শাহজালাল বিমানবন্দরে কাস্টমস হেল্প ডেস্ক চালু
যাত্রীদের সর্বোচ্চ সেবা নিশ্চিত করতে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কাস্টমস হেল্প ডেস্ক চালু করা হয়েছে।রোববার (১৭ নভেম্বর) সকালে জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান মো. আবদুর রহমান খান কাস্টমস হেল্প ডেস্ক উদ্বোধনের পাশাপাশি নতুন ৩টি অত্যাধুনিক স্ক্যানার মেশিন ও যাত্রীদের স্বল্প সময়ের মধ্যে শুল্ক-কর পরিশোধ সহজীকরণে ডিজিটাল বিআর চালান চালু করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠান শেষে এনবিআর চেয়ারম্যান বিমানবন্দর কাস্টমসের বিভিন্ন ইউনিট পরিদর্শন করেন। তিনি কাস্টমসের এয়ার ফ্রেইট ইউনিট, আন্তর্জাতিক কুরিয়ার ইউনিট এবং বিমানবন্দরের নবনির্মিত তৃতীয় টার্মিনাল পরিদর্শন করেন।
এ সময় আরও উপস্থিত ছিলেন- এনবিআর সদস্য হোসেন আহমদ, ফারজানা আফরোজ, মোহাম্মদ বেলাল হোসাইন চৌধুরী, মো. মোয়াজ্জেম হোসেন, ড. মো. আবদুর রউফ, মো. আজিজুর রহমান, কাজী মোস্তাফিজুর রহমান এবং ঢাকা কাস্টম হাউসের কমিশনার মোবারা খানম প্রমুখ।
এমএসএম / এমএসএম
মালয়েশিয়ায় বাংলাদেশি পণ্য রপ্তানি-বিনিয়োগে সহযোগিতা চাইল ঢাকা চেম্বার
জুলাইয়ের দুর্বলতার পর আগস্টে যুক্তরাজ্যে পোশাক রপ্তানি বেড়েছে
জ্বালানির দাম ইস্যুতে শেয়ারবাজারে ফের উদ্বেগ
পুঁজিবাজারে আসছে র্যানকন মোটরস, তালিকাভুক্তির প্রস্তুতি শুরু
কমলো সোনা ও রুপার দাম
চড়া সবজির বাজার, শিম ২০০ বেগুনের কেজি ১৬০!
সাধ আর সাধ্য মিলছে না ইলিশের বাজারে
সিনোবাংলায় স্বতন্ত্র পরিচালক নিয়োগে বিএসইসির সম্মতি
ডলার ছাড়াই টাকায় আমদানি-রপ্তানির অর্থ পরিশোধের সুযোগ
পোশাক খাতের সমস্যা সমাধানে সম্মিলিত উদ্যোগ গ্রহণের আহ্বান রাষ্ট্রপতির
২০২৭ সালের মধ্যে বাংলাদেশ-মালয়েশিয়ার মুক্ত বাণিজ্য চুক্তির প্রত্যাশা
কানাডা-রাশিয়া-সৌদি আরব থেকে ১ লাখ ৫৫ হাজার টন সার কিনবে সরকার