর রহমান।
সভায় আইন শৃঙ্খলা, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ, নাশকতা- ও সন্ত্রাস নিয়ন্ত্রন, চোরাচালান /টাস্ক ফোস, বাল্যবিবাহ প্রতিরোধ কমিটির সভা অনুষ্ঠিত হয়। ইউএনও মোস্তাফিজুর রহমান বলেন, ‘পলিথিন ব্যাগের ব্যবহার বিষয়ে আইন প্রয়োগের চেয়ে মানুষের সচেতনতা বেশি প্রয়োজন। এছাড়াও তিনি ফৌজদারি অপরাধ, ব্যাটারি চালিত ইজিবাইক, অটো রিকশা ইত্যাদি যত্রতত্র পার্কিং, ইচ্ছামতো হেডলাইট ও হর্ণ ব্যবহার যা সাধারণের ভোগান্তির কারণ, এছাড়াও তিনি মাদক নিয়ন্ত্রণ, বাল্যবিবাহ ইত্যাদি বিষয়ে জনসচেতনতার উপর গুরুত্ব দিয়ে বক্তব্য প্রদান করেন। ‘ধামইরহাট থানার ওসি রাইসুল ইসলাম উপজেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি এবং এ বিষয়ে পুলিশের ভূমিকা উপস্থাপন করেন। বিজিবি বস্তাবর কোম্পানি কমান্ডার সুলতান খান এবং কালুপাড়া কোম্পানি কমান্ডার কে এম শরিফুল ইসলাম সীমান্ত পরিস্থিতি এবং মামলার বিষয়ে সভায় উপস্থাপন করেন ।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিককল্পনা কর্মকর্তা ডা.স্বপন কুমার বিশ্বাস, প্রধান শিক্ষক খেলাল ই রব্বানী, প্রধান শিক্ষক আব্দুর রহমান, বনবিট কর্মকর্তা আনিসুর রহমান, ধামইরহাট প্রেসক্লাবের সদস্য সচিব ও সহকারি অধ্যাপক আব্দুর রাজ্জাক রাজু, যুগ্ম আহবায়ক মাসুদ সরকার, ইউপি চেয়ারম্যানগণ বক্তব্য প্রদান করেন। গ্রাম আদালতের উপজেলা কো অর্ডিনেটর ধীমান দেবনাথ প্রজেক্টরের মাধ্যমে বিগত মাসের মিটিং এর বিবরণ সভায় তুলে ধরেন। সভায় বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষক প্রতিনিধি, সাংবাদিক প্রতিনিধিগন উপস্থিত ছিলেন। উপজেলা নির্বাহী অফিসার মোস্তাফিজুর রহমান সাংবাদিকদের দৃষ্টি আকর্ষণ করে আইনশৃঙ্খলা বিষয়ে জনসচেতনতা সৃষ্টির জন্য সংবাদ করার আহ্বান জানান।
T.A.S / T.A.S
মুকসুদপুরে বাস-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ১
নেত্রকোণায় জুয়ার আসর থেকে যুবদল নেতা,ফায়ার সার্ভিস কর্মকর্তা-বিজিবি সদস্যসহ আটক-৮
সুন্দরবনের আলোচিত বনদস্যু ‘নানা ভাই' বাহিনীর ১২ সদস্য মোংলায় কোষ্টগার্ডের কাছে আত্মসমর্পণ
সিংড়ায় নিয়োগে অনিয়মের অভিযোগ, পদ স্থগিতের দাবিতে গ্রামবাসীর মানববন্ধন
রাজশাহীর পবায় সার কেলেঙ্কারি: কৃষি কর্মকর্তার দায়িত্বহীনতা নাকি স্বজনপ্রীতি ?
রায়গঞ্জে পানি সরতেই ৫ হাজার বিঘায় চাষ, কৃষির সঙ্গে ফিরছে সরকারের রাজস্ব
আদমদীঘিতে ৩৫০ ফিট চায়না দুয়ারি জাল জব্দ
ভূরুঙ্গামারীতে শিয়াল ঠেকাতে বিদ্যুতায়িত ফাঁদ, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গরুর মৃত্যু
বাকেরগঞ্জে কাবাব এর নামে কি খাচ্ছেন আপনি এবং আপনার ফ্যামিলি
মান্দায় সড়ক সংস্কারের মান পরিদর্শনে প্রকল্প পরিচালক
৫ বছরে ২৫ কোটি বৃক্ষ রোপণ কর্মসূচি ধুনটে স্কাউটদের মাঝে গাছের চারা বিতরণ
হাতিয়া তমরদ্দি ইউনিয়নে খালেদা জিয়ার রাজনৈতিক সংগ্রাম নিয়ে রচনা প্রতিযোগিতা, বিজয়ীদের পুরস্কার প্রদান