ঢাকা শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬

‘গ্লোবাল সাউথ’ থিঙ্ক-ট্যাংক সহযোগিতা জোট প্রতিষ্ঠিত


আন্তর্জাতিক ডেস্ক  photo আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৬-১১-২০২৪ দুপুর ৩:৫৭

গত বৃহস্পতিবার নানচিংয়ে ‘গ্লোবাল সাউথ’ থিঙ্ক-ট্যাংক সহযোগিতা জোট প্রতিষ্ঠিত হয়েছে। দ্বিতীয় গ্লোবাল সাউথ থিঙ্ক-ট্যাংক সংলাপের উদ্বোধন উপলক্ষ্যে, সিপিসি কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক লিয়াজোঁ বিভাগের নেতৃত্বে, চায়না মিডিয়া গ্রুপ, চীনের সমাজবিজ্ঞান একাডেমি সিংহুয়া বিশ্ববিদ্যালয়, ফুদান বিশ্ববিদ্যালয়, রেনমিন বিশ্ববিদ্যালয়সহ দেশে-বিদেশের ২০০টিরও বেশি থিঙ্ক-ট্যাংক এবং বিশ্ববিদ্যালয়ের যৌথভাবে এ জোট গঠন করে।

‘গ্লোবাল সাউথ’ থিঙ্ক-ট্যাংক সহযোগিতা জোটের লক্ষ্য রাশিয়ার কাজানে ‘ব্রিকস প্লাস’ নেতাদের সংলাপে চীনের প্রেসিডেন্ট  সি চিন পিংয়ের প্রস্তাবিত গুরুত্বপূর্ণ উদ্যোগগুলো বাস্তবায়ন করা এবং সংশ্লিষ্ট দেশগুলোর মধ্যে সাংস্কৃতিক বিনিময় ও পারস্পরিক শিক্ষার প্রচার করা। জোটটি ‘গ্লোবাল সাউথ’ থিঙ্ক-ট্যাংকগুলোর একটি ঘনিষ্ঠ অংশীদারিত্বের নেটওয়ার্ক তৈরি করবে, এর অনন্য সুবিধাগুলোকে সম্পূর্ণ কার্যকর হতে সহায়তা দেবে এবং ‘গ্লোবাল সাউথ’ একসাথে কাজ করার জন্য আরও জ্ঞানভিত্তিক অবদান রাখবে।

চায়না মিডিয়া গ্রুপ ৮০টি ভাষায় তার যোগাযোগ সুবিধাগুলোকে একীভূত করবে এবং বিশ্বের আটটি প্রধান মিডিয়া অংশীদারদের সাথে সক্রিয়ভাবে তা বৈশ্বিক গণমাধ্যমে ছড়িয়ে দেবে। এ জন্য ‘গ্লোবল সাউথ’ থিঙ্ক-ট্যাংক সহযোগিতা জোট তার গবেষণার ফলাফল, শান্তি, উন্নয়ন এবং সহযোগিতার লক্ষ্যে পরিচালিত করবে।
ব্রাজিল, রাশিয়া, ভারত, দক্ষিণ আফ্রিকা এবং মিশরের মতো ১০০টিরও বেশি উদীয়মান বাজার এবং উন্নয়নশীল দেশগুলোর থিঙ্-ট্যাংক পণ্ডিত এবং রাজনৈতিক দলের প্রতিনিধিদের পাশাপাশি প্রাসঙ্গিক দেশীয় বিভাগ, বিশ্ববিদ্যালয় এবং থিঙ্ক-ট্যাংকের প্রতিনিধিসহ ৪০০ জনেরও বেশি প্রতিনিধি সভায় উপস্থিত ছিলেন।

সূত্র: স্বর্ণা-হাশিম-লিলি, চায়না মিডিয়া গ্রুপ

T.A.S / T.A.S

ভূরুঙ্গামারীতে আওয়ামী লীগ দুই নেতা গ্রেপ্তার

মুকসুদপুরে সড়ক দুর্ঘটনায় এমপি সেলিমুজ্জামানের গাড়িসহ ১৫ যানবাহন ক্ষতিগ্রস্ত, আহত অর্ধশতাধিক

দুমকিতে আমনের বাম্পার ফলনের আশা, সবুজে ভরে উঠেছে বিস্তীর্ণ মাঠ

নেত্রকোণার মদনে শাহেনা আক্তার ইসলামিয়া কওমী মহিলা মাদ্রাসার ভিত্তিপ্রস্তর স্থাপন উদ্বোধন

নেত্রকোণার কলমাকান্দায় অটোরিক্সাচালক সাদ্দাম হত্যার বিচার দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ

বাগেরহাটে অভাবের তাড়নায় ১৫ মাসের সন্তানকে ৩০ হাজারে বিক্রি করলেন মা

রঞ্জিত সরকারের গোপন বৈঠক ঘিরে তোলপাড়

তিন দশকেরও বেশি সময় ধরে নারী শিক্ষার আলো ছড়াচ্ছে গোলাম হাবিব মহিলা ডিগ্রি কলেজ

কুষ্টিয়া চৌরহাস মোড়ে ইজিবাইক থেকে ছুড়ে ককটেল বিস্ফোরণ

নড়াগাতীতে নাশকতা মামলায় ভুল তথ্যে আটক বিএনপি কর্মী, অব্যাহতি দেওয়ার দাবি পরিবার ও স্থানীয়দের

আলফাডাঙ্গা সদর বাজারে অগ্নিঝুঁকি, ফায়ার সার্ভিসের প্রশিক্ষণ

খুলনায় বিএনপি নেতাকে গুলি করে হত্যা

আরএমপির উপ-কমিশনার গাজীউর রহমানের বিরুদ্ধে ফেসবুকে অপপ্রচার, নিন্দার ঝড়