ঢাকা রবিবার, ১১ অক্টোবর, ২০২৬

নরসিংদীতে ৯৯ বোতল ফেন্সিডিল উদ্ধার, আটক ২


শান্ত বণিক, নরসিংদী photo শান্ত বণিক, নরসিংদী
প্রকাশিত: ১৮-১১-২০২৪ দুপুর ১১:৫২

নরসিংদীর বেলাব থেকে বিপুল পরিমাণ ভারতীয় তৈরি ফেন্সিডিলসহ দুই মাদক কারবারিকে আটক করেছেন জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। সোমবার (১৮ নভেম্বর) সকালে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে এই তথ্য জানা গেছে।

আটককৃতরা হলেন, সিলেটের কোম্পানিগঞ্জ থানার ঢালারপাড় গ্রামের আজগর আলীর ছেলে জাহাঙ্গীর আলম (২৩) এবং একই থানার নতুন জীবনপুর গাছঘর গ্রামের শাহেদুল ইসলামের ছেলে ইব্রাহিম আলী (১৯)। এ সময় তাদের কাছ থেকে ভারতীয় তৈরি ৯৯ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়।

সহকারী প্রসিকিউটর মেহেদী হাসান সাংবাদিকদের জানান, জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালক মোহাম্মদ সামছুল আলমের নির্দেশে পরিদর্শক মো. মোফাজ্জল হোসেনের নেতৃত্বে বিভাগীয় ফোর্সের সমন্বয়ে গঠিত একটি রেইডিং টিম গোপন সংবাদের ভিত্তিতে রবিবার বিকাল সাড়ে ৩টায় বেলাব থানাধীন আমিনপুরের পাতিলধোয়া এলাকায় মাদক বিরোধী অভিযান চালিয়ে মাদক কারবারি জাহাঙ্গীর আলম ও ইব্রাহিম আলীকে ৯৯ বোতল নিষিদ্ধ ভারতীয় তৈরি ফেন্সিডিল সহ হাতেনাতে গ্রেপ্তার করেন।

গ্রেপ্তারকৃতরা প্রাথমিক জিজ্ঞেসাবাদে স্বীকার করে জানায়, তারা ফেন্সিডিলগুলো সীমান্তবর্তী এলাকা হতে ক্রয় করে এনে নরসিংদী ও আশপাশের জেলায় বিক্রি করতো। পরে তাদের বিরুদ্ধে বেলাব থানায় প্রচলিত মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে।

T.A.S / T.A.S

টাঙ্গাইলে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

শরণখোলায় আমগাছে মিললো দিনমজুরের ঝুলন্ত লাশ

বিশ্ব দৃষ্টি দিবসে অভয়নগরে চক্ষু চিকিৎসাসেবা ও সচেতনতামূলক র‍্যালি

পল্লীবিদ্যুতের খুঁটি বাসনো নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ব্যক্তির মৃত্যু

ধামরাইয়ে দুই অবৈধ ইটভাটায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা

চাপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।

ভূমি ও পরিবেশ মন্ত্রণালয়ের জরুরী হস্তক্ষেপ কামন। শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলন, কর্তৃপক্ষ নীরব

‎দলীয় সমর্থনে জীবন বৃত্তান্ত জমা দিলেন রায়পুর ইউপি চেয়ারম্যান প্রত্যাশী ইসমাইল বিন মনির

কোনাবাড়ীতে বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ

মেঘনায় মা ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, জাল ও ইলিশ জব্দ

রাজারহাটে পