ঢাকা বুধবার, ২৬ আগস্ট, ২০২৬

মাঠে এসে ফুটবল খেলা দেখার আহ্বান তামিমের


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৭-১১-২০২৪ দুপুর ১:৪২

প্রথম ম্যাচ হারের পর দ্বিতীয় ম্যাচে মালদ্বীপকে হারিয়েছে বাংলাদেশ। শনিবার (১৬ নভেম্বর) বসুন্ধরা কিংস অ্যারেনায় সফরকারীদের ২-১ গোলে হারিয়েছে বাংলাদেশ। এ দিন গ্যালারিতে উপস্থিত থেকে খেলা দেখেছেন বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল।

ম্যাচ শেষে গণমাধ্যমের সঙ্গে কথা বলেন দেশসেরা এই ওপেনার। তামিম বলেন, ‘আমি এই প্রথম বাংলাদেশ ফুটবল দলের কোনো ম্যাচ মাঠে বসে দেখলাম। মাঠে বসে বাংলাদেশ দলের খেলা দেখতে পেরে আমি অত্যন্ত আনন্দিত। কিংস অ্যারেনার পরিবেশ ও সুযোগ-সুবিধা দুর্দান্ত।’ 

জনপ্রিয়তার দিক থেকে ক্রিকেটের চেয়ে ফুটবলকে এগিয়ে রাখেন তামিম। সেইসঙ্গে সবাইকে মাঠে এসে খেলা দেখার আহ্বান জানান জাতীয় ক্রিকেট দলের সাবেক এই অধিনায়ক। 

তামিম বলেন, ‘কোনো সন্দেহ নেই, ফুটবল বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় খেলা। ক্রিকেটও জনপ্রিয়, তবে ফুটবলই এগিয়ে। সবাইকে মাঠে এসে পরিবার নিয়ে খেলা দেখার অনুরোধ করব। সবাই মাঠে এলে এ দেশের ফুটবলই উপকৃত হবে।’

T.A.S / T.A.S

শুরু হলো কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল

বাংলাদেশের সঙ্গে শেষ টেস্টের পর অস্ট্রেলিয়ার সমালোচনায় মাতলেন গাভাস্কার

বাংলাদেশকে ১০০-তে ৮০ দিলেন হাসান মাহমুদ

লম্বা সময়ের চুক্তিতে সিটি ছেড়ে টটেনহ্যামে ব্রাজিল ফরোয়ার্ড

১৪৩১ কোটি টাকায় ম্যানচেস্টার সিটিতে মরক্কোর আইয়ুব বুয়াদ্দি

স্টার্কের সঙ্গে কী কথা হয়েছিল জানালেন শরিফুল

এবার বল হাতে ‘জাদু’ দেখালেন সূর্যবংশী

কাউন্টি খেলা হচ্ছে না শরিফুলের, ডাক পাচ্ছেন খালেদ

তুরস্কের ক্লাবেও লিভারপুলের সতীর্থকে পেলেন সালাহ

চেন্নাইয়ের মালিকানা কিনতে চেয়েছিলেন ধোনি, কিন্তু...

হঠাৎ বাফুফের সংবাদ সম্মেলন স্থগিত!

নেদারল্যান্ডসের দায়িত্ব নেওয়ার পরপরই দুশ্চিন্তায় জাভি

‘যথেষ্ট হয়েছে’ বলে ফিফার নেতৃত্বে পরিবর্তনের ডাক দিলেন খেলোয়াড়রা