ঢাকা বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬

আবারও অসুস্থ অভিনেতা গোবিন্দা


বিনোদন ডেস্ক photo বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১৭-১১-২০২৪ দুপুর ৩:৪৩

বলিউড অভিনেতা গোবিন্দা। তিনি শুধু বলিউডের সুপারস্টার বা ডান্স মাস্টার নন, একজন রাজনৈতিক ব্যক্তিত্বও বটে। সম্প্রতি ভোটের প্রচারে ভারতের জলগাঁওতে একটি ক্যাম্পেনিং করেছিলেন। সেখানে যাওয়ার পরও অসুস্থ হয়ে পড়েন।

ভোটের প্রচারে র‌্যালির মাঝে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। দিন কয়েক আগেই পায়ে গুলি লাগার কারণে হাসপাতালে ভর্তি হয়েছিলেন। সেই রেশ কাটতে না কাটতেই আবারও অসুস্থ হয়েছেন। এই খবরে উদ্বেগ প্রকাশ করেছেন গোবিন্দার ভক্ত-অনুরাগীরা।

ভারতীয় গণমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়, ভোটের প্রচারের সময় বুকে ব্যথা অনুভব করেন গোবিন্দা। সঙ্গে সঙ্গে হেলিকপ্টারে মুম্বাই নিয়ে আসা হয়। প্রাথমিক চিকিৎসার জন্য হাসপাতালেও ভর্তি করা হয়। 

প্রতিবেদনে আরও বলা হয়,  অতিরিক্ত হাঁটার কারণেই বুকে ও পায়ে ব্যথা অনুভব করেন গোবিন্দা। অভিনেতার এক কাছের বন্ধুও এই বিষয়টা নিশ্চিত করেছেন। সেই সঙ্গে ভক্তদের উদ্দেশে জানিয়েছেন, এখন গোবিন্দা ভালো আছেন। আগের থেকে সুস্থ আছেন। ভয়ের কোনও কারণ নেই। চিকিৎসকরা তাকে বিশ্রামে থাকার পরামর্শ দিয়েছেন।

এমএসএম / এমএসএম

বিয়েতে অহেতুক খরচ না করে সেই টাকা অসহায়দের দিন : শ্রুতি হাসান

বাংলাদেশ বেতারের বাণিজ্যিক কার্যক্রমে উপস্থাপনা বিভাগে অসংগতির অবসান চান উপস্থাপক-উপস্থাপিকারা

মেকআপ ছাড়া ছবির সঙ্গে যা লিখলেন সাদিয়া আয়মান

ফের ভিকির সিরিজে তৌসিফ, সঙ্গে নতুন মুখ

‘গানের পথে দেখা’ হলো রূপঙ্কর ও জয়ের

নীল জলরাশির প্রেমে পারশা

জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়ে উচ্ছ্বসিত ইয়ামি গৌতম

স্ত্রীকে রেখে ‘তরুণী’ সঙ্গিনীকে নিয়ে ফ্রেমবন্দী গোবিন্দ

জাতীয় পুরস্কার পেয়ে কার্তিক বললেন—যাত্রাটি অত্যন্ত কষ্টদায়ক ছিল

বিদ্যা বালানের পারিশ্রমিক দিতে নিজের বাড়ি বন্ধক রেখেছিলেন দিয়া মির্জা

শিক্ষার্থীদের বিজ্ঞানে আগ্রহ বাড়াতে হৃতিকের নাম পাঠ্যবইয়ে যুক্ত করার পরিকল্পনা

সুশান্তের ম্যানেজার দিশা সালিয়ানের মৃত্যু মামলায় ফের তদন্ত, নেপথ্যে যে কারণ

বিবাহিত সহশিল্পীর প্রেমে সাবা কামার, অতঃপর...