যত দ্রুত সম্ভব আমরা বন্ধ চিনিকল চালুর চেষ্টা করছি - পঞ্চগড়ে শিল্প উপদেষ্টা
পঞ্চগড় চিনিকল পরিদর্শনে এসে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিল্প মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খান বলেছেন-যত দ্রুত সম্ভব আমরা পঞ্চগড়ের বন্ধ চিনিকল চালু করার চেষ্টা করছি। সেই জন্যই আসা। আমরা কাজ শুরু করে দিয়েছি।আপনারা বিশ্বাস রাখেন যত দ্রুত সম্ভব আমরা বন্ধ চিনিকল চালু করবো।
শনিবার (১৬ নভেম্বর) বিকালে পঞ্চগড়ে বন্ধ চিনিকল পরিদর্শন শেষে, মিল মাঠে এক মতবিনিময় সভায় এ সব কথা বলেন তিনি।
উপদেষ্টা বলেন,আমরা অন্যায়ের বিরুদ্ধে, অবিচারের বিরুদ্ধে মানুষের উন্নতির জন্য চেষ্টা করছি।এই চেষ্টা করতে কিন্তু এখানে আসা। এই উত্তর বাংলায় যেন একটা কাজের পরিবেশ তৈরি হয়। যেন মানুষ তার পেশায় ফিরে যেতে পারে। মানুষ তার পেশা আরো আগায় নিতে পারে। মানুষ যেন তার পেশা নিয়ে গর্ববোধ করতে পারে।
শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান বলেন,ছাত্র-ছাত্রীদের অবদানের যথাযথ যেন স্বীকৃতি দিতে পারি আমরা। তাদের জন্য তো কর্মক্ষেত্র তৈরি করতে হবে।
জেলা প্রশাসক সাবেত আলীর সভাপতিত্বে মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন,বৈষম বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সারজিস আলম,কেন্দ্রীয় বিএনপির পল্লী উন্নয়ন বিষয়ক সম্পাদক ও জেলা বিএনপির সদস্য সচিব ফরহাদ হোসেন আজাদ,জেলা বিএনপির আহবায়ক জাহিরুল ইসলাম কাচ্চু,বাংলাদেশ জামায়াতে আমির পঞ্চগড় জেলা শাখা মাঃ মোহাম্মদ ইকবাল হোসাইন,সাবেক পৌর মেয়র তৌহিদুল ইসলাম,জেলা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) এ্যাডভোকেট আদম সুফি প্রমূখ।
T.A.S / T.A.S
ধর্মীয় বক্তার পরিচয় ব্যবহার করে লাখ লাখ টাকা আত্মসাৎ, পূর্বধলায় প্রতারক গ্রেপ্তার
এবারে বরিশালে শারদীয় দুর্গাউৎসবে ৬৩৭ মণ্ডপে দুর্গাপূজা, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি
বিশ্ব শিক্ষক দিবসে শিক্ষার মান ও শিক্ষকের মর্যাদা রক্ষার আহ্বান
গলাচিপায় ২০ গ্রাম গাঁজাসহ একজন গ্রেপ্তার
পরিকল্পিত ও বসবাসযোগ্য নগর গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে: আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ
ধনবাড়ীতে পৃথক অভিযানে ৫২ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩
টাঙ্গাইলে ৫ প্রতিষ্ঠানকে ৩৩ হাজার টাকা জরিমানা করলো ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর
মোহনগঞ্জে শিক্ষকদের আপত্তি উপেক্ষা করে ১১ স্কুলে ভারপ্রাপ্ত প্রধান রদবদলের অভিযোগ
আদমদীঘিতে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র্যালী ও আলোচনা সভা
ঠাকুরগাঁওয়ে ২০ টাকার আলু ১৪ টাকায়, লোকসানে কৃষক ও ব্যবসায়ীরা
গজারিয়ায় বেগম খালেদা জিয়ার স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর প্রথম রাউন্ডের শেষ ম্যাচ অনুষ্ঠিত
বছরের পর বছর অচল চালকলকে সচল দিখিয়ে গুদামে নিম্নমানের চাল সরবরাহের অভিযোগ