ঢাকা বৃহষ্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬

প্লট বঞ্চিত আদিবাসীদের সংবাদ সম্মেলন


রূপগঞ্জ প্রতিনিধি photo রূপগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ১৬-১১-২০২৪ দুপুর ৪:২৯

পূর্বাচলে প্লট বঞ্চিত ও ক্ষতিগ্রস্ত আদিবাসীদের প্লট বরাদ্দ, মসজিদের জমি বাড়ানো, বিদ্যালয়ের মাঠ সংযোজন, নিরাপদ নগর গড়ে তুলতে দ্রুত শহর বাস্তবায়ন, আদিবাসীদের বাসস্থান বাস্তবায়ন, হয়রানীমুক্ত রাজউকের সেবাসহ অবৈধভাবে পাওয়া সব প্লট বাতিলের দাবীতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। 

১৬ নভেম্বর শনিবার দুপুরে পূর্বাচল নতুন শহরের ১১ নং সেক্টর এলাকায় স্থানীয় প্লট বঞ্চিত আদিবাসীদের নিয়ে অধিকার আদায় আন্দোলনের সমন্বয়ক ও যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য দুলাল হোসেন এ সংবাদ সম্মেলন করেন।

এ সময় তিনি তার বক্তব্যে বলেন, পূর্বাচলে সাড়ে ৬ হাজার একর জমির মাঝে ৭০ হাজার আদিবাসী ছিলো। যাদের মাঝে   হাজারের অধিক প্রকৃত আদিবাসি বিগত সময়ে তুচ্ছ জটিলতায় প্লট বঞ্চিত হয়েছেন। অথচ আওয়ামীলীগের নেতাকর্মীরা এখানকার বাসিন্দা না হয়েও হাজারের অধিক প্লট হাতিয়ে নিয়েছে। তবে সম্প্রতি  অন্তর্বতীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. ইউনুস পূর্বাচলে অবৈধভাবে বরাদ্দকৃত প্লট বাতিলের ঘোষণা দিয়েছেন।আমরা আশাবাদি।  

কিন্তু প্রকৃত আদিবাসীদের প্লট নিয়ে এখনো ঘোষনা দেননি। তাই অবিলম্বে এখানকার আদিবাসীদের ন্যায্য অধিকার বাস্তবায়ন করতে হবে। অন্যথায় আন্দোলন অব্যাহত থাকবে। এ সময় তিনি আরও বলেন, বিগত সময়ের আন্দোলনের প্রেক্ষিতে রাজউক মসজিদের ৩ কাঠার পরিবর্তে ৬ কাঠা, বিদ্যালয়ের মাঠ সংযোজন,  স্টেডিয়াম ও সড়কের নাম পরিবর্তনের দাবী আমলে নিয়েছেন। এসব দ্রুত বাস্তবায়নের দাবী জানান তিনি।

এ সময় সংবাদ সম্মেলনে স্থানীয় আদিবাসিদের মাঝে আরও উপস্থিত ছিলেন, তৈয়বুর মাস্টার, মনির হোসেন মানিক মিয়া, আনোয়ার আব্দুল্লাহসহ অন্যান্যরা।

T.A.S / T.A.S

সিলেটে পুলিশের ধাওয়ার মুখে সুরমায় ঝাঁপ, প্রাণ গেল ৫৮ বছর বয়সী ব্যক্তির

মান্দায় তীব্র সার সংকটে কৃষকদের মহাসড়ক অবরোধ

সখীপুরে ধানক্ষেত থেকে নিরাপত্তাকর্মীর মরদেহ উদ্ধার

সিলেটের মাজার এলাকা থেকে কুমিল্লার নিখোঁজ ৪ শিক্ষার্থী উদ্ধার

আদমদীঘিতে ৫ মাদক কারবারির জেল-জরিমানা

সিংড়ায় সার পেতে কৃষকদের ভোগান্তি, দীর্ঘ লাইন

জিয়ানগরে পল্লী চিকিৎসক দলের সদস্য সচিব সহ দুজনকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা

জুড়ীতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বিক্ষোভ মিছিল স্বেচাসেবক লীগ নেতা গ্রেফতার

ফুটপাত দখল মুক্ত করতে কোনাবাড়িতে জিসিসির উচ্ছেদ অভিযান

তেঁতুলিয়ায় ঢাকঢোল পিটিয়ে জমির দখল বুঝিয়ে দিলো আদালত

স্কাউটিংয়ে খুলনা অঞ্চলের শ্রেষ্ঠ উপজেলা অভয়নগর, সংবর্ধিত ইউএনও

রায়গঞ্জে নতুন ইউনিয় নয় পুরাতন ইউপিতেই থাকতে চান নাগরিকেরা, প্রতিবাদে গণ সাক্ষর ও সভা অনুষ্ঠিত

জুড়ীতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বিক্ষোভ মিছিল স্বেচাসেবক লীগ নেতা গ্রেফতার