শেষ মুহূর্তের গোলে মালদ্বীপকে হারাল বাংলাদেশ
শেষ মুহূর্তের পাপন সিংয়ের গোলে মালদ্বীপকে হারাল বাংলাদেশ। ঘরের মাঠে মালদ্বীপের বিপক্ষে প্রথম প্রীতি ম্যাচে ১-০ গোলের ব্যবধানে হেরেছিল বাংলাদেশ দল। তবে দ্বিতীয় ম্যাচে ঘুরে দাঁড়িয়েছে স্বাগতিকরা। এদিন অতিরিক্ত সময়ের নাটকীয়তায় মালদ্বীপকে ২-১ ব্যবধানে হারিয়েছে লাল-সবুজের দল।
শনিবার (১৬ নভেম্বর) কিংস অ্যারেনায় প্রথমেই এগিয়েছিল মালদ্বীপ। তবে প্রথমার্ধের শেষ সময়ে দুর্দান্ত শটে দলকে সমতায় ফেরান মজিবর রহমান জনি। আর ম্যাচের শেষ সময়ে গোল করে দলকে জয় এনে দেন পাপন সিং। এদিন ম্যাচের ষষ্ঠ মিনিটে মালদ্বীপের বক্সে হানা দেয় বাংলাদেশ। ডানপ্রান্ত দিয়ে আক্রমণে ওঠেন জনি। তবে তার দেওয়া পাস থেকে সুবিধা আদায় করে নিতে পারেনি স্বাগতিকরা। তবে তপু বর্মনের ভুল পাস থেকে ঠিকই ফায়দা তুলে নেয় মালদ্বীপ।
১৮তম মিনিটে প্রতিপক্ষের ভুলের সুযোগ কাজে লাগিয়ে মালদ্বীপকে এগিয়ে দেন আলি ফাসির। ১-০ গোলে পিছিয়ে পড়ে স্বাগিতকরা। বক্সের বা প্রান্ত থেকে দেওয়া তপুর পাস বাংলাদেশের বক্সে পেয়ে যায় মালদ্বীপ। এরপর তপু আর সাদ উদ্দিনকে কাটিয়ে স্বাগতিক গোলরক্ষক মিতুলকে পরাস্ত করেন আলি ফাসির,পরে গোল শোধ করতে মরিয়া ওঠে লাল-সবুজের প্রতিনিধিরা। ৪০তম মিনিটে রাকিবের আড়াআড়ি ক্রস থেকে গোলমুখে শট নেন ফাহিম। মালদ্বীপের গোলরক্ষক হুসাইস শারিফ ফিস্ট করলে বক্সেই বল পান মোরসালিন, কিন্তু গোল করতে পারেননি তিনি।
T.A.S / T.A.S
রোনালদোকে শাস্তি দিলো পর্তুগাল
একযুগ পর প্রথম অস্ট্রেলিয়ান হিসেবে যে কীর্তি গড়লেন রেনশ
২০৩৪ সাল পর্যন্ত চেলসির সঙ্গে চুক্তির কারণ বললেন পালমার
৫ বলের ব্যবধানে ২ উইকেট তুলে এগিয়ে গেল বাংলাদেশ
পালমারের সঙ্গে নতুন চুক্তি করল চেলসি
চোটে পড়া খেলোয়াড়কে নিয়ে ভালো খবর দিলো অস্ট্রেলিয়া
এক থেকে ছয় মাস নিষিদ্ধ হচ্ছেন রোনালদো, চূড়ান্ত ঘোষণার অপেক্ষা!
রাস্তায় লোকজন আর আগের মতো আমাকে চিনতে পারে না: হালান্ড
সাড়ে তিনশ’র আগেই অলআউট বাংলাদেশ
বিশ্বকাপে সর্বোচ্চ বিদ্বেষের শিকার আর্জেন্টিনা, তালিকায় স্পেন-ব্রাজিলও
চোটে পড়ে ভারত সিরিজ শেষ কিউই পেসার উইল ও’রোর্কের
শিরোপা জয়ের তিন দিনের মাথায় সাংহাইয়ে বিদায়