দেওয়ানগঞ্জে আখ চাষে ঝুঁকছেন চাষিরা সুদিন ফিরে পাচ্ছে জিল বাংলা সুগারমিল
অর্থকরী ফসল আখ নির্ভর চিনি শিল্পে বিশাল মাত্রায় ঝুঁকি নেমে আসে ২০২০-২১ আখ মাড়াই মৌসুমে। ওই মৌসুমে দেওয়ানগঞ্জ জিল বাংলা সুগারমিল বন্ধের গুজব ছড়িয়ে পড়ে চাষিদের মধ্যে। বাস্তবেও তা-ই হয়। ওই মৌসুমে সরকার দেশের ছয়টি চিনিকলে আখ মাড়াই স্থগিত করে।
জিল বাংলা চিনিকলে আখ মাড়াই স্থগিতের খবরে এ অঞ্চলের চাষিরা আখ চাষ থেকে মুখ ফিরিয়ে নিয়েছিলেন। ঝুঁকে পড়েন অন্য ফসল চাষে। সে কারণে জিল বাংলা চিনিকলে দেখা দেয় বিরুপ পরিস্থিতি ও দুরাবস্থা। বাজারে চিনির মূল্য বৃদ্ধির সঙ্গে সামঞ্জস্য রেখে বিগত কয়েকটি আখ মাড়াই মৌসুমে সরকার আখের দাম বৃদ্ধি করেছে। ২০২২-২৩ মাড়াই মৌসুমে আখের দাম ছিল ১৮০ টাকা। ২০২৩-২৪ মাড়াই মৌসুমে সরকার প্রতিমণ আখের দাম ৪০ টাকা বৃদ্ধি করায় প্রতিমণ আখের দাম দাঁড়ায় ২২০ টাকা। চলতি ২০২৪-২৫ মাড়াই মৌসুমে আবারো প্রতিমণ আখে ২০ টাকা মূল্য বৃদ্ধি করে সরকার।
সর্বশেষ প্রতিমণ আখের মূল্য দাঁড়ায় ২৪০ টাকা। অন্য ফসলের মূল্য বৃদ্ধির সাথে চাষিরা আখ চাষ থেকে এক সময় মুখ ফিরিয়ে নিয়েছিলেন। দফায় দফায় আখের মূল্য বৃদ্ধি পাওয়ায় আখ চাষে ঝুঁকছেন জামালপুরের দেওয়ানগঞ্জের জিল বাংলা চিনিকল এলাকার চাষিরা। ফলে মিলটিতে প্রতি মাড়াই মৌসুমে আখ মাড়াই ও চিনি উৎপাদন বৃদ্ধি পাচ্ছে। আখের মূল্য বৃদ্ধিতে আখ চাষে চাষিদের আগ্রহ বাড়ায় ২০২৪-২৫ আখ রোপন মৌসুমে ৫ হাজার একর জমিতে আখ চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে মিলটির কর্তৃপক্ষ।
আখ চাষ বৃদ্ধি পাওয়ায় ২০২৩-২৪ মাড়াই মৌসুমে ৪৪ হাজার ৯৮৮ মেট্রিকটন আখ মাড়াই করে ২ হাজার ৭১৭.৫০ মেট্রিকটন চিনি উৎপাদন করে মিলটি। আখ চাষে চাষিদের আগ্রহ বৃদ্ধি ও চিনির দামের সঙ্গে আখের মূল্যের সামঞ্জস্যতা আনয়নে কয়েক দফায় আখের দাম বৃদ্ধি করেছে সরকার। আখের মূল্য বৃদ্ধিতে চাষিরা অন্য ফসল চাষ কমিয়ে আখ চাষে ঝুঁকছেন।
সুগারমিল এলাকায় আখ চাষ বৃদ্ধির লক্ষ্যে গোটা আখ উৎপাদনকারী অঞ্চলকে ছয়টি সাব-জোনে বিভক্ত করে ৫৯টি ইউনিটের মাধ্যমে কাজ করছে মিলটির কর্তৃপক্ষ। প্রতিটি সাব-জোনে চাষিদের সাথে নিয়মিত মতবিনিময় করে যাচ্ছেন সাব জোন প্রধান, ইক্ষু উন্নয়ন সহকারি, উপব্যবস্থাপক (সম্প্রসারণ), সহকারি ব্যবস্থাপক (সম্প্রসারণ)। তাদের দাবি, এ অঞ্চলের মাটি পলি দো-আঁশ। এ মাটিতে আখের ফসল ভালো পাওয়া যায়। সে কারণে চাষিরা আখ চাষে ঝুঁকছেন। মিল কর্তৃপক্ষ দাদন হিসেবে প্রয়োজন অনুযায়ী সার, বালাইনাশক, উন্নত জাতের আখের বীজ ও প্রযুক্তির সরবরাহ করছেন। তারা আশবাদী, আখের মূল্য বৃদ্ধি, আখ চাষে কৃষকদের উন্নত প্রযুক্তির হস্তান্তর ও উপকরণের সুবিধা দেওয়ায় চাষিদের মধ্যে আখ চাষে অধিক আগ্রহ জন্মেছে। ক্রমান্বয়ে আখ চাষ আরও বৃদ্ধি পাবে।
