আলুর তরকারি সবাই খায় তাই তো দাম বেশি
আলুর তরকারি সবাই খায় তাই তো দাম বেশি হয়েছে বলে মন্তব্য করেছেন বাজারে ক্রেতাগন৷ সিরাজগঞ্জের তাড়াশে সবজি খ্যাত আলু নামক নিত্য প্রয়োজনীয় দ্রব্যটির মূল্য এতো পরিমান বৃদ্ধি পেয়েছে যে ক্রেতাদের নাগালেন বাইরে চলে গেছে।
১৬ নভেম্বর শনিবার উপজেলার বিভিন্ন হাট- বাজার ঘুরে দেখা গেছে, প্রতি কেজি স্বর্ণা চাউল বিক্রি হচ্ছে ৫৫ টাকায়। গরম ভাত আর আলু ভর্তা সাধারণ জনগনের খাদ্য তালিকায় প্রধান পন্য। সেই আলু কিনতে গিয়ে মাথায় হাত দিয়ে হিমশিম খাচ্ছে এই মানুষ গুলো।তাড়াশ বাজারে প্রতি কেজি আলু বিক্রি হচ্ছে ৭৫ টাকায়। অর্থ্যাৎ দেড় কেজি চাল বিক্রি করেও কেনা যাচ্ছে না এক কেজি আলু।
তাড়াশ পৌর বাজারে তরিতরকারী ক্রেতা কৃষক জালাল উদ্দীন বলেন, ছেলে আলুর তরকারী ছাড়া ভাত খেতে চায় না। তাই আলুর মূল্য নাগালের বাইরে গেলেও বাধ্য হয়ে কিনতে হচ্ছে।
উপজেলার নওগাঁ বাজারের আলু ব্যবসায়ী আলতাব হোসেন জানান, মোকামে আলু বেশি দামে কিনতে হচ্ছে। তাই খুরচা প্রতি কেজি ৭৫ টাকার কমে বিক্রি করতে পারছি না।
উপজেলার গুল্টা বাজারের ষাটোর্ধ বয়সের আলু ক্রেতা হযরত আলী বলেন, বাবা আমার জীবনদশায় আলুর কেজি ৭৫ টাকা দেখিনি।সঠিক বাজার তদারকির অভাবে আলুসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যের বাজার এমন অস্থিতিশীল হয়ে ওঠেছে। এ ব্যাপারে বাজার মনিটরিংয়ের দায়িত্বে থাকা সহকারী কমিশনার (ভুমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট খালিদ হাসান বলেন, তাড়াশ উপজেলায় নিয়মিত বাজার মনিটরিং করা হচ্ছে। এরপরও দ্রব্যমূল্য অতিরিক্ত নেয়ার বিষয়ে কেউ অভিযোগ করলে খতিয়ে দেখা হবে।
T.A.S / T.A.S
বেনাপোল বন্দরে কাস্টমসের নেই নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা
লোহাগড়ায় সার ডিলার নিয়োগ নিয়ে বিতর্ক, যুবলীগ নেতার নিয়োগ বাতিলের দাবিতে বিএনপির বিক্ষোভ
টাঙ্গাইলে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
শরণখোলায় আমগাছে মিললো দিনমজুরের ঝুলন্ত লাশ
বিশ্ব দৃষ্টি দিবসে অভয়নগরে চক্ষু চিকিৎসাসেবা ও সচেতনতামূলক র্যালি
পল্লীবিদ্যুতের খুঁটি বাসনো নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ব্যক্তির মৃত্যু
ধামরাইয়ে দুই অবৈধ ইটভাটায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা
চাপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।
ভূমি ও পরিবেশ মন্ত্রণালয়ের জরুরী হস্তক্ষেপ কামন। শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলন, কর্তৃপক্ষ নীরব
দলীয় সমর্থনে জীবন বৃত্তান্ত জমা দিলেন রায়পুর ইউপি চেয়ারম্যান প্রত্যাশী ইসমাইল বিন মনির
কোনাবাড়ীতে বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ
মেঘনায় মা ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, জাল ও ইলিশ জব্দ