সোনারগাঁয়ে ডাকাত আখ্যা দিয়ে মানসিক প্রতিবন্ধি যুবককে পিটিয়ে আহত
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে সনমান্দি ইউনিয়নের জাইদেরগাঁও এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে ডাকাত আখ্যায়িত করে মোঃ সাব্বির হোসেন (৩০) নামে এক মানসিক প্রতিবন্ধি যুবককে গণপিটুনি দেয়ার অভিযোগ উঠেছে স্থানীয় আওয়ামীলীগ নেতা জসিম ও তার ছেলেদের বিরুদ্ধে।
স্থানীয় এলাকাবাসীর অভিযোগ, মানসিক প্রতিবন্ধি যুবক মোঃ সাব্বির হোসেনকে পিটিয়ে জসিম তার প্রতিপক্ষের লোকজনকে ডাকাত দলের সদস্য হিসেবে আখ্যায়িত করার লক্ষে তার কাছ থেকে স্বীকারোক্তীমূলক জবানবন্ধী নেয়ার চেষ্টা করেছে। এসময় ওই প্রতিবন্ধী যুবক তার প্রাণ বাঁচাতে জসিমের কথা স্বীকার করে নিজেকে ডাকাত দলের সদস্য বলে পরিচয় দেয়। গতকাল রবিবার (১৭ নভেম্বর) ভোররাতে উপজেলার মোগরাপাড়া ইউনিয়নের দড়িকান্দি বাসস্ট্যান্ড সংলগ্ন মহাসড়কের পাশে মোগরাপাড়া ইউনিয়নের দমদমা গ্রামের মৃত আলতাফ হোসেনের ছেলে মোঃ সাব্বির হোসেনকে ধরে গণপিটুনি দেয়ার অভিযোগ উঠেছে।
খবর পেয়ে সোনারগাঁ থানার এসআই আব্দুল জলিলসহ একদল পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে গুরুতর আহত অবস্থায় মহাসড়কের পাশ থেকে মানসিক প্রতিবন্ধি যুবককে উদ্ধার করে হাসপাতালে নিয়ে ভর্তি করে। তবে, যুবকটির নিজ গ্রামে খোঁজ নিয়ে জানা গেছে, সাব্বির হোসেন আসলে একজন মানসিক রোগী।
উল্লেখ্য, এর আগেও দড়িকান্দি এলাকার জুয়েল নামে এক যুবককে মিথ্যা মামলা দিয়ে জেলে পাঠানোর অভিযোগ আছে জসিমের বিরুদ্ধে। এক সময়কার জাইদেরগাঁও এলাকার আওয়ামী লীগ নেতা জসিম নিজেকে সাবেক মন্ত্রী মির্জা আজমের ঘনিষ্ঠ লোক বলে পরিচয় দিয়ে এলাকার নিরীহ লোকজনের জমিজমা দখলসহ ত্রাসের রাজত্ব কায়েম করতো। কিন্তু ৫ আগস্টের পর হঠাৎ করেই ভোল পাল্টে বিএনপির একনিষ্ঠ কর্মী হিসেবে নিজেকে পরিচয় দেয়া শুরু করেন এবং এলাকায় তার বিরোধীতাকারীদের বিভিন্ন মিথ্যা মামলা দিয়ে হয়রানি শুরু করেন। অভিযুক্ত জসিম ও তার ছেলেদের বিরুদ্ধে হত্যাচেষ্টাসহ ১৩টি মামলা ও অভিযোগ রয়েছে। মামলাগুলোর মধ্যে অনেকগুলি এখনো আদালতে বিচারাধীন রয়েছে।
সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল বারী জানান, ডাকাতির অভিযোগে আটককৃত যুবক সাব্বির হোসেন আসলে মানসিক প্রতিবন্ধী। তাকে ডাকাত আখ্যায়িত করে এলাকার কিছু লোকজন পিটিয়ে মুমূর্ষ অবস্থায় ফেলে রেখে যায়। গুরুতর আহত অবস্থায় পুলিশ তাকে উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছে। ঘটনার তদন্ত করে প্রক্রিত দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।
T.A.S / T.A.S
মধুখালীতে দুর্গাপূজার প্রস্তুতিমূলক সভা,প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রশংসা
মান্দায় বনাঢ়্য আয়োজনে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত, র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত
বাকেরগঞ্জে জিনের বাদশার ১ লাখ ৮৬ হাজার টাকা প্রতারণা, গ্রেপ্তার-৩
ক্ষেতলালে মোটরসাইকেল দুর্ঘটনায় কলেজছাত্রের মৃত্যু
রাণীনগরে মাঠে সবুজ সমুদ্র ধানের শিষে দুলছে কৃষকের সোনালী স্বপ্ন
কুড়িগ্রামের নাগেশ্বরীতে সার ডিলার নিয়োগ বাতিলের দাবিতে বিক্ষোভ
মেহেরপুরে সাংবাদিক কাজলের পৈতৃক ভিটা দখলের চেষ্টার অভিযোগ
বিলাইছড়িতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
ঝিনাইদহে সার ডিলারশিপ নিয়োগে সীমাহীন দুর্নীতি
সুবর্ণচরে ভূয়া চিকিৎসক রাসেলের অপচিকিৎসায় প্রাণ হারাতে বসেছে ১ শিশু
শিবগঞ্জে কন্যাশিশু দিবস উপলক্ষে র্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ
তারাগঞ্জে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড