নিয়ামতপুরে খাস জমি দখল নিতে ভূমিহীনকে উচ্ছেদের পাঁয়তারা
নওগাঁর নিয়ামতপুর উপজেলার গুজিশহর (সাতপুকুরিয়া) গ্রামে আলতাফ হোসেন নামের এক ভূমিহীন পরিবারকে সরকারি খাস জমি থেকে উচ্ছেদ করার পায়তারা উঠেছে।
বিষয়টি নিয়ে নিয়ামতপুর সহকারী কমিশনার (ভূমি) বরাবর লিখিত অভিযোগ দেন গুজিশহর গ্রামের মৃত আকবর আলীর ছেলে ওবাইদুল রহমান।বিষয়টি নিয়ে গত বৃহস্পতিবার ওবাইদুল রহমান ও ভুক্তভোগী আলতাফ হোসেনকে নিয়ে সহকারী কমিশনার ভূমি রেজাউল করিম শুশানি করেন।
শুনানি শেষে তিনি সরকারি জমিতে থাকা ঘর ভেঙ্গে সরিয়ে নেওয়ার জন্য তিন দিন সময় নির্ধারণ করে দেয়। স্থানীয় সূত্রে জানা গেছে, আলতাফ হোসেন দীর্ঘ ১ বছর যাবৎ আঞ্চলিক সড়কে সরকারি জায়গায় বসবাস করছেন। বাবা বাড়ি থেকে বের করে দেওয়ার পর তিনি স্ত্রী ও সন্তানদের নিয়ে ওই স্থানে বসবাস করছেন দীর্ঘ ১ বছর যাবৎ। কৃষি কাজ করে জীবিকা নির্বাহ করে আসছেন। আলতাফ হোসেনের বসবাস করা জমির পিছনে ওবাইদুর রহমান নামের এক ব্যক্তির জমি আছে। সেই জমির পজিশন দখল করতে আলতাফ হোসেনকে ওই সরকারি জমি থেকে উচ্ছেদ করার পায়তার চলছে।
ভুক্তভোগী আলতাফ হোসেন বলেন, আমার বাপ দাদার তেমন জমাজমি নেই। বাবা আমাকে বাড়ি থেকে বের করে দিয়েছে। আমি এখন ভূমিহীন লোক। এখানে একটু আশ্রয়ের জন্য ঘর বানিয়েছিলাম। প্রশাসনের লোকজন নাকি আমার বাড়ি ভেঙ্গে ফেলবে। আমার আবদার প্রশাসনের লোকজন যেন আমার বাড়ি না ভাঙ্গে। আমাকে যেন ঘরছাড়া না করে। আলতাফ হোসেনের স্ত্রী শাকিলা বিবি বলেন, আমরা অনেক কষ্ট করে এনজিও থেকে কিস্তির টাকা তুলে টিনের ঘর নিমার্ণ করেছি। এখানে আমরা বিদ্যুৎ সংযোগ পেয়েছি। ওবাইদুর রহমান আমাদের নামে অফিসে অভিযোগ দিয়েছে। আমাদের বাড়ি ভেঙ্গে দিলে আমরা কোথায় যাবো। আমাদের তো থাকার কোন জায়গা জমি নেই। আমাদের বাড়ি ভেঙ্গে দেওয়ার আগে যেন আমাদের মুখে বিষ তুলে দেওয়া হয়। নিয়ামতপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রেজাউল করিম বলেন, বিষয়টি নিয়ে বসা হয়েছিল। প্রয়োজনে সরকারি জমিতে গাছ লাগানো হবে।
T.A.S / T.A.S
রাজশাহীতে দৈনিক বার্তার সুবর্ণজয়ন্তী উদ্যাপন
বাগেরহাট টেকনিক্যাল স্কুল ও কলেজে মাদকাসক্তির কুফল ও এর প্রতিকার ইস্যুতে কুইজ প্রতিযোগিতা ও আলোচনা সভা
গোদাগাড়ীতে নদীভাঙনপ্রবণ এলাকা পরিদর্শনে পানিসম্পদ প্রতিমন্ত্রী
জিয়ানগর সুধীজনদের সাথে জেলা প্রশাসকের মতবিনিময় সভা
সিংড়ায় ৫ টি বক অবমুক্ত করলো ইউএনও
শারদীয় দুর্গাপূজা ঘিরে চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির ৮ প্লাটুন মোতায়েন
কালিয়ায় অনলাইন প্রতারনায় দুইজন আটক, নগদ টাকা জব্দ
মনপুরায় পুকুরের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু
ইট ভেঙে জীবিকা চলে শতবর্ষী ছব্দুলের, পাশে দাঁড়ালেন ইউএনও
সুনামগঞ্জ সদর হাসপাতালে সেবার মানউন্নয়নে সাংবাদিকদের সহযোগিতা চান নবাগত তত্বাবধায়ক ডাঃ আলী আশরাফ
শান্তিগঞ্জে প্রধান শিক্ষক সমিতির নতুন কমিটি, সভাপতি মানিক লাল সম্পাদক সুধা রঞ্জন
আত্রাইয়ে বান্দাইখাড়া টেকনিক্যাল কলেজে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক ক্যাম্পেইন