ঢাকা বুধবার, ২৬ আগস্ট, ২০২৬

ফিটনেস পরীক্ষায় পাস করলে বিসিবির সবুজ সংকেত পাবেন সাকিব


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৭-১১-২০২৪ দুপুর ৩:৪১

বিশ্বের বিভিন্ন দেশের ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টের চ্যাম্পিয়ন দলগুলোকে নিয়ে আয়োজিত হতে যাচ্ছে গ্লোবাল টি-টোয়েন্টি ক্রিকেট লিগ। ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট পাঁচ ফ্র্যাঞ্চাইজি দলকে নিয়ে গ্লোবাল সুপার লিগ নামে নতুন টুর্নামেন্টের আয়োজন করেছে। যেখানে অংশ নেবে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দল রংপুর রাইডার্সও।

বাংলাদেশ থেকে একটি দল এই লিগে খেললেও তানজিম হাসান সাকিব খেলবেন ক্যারিবিয়ান লিগের দল গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্সের হয়ে। মূলত বাংলাদেশি এই পেসারকে গ্লোবাল সুপার লিগের জন্যই দলভুক্ত করেছে গায়ানা।

তবে চোটের কারণে এই আসরে তার খেলা নিয়ে এতদিন ছিল অনিশ্চয়তা। অবশ্য এবার আশার কথা শোনা গেল সাকিবের সুপার লিগ খেলা নিয়ে। আজ রোববার মিরপুরে বল হাতে দেখা গেছে সাকিবকে। তার ইনজুরির কি অবস্থা জানতে সেটা যোগাযোগ করা হয় বিসিবির প্রধান চিকিৎসক দেবাশীষ চৌধুরির সঙ্গে।

দেবাশীষ বলেন, 'আজ সাকিব বল করেছে। তবে শতভাগ দিয়ে নয়, ৮৫ ভাগ দিয়ে বল করেছে। কাল একটা ফিটনেস টেস্ট হবে এরপর পাস করলে আমরা ছাড়পত্র দিয়ে দিব। পরে বাকিটা বিসিবি দেখবে।'

গ্লোবাল সুপার লিগের জন্য ইতোমধ্যে ম্যাচ সূচি ঘোষণা করা হয়েছে। আগামী ২৬ নভেম্বর পর্দা উঠবে টুর্নামেন্টটির।

এমএসএম / এমএসএম

শুরু হলো কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল

বাংলাদেশের সঙ্গে শেষ টেস্টের পর অস্ট্রেলিয়ার সমালোচনায় মাতলেন গাভাস্কার

বাংলাদেশকে ১০০-তে ৮০ দিলেন হাসান মাহমুদ

লম্বা সময়ের চুক্তিতে সিটি ছেড়ে টটেনহ্যামে ব্রাজিল ফরোয়ার্ড

১৪৩১ কোটি টাকায় ম্যানচেস্টার সিটিতে মরক্কোর আইয়ুব বুয়াদ্দি

স্টার্কের সঙ্গে কী কথা হয়েছিল জানালেন শরিফুল

এবার বল হাতে ‘জাদু’ দেখালেন সূর্যবংশী

কাউন্টি খেলা হচ্ছে না শরিফুলের, ডাক পাচ্ছেন খালেদ

তুরস্কের ক্লাবেও লিভারপুলের সতীর্থকে পেলেন সালাহ

চেন্নাইয়ের মালিকানা কিনতে চেয়েছিলেন ধোনি, কিন্তু...

হঠাৎ বাফুফের সংবাদ সম্মেলন স্থগিত!

নেদারল্যান্ডসের দায়িত্ব নেওয়ার পরপরই দুশ্চিন্তায় জাভি

‘যথেষ্ট হয়েছে’ বলে ফিফার নেতৃত্বে পরিবর্তনের ডাক দিলেন খেলোয়াড়রা