ঢাকা বুধবার, ২৬ আগস্ট, ২০২৬

বাংলাদেশে আসছে চ্যাম্পিয়ন্স ট্রফি


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৭-১১-২০২৪ দুপুর ১:৫৬

আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি ২০২৫ ট্রফির পরিভ্রমণ শুরু হয়েছে। শনিবার আয়োজক দেশ পাকিস্তানের রাজধানী ইসলামাবাদ থেকে শুরু হয়েছে ট্রফির পরিভ্রমণ। ২৫ নভেম্বর পর্যন্ত পাকিস্তানের বিভিন্ন শহর ঘুরে ২৬ থেকে ২৮ নভেম্বর আফগানিস্তানে ঘুরবে ট্রফি।

এরপর বাংলাদেশে ১০ থেকে ১৩ ডিসেম্বর চারদিন ট্রফিটি পরিভ্রমণ করতে পারে বলে শনিবার জানিয়েছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। ঢাকা ও কক্সবাজারে ট্রফি প্রদর্শন করা হতে পারে।

এদিকে ভারতের আপত্তির ফলে পাকিস্তান অধিকৃত কাশ্মীরের তিনটি শহরে চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে যাওয়ার পরিকল্পনা বাতিল করেছে আইসিসি।

পাকিস্তানের চ্যাম্পিয়নস ট্রফি মাঠে গড়ানো নিয়ে অবশ্য এখনও শঙ্কা আছে। ভারত তাদের ম্যাচগুলো পাকিস্তানের বাইরে খেলতে চাচ্ছে। যা নিয়ে এখন দু’দেশের মধ্যে দ্বন্দ্ব চলমান। তবে টুর্নামেন্ট মাঠে গড়ানোর খুব বেশি সময় বাকি না থাকায় খুব দ্রুতই এ ব্যাপারে সিদ্ধান্ত নিতে হচ্ছে আইসিসিকে।

ভারতের সঙ্গে দ্বন্দ্বের পর প্রশ্ন উঠেছে চ্যাম্পিয়নস ট্রফি ভারতে যাবে কিনা। তবে দুই দেশের মধ্যে বিরোধ চললেও আইসিসি ট্রফি পরিভ্রমণে ভারতকেও রেখেছে। এ হিসেব মতে আগামী ১৫-২৬ জানুয়ারি পর্যন্ত চ্যাম্পিয়নস ট্রফি ভারতে থাকার কথা। এরপর সেখান থেকে আয়োজক পাকিস্তানে যাবে চ্যাম্পিয়নস ট্রফি।

T.A.S / T.A.S

শুরু হলো কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল

বাংলাদেশের সঙ্গে শেষ টেস্টের পর অস্ট্রেলিয়ার সমালোচনায় মাতলেন গাভাস্কার

বাংলাদেশকে ১০০-তে ৮০ দিলেন হাসান মাহমুদ

লম্বা সময়ের চুক্তিতে সিটি ছেড়ে টটেনহ্যামে ব্রাজিল ফরোয়ার্ড

১৪৩১ কোটি টাকায় ম্যানচেস্টার সিটিতে মরক্কোর আইয়ুব বুয়াদ্দি

স্টার্কের সঙ্গে কী কথা হয়েছিল জানালেন শরিফুল

এবার বল হাতে ‘জাদু’ দেখালেন সূর্যবংশী

কাউন্টি খেলা হচ্ছে না শরিফুলের, ডাক পাচ্ছেন খালেদ

তুরস্কের ক্লাবেও লিভারপুলের সতীর্থকে পেলেন সালাহ

চেন্নাইয়ের মালিকানা কিনতে চেয়েছিলেন ধোনি, কিন্তু...

হঠাৎ বাফুফের সংবাদ সম্মেলন স্থগিত!

নেদারল্যান্ডসের দায়িত্ব নেওয়ার পরপরই দুশ্চিন্তায় জাভি

‘যথেষ্ট হয়েছে’ বলে ফিফার নেতৃত্বে পরিবর্তনের ডাক দিলেন খেলোয়াড়রা