বয়োজ্যেষ্ঠ-শিক্ষার্থীদের আগে টিকা দেয়ার নির্দেশ
রাজধানীসহ সারাদেশে নিবন্ধিত বয়োজ্যেষ্ঠ নাগরিক ও ১৮ বছরের বেশি বয়সী শিক্ষার্থীদের অগ্রাধিকার ভিত্তিতে এসএমএস প্রদান করে দ্রুত করোনার ভ্যাকসিন প্রদানের জরুরি নির্দেশনা জারি করেছে স্বাস্থ্য অধিদপ্তর। এছাড়া নিবন্ধিত গর্ভবতী নারী ও স্তন্যদানকারী মায়েদের এসএমএস ছাড়াই (ওয়াক ইন ভিত্তিতে) রেজিস্ট্রেশন করা নির্ধারিত কেন্দ্র থেকে টিকা প্রদানের নির্দেশনা দেয়া হয়েছে।
তবে গর্ভবতী নারীদের টিকা দেয়ার আগে অবশ্যই (গর্ভধারণের প্রমাণস্বরূপ) অ্যান্টিনেটাল চেকআপ (এএনসি) কার্ড/বিশেষজ্ঞ চিকিৎসকের ব্যবস্থাপত্র প্রদর্শন করতে হবে এবং তাদের জন্য নির্ধারিত সম্মতিপত্র স্বাক্ষর করতে হবে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।
কোভিড-১৯ ভ্যাকসিন প্রিপেয়ার্ডনেস অ্যান্ড ডেভেলপমেন্ট কোর্স কমিটির সিদ্ধান্ত অনুযায়ী মঙ্গলবার (৩১ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক ও লাইন ডিরেক্টর (এমএনসি অ্যান্ড এএইচ) ডা. মো. শামসুল হক স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ জরুরি নির্দেশনা জারি হয়।
জামান / জামান
পুলিশের বিভিন্ন ইউনিটে ১১ কর্মকর্তার বদলি-পদায়ন
সারাদেশে কমতে পারে দিন-রাতের তাপমাত্রা
ফার্মেসির গোডাউনে সরকারি ভ্যাকসিন, ৫০ হাজার টাকা জরিমানা
শেরেবাংলা নগরে সচিবালয়, ২০২৯ সালে শুরু হবে কার্যক্রম
আগামী বছর উৎপাদিত বিদ্যুৎ রাখার জায়গা থাকবে না: চিফ হুইপ
দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে মঙ্গলবার চট্টগ্রাম আসছেন প্রধানমন্ত্রী
পিএসসি থেকে দুই সদস্যের পদত্যাগ
বাংলাদেশে ৩৯০ কোটি টাকার অনুদান ঘোষণা কানাডার
আগারগাঁওয়ে যাচ্ছে সচিবালয়, মন্ত্রিসভায় অনুমোদন
ঢাকা-আরিচা মহাসড়কে সবুজায়ন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
ঢামেকের জরুরি বিভাগে ভুয়া চিকিৎসক আটক
২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু