ঘোষণা দিয়ে অবসর নেব না
শুক্রবার রাতে বাইসাইকেল কিকে দুর্দান্ত গোল করার পর নতুন করে আলোচনার কেন্দ্রে ক্রিশ্চিয়ানো রোনালদো। এই চল্লিশ ছুঁইছুঁই বয়সে এমন গোল করছেন, অনায়াসে তো আরও ক’বছর খেলতে পারবেন। তবে অবসর নিয়ে নাকি কোনো পরিকল্পনা নেই পর্তুগিজ মহাতারকার। অবশ্য আগামী দু-এক বছরের মধ্যে বিদায়ের ক্ষণটি আসতে পারে বলেও ইঙ্গিত দিয়েছেন তিনি। যাই করেন, আচমকা সিদ্ধান্ত নেবেন বলেও জানান রোনালদো।
পোল্যান্ডের বিপক্ষে জোড়া গোলের পর অবসর প্রসঙ্গে রোনালদো নিজেই সবার কৌতূহল মিটিয়েছেন। ম্যাচ শেষে তিনি বলেন, ‘এখন আমি শুধু উপভোগ করতে চাই। অবসরের পরিকল্পনা? যদি এটি হতেই হয়, এক বা দুই বছরের মধ্যে... আমি জানি না। দ্রুতই আমার বয়স ৪০ হবে... সত্যিই সময়টা উপভোগ করতে চাই। যতদিন তাগিদ থাকবে, ততদিন খেলব। যে দিন কোনো অনুপ্রেরণা পাব না, অবসর নিয়ে নেব।’
যখনই অবসর নেন, সিদ্ধান্ত আচমকা হবে বলেও জানিয়েছেন তিনি, ‘জাতীয় দল থেকে সরে যাওয়ার সিদ্ধান্ত নেব অনেক ভেবেচিন্তে। তবে আগে থেকে কোনো ঘোষণা করব না, হঠাৎ করেই সিদ্ধান্ত হবে।’
অবসরের পর কোচিংয়ে আসার কোনো ইচ্ছা নেই বলে সাফ জানিয়ে দিয়েছেন পর্তুগাল অধিনায়ক, ‘নিজেকে কোচ হিসেবে দেখতে চাই না। আমার এমন কোনো পরিকল্পনাই নেই। ফুটবলের বাইরে ভিন্ন কোনো কিছুতে নিজের ভবিষ্যৎ খুঁজে নেব। সময়ই বলে দেবে ভবিষ্যতে আমি কী করব।’
চলতি নেশন্স লিগের ‘এ’ লিগে ৫ গোল নিয়ে সবার ওপরে রোনালদো। চলতি মৌসুমে ক্লাবের হয়েও দুর্দান্ত ফর্মে আছেন তিনি। আল নাসরের হয়ে ১৫ ম্যাচে ১০ গোলের পাশাপাশি ৩টি অ্যাসিস্টও করেছেন।
T.A.S / T.A.S
শুরু হলো কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল
বাংলাদেশের সঙ্গে শেষ টেস্টের পর অস্ট্রেলিয়ার সমালোচনায় মাতলেন গাভাস্কার
বাংলাদেশকে ১০০-তে ৮০ দিলেন হাসান মাহমুদ
লম্বা সময়ের চুক্তিতে সিটি ছেড়ে টটেনহ্যামে ব্রাজিল ফরোয়ার্ড
১৪৩১ কোটি টাকায় ম্যানচেস্টার সিটিতে মরক্কোর আইয়ুব বুয়াদ্দি
স্টার্কের সঙ্গে কী কথা হয়েছিল জানালেন শরিফুল
এবার বল হাতে ‘জাদু’ দেখালেন সূর্যবংশী
কাউন্টি খেলা হচ্ছে না শরিফুলের, ডাক পাচ্ছেন খালেদ
তুরস্কের ক্লাবেও লিভারপুলের সতীর্থকে পেলেন সালাহ
চেন্নাইয়ের মালিকানা কিনতে চেয়েছিলেন ধোনি, কিন্তু...
হঠাৎ বাফুফের সংবাদ সম্মেলন স্থগিত!
নেদারল্যান্ডসের দায়িত্ব নেওয়ার পরপরই দুশ্চিন্তায় জাভি