৩১দফা বাস্তবায়নের লক্ষে চন্দনাইশ পৌরসভা ৪নং ওয়ার্ড বিএনপির মতবিনিময় সভা
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)'র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান প্রণীত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১দফা দাবী বাস্তবায়নের লক্ষ্যে চট্টগ্রামের চন্দনাইশ পৌরসভার ৪নং ওয়ার্ড বিএনপি, যুবদল, ছাত্রদলসহ সকল অঙ্গসংগঠন কর্তৃক আয়োজিত এক মতবিনিময় সভা গতকাল সন্ধায় পৌরসভা সদরস্থ ফাতেমা জিন্নাহ বালিকা উচ্চ বিদ্যালয়ের হলরুমে চন্দনাইশ পৌরসভা বিএনপি নেতা মো.শওকত হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়েছে।
এতে প্রধান অতিথি ছিলেন চন্দনাইশ পৌরসভা বিএনপির সিনিয়র যুগ্ম-আহবায়ক মো. ইখতিয়ার হোসেন। পৌরসভা যুবদলের যুগ্ম আহবায়ক কামরুল হাছান ও হেলাল উদ্দীনের যৌথ সঞ্চালনায় বক্তব্য রাখেন পৌরসভা বিএনপির যুগ্ম আহবায়ক অলি হোসেন মুন্সি, বিএনপি নেতা আবু সালেহ, মুজিবুর রহমান, নাজিম উদ্দীন, সেলিম উদ্দীন, দক্ষিণ জেলা যুবদলের সিনিয়র সহ-সভাপতি সিরাজুল ইসলাম, পৌরসভা যুবদলের আহবায়ক আজম খান, দক্ষিণ জেলা যুবদল নেতা আবুল কালাম আজাদ, পৌরসভা শ্রমিক দলের সভাপতি হাজী আবু ছিদ্দিক, পৌরসভা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক সেলিম উদ্দিন, সদস্য সচিব সাইফুল ইসলাম, যগ্ম আহবায়ক মো.মোমেন, পৌরসভা ছাত্রদলের সাবেক সভাপতি রাজীব হোসেন।
এসময় উপস্থিত ছিলেন পৌরসভা যুবদলের যুগ্ম আহবায়ক আবদুল মান্নান, সিরাজুল ইসলাম, আকবর, সেলিম আল দীন, স্বেচ্ছাসেবক দল নেতা আবদুল মান্নান, ছাত্রদল নেতা আরফান চৌধুরী, জাবেদ চৌধুরী রহিম, মুনতাছিরসহ ওয়ার্ড বিএনপি, যুবদল, ছাত্রদল সহ অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। সভায় বক্তারা বলেন, দেশ নায়ক তারেক রহমান প্রণীত রাষ্ট্র কাঠামো মেরামতের প্রস্তাবিত ৩১ দফা বাস্তবায়নের মাধ্যমে সবাইকে নিয়ে একটি অন্তর্ভুক্তিমূলক, উদার ও গণতান্ত্রিক রাষ্ট্র গড়া হবে। ৩১ দফা শুধু বিএনপির নয় এইটা সম্মিলিত সবার দফা। আমাদের নেতা তারেক রহমান বলেছেন, আগামী নির্বাচন হবে খুবই কঠিন। আওয়ামীলীগ মাঠে নাই তার মানে এই নয় বিএনপি খুব সহজে সরকার গঠন করবে। সবাই ঐক্যবদ্ধ হয়ে মানুষকে ভালবেসে তাদের সমর্থন নিয়ে বিএনপিকে ক্ষমতায় আনতে হবে। আমাদের নেতা তারেক রহমান অবশ্যই বীরের মতো দেশে আসবেন।
T.A.S / T.A.S
জুড়ী বড়লেখার গ্রামীণ অবকাঠামো উন্নয়নে রূপরেখা তৈরি করা হয়েছে- এমপি মিঠু
নবীনগরে ইউপি চেয়ারম্যান ও ভাইয়ের বিরুদ্ধে চাঁদাবাজি-মাদকের অভিযোগ
বাগেরহাটে গান গাইতে না পারায় শিক্ষকের লাঠির প্রহারে শিক্ষার্থী আহত, বিচার দাবি অভিভাবকের
পাঁচবিবিতে উপজেলা নির্বাহী অফিসারের বিদায় সংবর্ধনা
পাঁচবিবিতে বিপুল পরিমাণ নিষিদ্ধ যৌন উত্তেজক সিরাপ জব্দ, আটক-১
"রাণীনগরে বিদ্যুৎতের যাওয়া আশাই উৎপাদনে ব্যাহত ধানের ন্যায্য মূল্য না পাওয়ার আশঙ্কা চাষীদের
ঘোড়াঘাটে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক
শ্রীপুরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল স্কুল শিক্ষকের
নেত্রকোণার কেন্দুয়ায় অপহৃত রাকিবুলকে উদ্ধারের দাবিতে মানববন্ধন
ধামরাইয়ে এসএসসি পরীক্ষার্থীকে কুপিয়ে হত্যা
জাতীয় দৃষ্টি প্রতিবন্ধী সংস্থার প্রশাসক নিয়োগ স্থগিত করে হাইকোর্টের রুল
সাতকানিয়ার কেঁওচিয়া বন গবেষণা কেন্দ্রের ২০০ একর বনভূমি উদ্ধার