ঢাকা শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬

চৌদ্দগ্রামে ৭ শতাধিক রোগীর বিনামুল্যে চিকিৎসাসেবা ও ঔষুধ বিতরণ


মুহা. ফখরুদ্দীন ইমন, চৌদ্দগ্রাম photo মুহা. ফখরুদ্দীন ইমন, চৌদ্দগ্রাম
প্রকাশিত: ১৬-১১-২০২৪ বিকাল ৬:৫৯

কুমিল্লার সেন্ট্রাল মেডিকেল কলেজ হাসপাতালের উদ্যোগে ৭ শতাধিক রোগীর মাঝে বিনামূল্যে চিকিৎসেবা ও ৩ লাখ টাকা মূল্যের ঔষুধ বিতরণ করা হয়েছে।

শনিবার (১৬ নভেম্বর) দিনব্যাপী উপজেলার মুন্সিরহাট ইউনিয়নের খিরনশাল ফাযিল মাদরাসা মাঠে এ উপলক্ষে আয়োজিত ফ্রি মেডিকেল ক্যাম্পে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সেবা কার্যক্রমের উদ্বোধন করেন চৌদ্দগ্রাম উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ রহমত উল্লাহ।

সেন্ট্রাল মেডিকেল কলেজ এর  অধ্যক্ষ অধ্যাপক ডা. মো. শফিকুর রহমান পাটোয়ারীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সেন্ট্রাল মেডিকেল কলেজ হাসপাতালের ডিজিএম  মোহাম্মদ বেলাল হোসাইন।

হাসপাতালের প্যাসেন্ট কেয়ার অফিসার শাখাওয়াত হোসেন শামীমের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মুন্সিরহাট ইউপির প্যানেল চেয়ারম্যান আলমগীর হোসেন, খিরনশাল মাদরাসার অধ্যক্ষ মাওলানা মাহবুবুর রহমানসহ বিভিন্ন পর্যায়ের সামাজিক ও রাজনৈতিক নেতৃবৃন্দ।

T.A.S / T.A.S

ভূরুঙ্গামারীতে আওয়ামী লীগ দুই নেতা গ্রেপ্তার

মুকসুদপুরে সড়ক দুর্ঘটনায় এমপি সেলিমুজ্জামানের গাড়িসহ ১৫ যানবাহন ক্ষতিগ্রস্ত, আহত অর্ধশতাধিক

দুমকিতে আমনের বাম্পার ফলনের আশা, সবুজে ভরে উঠেছে বিস্তীর্ণ মাঠ

নেত্রকোণার মদনে শাহেনা আক্তার ইসলামিয়া কওমী মহিলা মাদ্রাসার ভিত্তিপ্রস্তর স্থাপন উদ্বোধন

নেত্রকোণার কলমাকান্দায় অটোরিক্সাচালক সাদ্দাম হত্যার বিচার দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ

বাগেরহাটে অভাবের তাড়নায় ১৫ মাসের সন্তানকে ৩০ হাজারে বিক্রি করলেন মা

রঞ্জিত সরকারের গোপন বৈঠক ঘিরে তোলপাড়

তিন দশকেরও বেশি সময় ধরে নারী শিক্ষার আলো ছড়াচ্ছে গোলাম হাবিব মহিলা ডিগ্রি কলেজ

কুষ্টিয়া চৌরহাস মোড়ে ইজিবাইক থেকে ছুড়ে ককটেল বিস্ফোরণ

নড়াগাতীতে নাশকতা মামলায় ভুল তথ্যে আটক বিএনপি কর্মী, অব্যাহতি দেওয়ার দাবি পরিবার ও স্থানীয়দের

আলফাডাঙ্গা সদর বাজারে অগ্নিঝুঁকি, ফায়ার সার্ভিসের প্রশিক্ষণ

খুলনায় বিএনপি নেতাকে গুলি করে হত্যা

আরএমপির উপ-কমিশনার গাজীউর রহমানের বিরুদ্ধে ফেসবুকে অপপ্রচার, নিন্দার ঝড়