জিল বাংলা চিনিকলের মহাব্যবস্থাপক (কৃষি) মোহাম্মদ আমিনুল ইসলাম বলেন, এ অঞ্চলের মাটি ও আবহাওয়া আখ চাষের অনুকূলে। এ অঞ্চলের চাষিরা আখ চাষে অভিজ্ঞ ও বাস্তব জ্ঞানসম্পন্ন। আখের মূল্য বৃদ্ধিতে চাষিরা আখ চাষে আগ্রহী হওয়ায় ২০২৪-২৫ রোপন মৌসুমে ৫ হাজার একর জমিতে আখ চাষের লক্ষ্যমাত্রা নিয়ে মাঠে কাজ চলছে। গত ২০২৪ সালের ১ আক্টোবর রোপন মৌসুসের উদ্বোধন করা হয়েছে। চলতি মৌসুমে ঈশ্বরদী ৩৩,৩৪, বিএসআরআই ৪০,৪৩,৪৫,৪৬,৪৮ জাতের আখের বীজ সরবরাহ করা হচ্ছে। এ জাতের আখের ফলন বিঘাপ্রতি ৩০০ থেকে ৪০০ মণ। সরকার মণপ্রতি আখের দাম বাড়িয়ে ২৪০ টাকা করায় চাষিরা ক্রমান্বয়ে আখ চাষে ঝুঁকছেন।
জিল বাংলা সুগারমিলের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ মোশারফ হোসেন বলেন, ২০২৪-২৫ মাড়াই মৌসুমে ৬০ হাজার মেট্রিকটন আখ মাড়াই করে ৭% চিনি আহরণ হিসেবে ৪ হাজার ২০০ মেট্রিক টন চিনি উৎপাদনের লক্ষ্যমাত্রা ধার্য করা হয়েছে। মিল বন্ধের গুজবে এ অঞ্চলের চাষিরা আখ চাষ থেকে মুখ ফিরিয়ে নিয়েছিলেন। পরপর কয়েক দফা আখের মূল্য বৃদ্ধিতে আবারও আখ চাষে ঝুঁকছেন তারা। ২০২৪-২৫ রোপন মৌসুমে ৫ হাজার এক জমিতে আখ উৎপাদনের লক্ষমাত্রা নির্ধারণ করা হয়েছে। আবহাওয়া ও প্রকৃতি অনুকূলে থাকলে আগামী ২০২৫-২৬ মাড়াই মৌসুমে চিনি উৎপাদন বৃদ্ধি পাবে।
T.A.S / T.A.S
ভূরুঙ্গামারীতে আওয়ামী লীগ দুই নেতা গ্রেপ্তার
মুকসুদপুরে সড়ক দুর্ঘটনায় এমপি সেলিমুজ্জামানের গাড়িসহ ১৫ যানবাহন ক্ষতিগ্রস্ত, আহত অর্ধশতাধিক
দুমকিতে আমনের বাম্পার ফলনের আশা, সবুজে ভরে উঠেছে বিস্তীর্ণ মাঠ
নেত্রকোণার মদনে শাহেনা আক্তার ইসলামিয়া কওমী মহিলা মাদ্রাসার ভিত্তিপ্রস্তর স্থাপন উদ্বোধন
নেত্রকোণার কলমাকান্দায় অটোরিক্সাচালক সাদ্দাম হত্যার বিচার দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ
বাগেরহাটে অভাবের তাড়নায় ১৫ মাসের সন্তানকে ৩০ হাজারে বিক্রি করলেন মা
রঞ্জিত সরকারের গোপন বৈঠক ঘিরে তোলপাড়
তিন দশকেরও বেশি সময় ধরে নারী শিক্ষার আলো ছড়াচ্ছে গোলাম হাবিব মহিলা ডিগ্রি কলেজ
কুষ্টিয়া চৌরহাস মোড়ে ইজিবাইক থেকে ছুড়ে ককটেল বিস্ফোরণ
নড়াগাতীতে নাশকতা মামলায় ভুল তথ্যে আটক বিএনপি কর্মী, অব্যাহতি দেওয়ার দাবি পরিবার ও স্থানীয়দের
আলফাডাঙ্গা সদর বাজারে অগ্নিঝুঁকি, ফায়ার সার্ভিসের প্রশিক্ষণ
খুলনায় বিএনপি নেতাকে গুলি করে হত্যা