এক ম্যাচ হাতে রেখে সিরিজ হারলো পাকিস্তান
ওয়ানডে সিরিজে অস্ট্রেলিয়ার মাটিতে স্বাগতিকদের হারিয়ে ২২ বছর পর অজিদের বিপক্ষে সিরিজ জয়ের স্বাদ পেল পাকিস্তান। এবার টি-টোয়েন্টি সিরিজে মুদ্রার উলটো পিঠ দেখল মোহাম্মদ রিজওয়ানের দল। এর আগে টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে স্বাগতিকদের কাছে ২৯ রানে হারে সফরকারীরা। সিরিজ জয়ের আশা টিকিয়ে রাখতে গতকাল দ্বিতীয় ম্যাচের জয়ের বিকল্প ছিল না।
তবে অজি পেসার স্পেন্সার জনসনের দুর্দান্ত বোলিংয়ে এক ম্যাচ হাতে রেখে সিরিজ হারলো পাকিস্তান। গতকাল সিডনিতে টস জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নেয় স্বাগতিক অস্ট্রেলিয়া। আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ওভার শেষে ৯ উইকেট হারিয়ে স্কোর বোর্ডে ১৪৭ রান তোলে অজিরা। স্বাগতিকদের হয়ে ১৭ বল খেলে সর্বোচ্চ ৩২ রান করেন ওপেনার ম্যাথু শর্ট।
অন্যদিকে স্বাগতিকদের বিপক্ষে বল হাতে সর্বোচ্চ চার উইকেট শিকার হারিস রউফ। করেন পাকিস্তানি পেসার অজিদের দেওয়া ১৪৮ রান তাড়া করতে নেমে ১৩৪ রানে থামে পাকিস্তানের ইনিংস। ফলে ১৩ রানের জয় নিয়ে মাঠ ছাড়ে স্বাগতিকরা।
T.A.S / T.A.S
শুরু হলো কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল
বাংলাদেশের সঙ্গে শেষ টেস্টের পর অস্ট্রেলিয়ার সমালোচনায় মাতলেন গাভাস্কার
বাংলাদেশকে ১০০-তে ৮০ দিলেন হাসান মাহমুদ
লম্বা সময়ের চুক্তিতে সিটি ছেড়ে টটেনহ্যামে ব্রাজিল ফরোয়ার্ড
১৪৩১ কোটি টাকায় ম্যানচেস্টার সিটিতে মরক্কোর আইয়ুব বুয়াদ্দি
স্টার্কের সঙ্গে কী কথা হয়েছিল জানালেন শরিফুল
এবার বল হাতে ‘জাদু’ দেখালেন সূর্যবংশী
কাউন্টি খেলা হচ্ছে না শরিফুলের, ডাক পাচ্ছেন খালেদ
তুরস্কের ক্লাবেও লিভারপুলের সতীর্থকে পেলেন সালাহ
চেন্নাইয়ের মালিকানা কিনতে চেয়েছিলেন ধোনি, কিন্তু...
হঠাৎ বাফুফের সংবাদ সম্মেলন স্থগিত!
নেদারল্যান্ডসের দায়িত্ব নেওয়ার পরপরই দুশ্চিন্তায় জাভি