ঢাকা শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬

বাকেরগঞ্জে ইউপি সদস্যের মদপানের ভিডিও ভাইরাল


মাইনুল ইসলাম, বাকেরগঞ্জ photo মাইনুল ইসলাম, বাকেরগঞ্জ
প্রকাশিত: ১৬-১১-২০২৪ বিকাল ৬:৪

বরিশালের বাকেরগঞ্জ উপজেলার চরাদি ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য আমিনুল ইসলাম রানার (৩৮) মদপানের একটি ভিডিও ভাইরাল হয়েছে। গত কয়েকদিন ধরে মদপানের ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যম মেসেঞ্জার ও হোয়াটসঅ্যাপে ছড়িয়ে পড়ে। এ নিয়ে এলাকায় চলছে নানা আলোচনা-সমালোচনা।

আমিনুল ইসলাম রানা উপজেলার ২নং চরাদি ইউনিয়ন পরিষদের ৫নং ওয়ার্ডের ইউপি সদস্য ও চরাদি গ্রামের নুরুল ইসলামের পুত্র।আমিনুল ইসলাম রানার মদপানের ২২ সেকেন্ডের ভিডিওটিতে দেখা যায় কোনো একটি কক্ষে বসে বিদেশি একটি মদের বোতল হাতে নিয়ে আমিনুল ইসলাম রানা মদপান করছেন।

এ বিষয়ে আমিনুল ইসলাম রানা সকালের সময়কে বলেন, আমরা কয়েকজন ইউপি সদস্য মিলে কক্সবাজার গিয়েছিলাম। সেখানে বসে একটি ভিডিও করে টিকটকে ছেড়েছি আমার আইডিতে। পরে আমার সহকর্মী কয়েকজন ইউপি সদস্য ভিডিওটি দেখে ডিলেট করে দিতে বলে, আমি ডিলেট করে দেই।

এ ব্যাপারে কথা বলার জন্য চরাদি ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত ইউপি চেয়ারম্যান নাছির উদ্দিন হাওলাদার কাছে জানতে চাইলে কালবেলাকে তিনি বলেন, এ বিষয় আমার জানা নেই।

T.A.S / T.A.S

ভূরুঙ্গামারীতে আওয়ামী লীগ দুই নেতা গ্রেপ্তার

মুকসুদপুরে সড়ক দুর্ঘটনায় এমপি সেলিমুজ্জামানের গাড়িসহ ১৫ যানবাহন ক্ষতিগ্রস্ত, আহত অর্ধশতাধিক

দুমকিতে আমনের বাম্পার ফলনের আশা, সবুজে ভরে উঠেছে বিস্তীর্ণ মাঠ

নেত্রকোণার মদনে শাহেনা আক্তার ইসলামিয়া কওমী মহিলা মাদ্রাসার ভিত্তিপ্রস্তর স্থাপন উদ্বোধন

নেত্রকোণার কলমাকান্দায় অটোরিক্সাচালক সাদ্দাম হত্যার বিচার দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ

বাগেরহাটে অভাবের তাড়নায় ১৫ মাসের সন্তানকে ৩০ হাজারে বিক্রি করলেন মা

রঞ্জিত সরকারের গোপন বৈঠক ঘিরে তোলপাড়

তিন দশকেরও বেশি সময় ধরে নারী শিক্ষার আলো ছড়াচ্ছে গোলাম হাবিব মহিলা ডিগ্রি কলেজ

কুষ্টিয়া চৌরহাস মোড়ে ইজিবাইক থেকে ছুড়ে ককটেল বিস্ফোরণ

নড়াগাতীতে নাশকতা মামলায় ভুল তথ্যে আটক বিএনপি কর্মী, অব্যাহতি দেওয়ার দাবি পরিবার ও স্থানীয়দের

আলফাডাঙ্গা সদর বাজারে অগ্নিঝুঁকি, ফায়ার সার্ভিসের প্রশিক্ষণ

খুলনায় বিএনপি নেতাকে গুলি করে হত্যা

আরএমপির উপ-কমিশনার গাজীউর রহমানের বিরুদ্ধে ফেসবুকে অপপ্রচার, নিন্দার ঝড়