কুলাউড়ায় টিকিট ছাড়া ভ্রমণ-অসদাচরণ, ৮ ছাত্র পরিচয়দানকারী যাত্রীকে জরিমানা
মৌলভীবাজারের কুলাউড়ায় বিনা টিকিটে ভ্রমণ এবং ট্রেনের ভ্রাম্যমাণ টিকিট পরীক্ষকের (টিটিই) সাথে অসদাচরণের অভিযোগে ৮ ছাত্র পরিচয়দানকারী যাত্রীকে জরিমানা করা হয়েছে।
শনিবার (১৬ নভেম্বর) বিকেলে কুলাউড়া রেলওয়ের স্টেশনমাস্টার মো. রোমান আহমদ দৈনিক সকালে সময়কে এ তথ্য নিশ্চিত করেন। রোমান আহমদ দৈনিক সকালে সময়কে জানান, শনিবার দুপুর ১২টায় সিলেট থেকে ছেড়ে আসা আন্তঃনগর জয়ন্তিকা এক্সপ্রেস ট্রেনে শ্রীমঙ্গলের উদ্দেশ্যে একত্রে বেশ কয়েকজন যাত্রী ওঠেন।
ট্রেনটি কুলাউড়ার কাছাকাছি আসার পর ট্রেনের টিটিই শ্রীমঙ্গলের উদ্দেশ্যে একত্রে উঠা ৮ জন যাত্রীর কাছে টিকিট দেখতে চান। এতেই টিটিইর সঙ্গে তাদের বাধে বিপত্তি। রোমান আহমদ সময় কুলাউড়াকে আরও জানান, ট্রেনের টিটিই তাদের কাছে টিকিট দেখতে চাইলে টিকিট নাই দাবি করে তারা ছাত্রসহ বিভিন্ন পরিচয় দেয় যা সন্দেহজনক ছিলো। একপর্যায়ে টিটিইর সঙ্গে অসদাচরণও করে তারা। পরে টিটিই বিষয়টি কুলাউড়া রেলস্টেশনে জানালে ট্রেনটি কুলাউড়ায় আসার পর ওই ৮ জনকে টিকিট ছাড়া ভ্রমণের দায়ে ১ হাজার ৩ শত ৬০ টাকা জরিমানা করা হয়। পরে টিটিইর কাছে তারা দুঃখপ্রকাশ করলে জরিমানার পর তাদেরকে ছেড়ে দেওয়া হয়।
কুলাউড়া রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সেলিমুজ্জামান সময় কুলাউড়াকে জানান, কোনো অভিযোগ না থাকায় এবং বিষয়টি সমাধান হয়ে যাওয়ায় ওই ৮ যাত্রীকে জরিমানার পর ছেড়ে দেওয়া হয়।
T.A.S / T.A.S
গণভোটের বিরুদ্ধে গিয়ে বিএনপি শেখ হাসিনার সংবিধান বাস্তবায়নে কাজ করছেঃ নাসীরুদ্দীন পাটওয়ারী
আটঘর-কুড়িয়ানা পেয়ারা বাগানে পর্যটকের ঢল
পিকআপ নিয়ে করত চুরি-ডাকাতি; আন্ত:জেলা চক্রের ৩সদস্য গ্রেপ্তার
অভয়নগরে মানসিকভাবে অসুস্থ যুবক নিখোঁজ, থানায় জিডি
পেকুয়ার রাজাখালীতে দুই দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প সম্পন্ন
নওয়াপাড়ায় বিসমিল্লাহ হোটেলের বিরুদ্ধে নিম্নমানের খাবার ও অতিরিক্ত বিল আদায়ের অভিযোগ
ভোলায় এনসিওর লেক সিটির গাছ পড়ে ১ জন নিহত
গজারিয়ায় গ্রীন হ্যাভেন আইডিয়াল স্কুলে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবিধান
নাগেশ্বরীতে ২শত ৪৩জন শিক্ষার্থীকে সংবর্ধনা দিলো এম.পি
রাণীশংকৈল হাসপাতালে সাপে কাটা রোগীর নেই অ্যান্টিভেনম, দুশ্চিন্তায় এলাকাবাসী
নবীনগরে পলিটেকনিকের মেধা তালিকায় ‘এ প্লাস’ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা
আদমদীঘিতে মাদকসহ আটক চার মাদক কাবারির জেল-জরিমানা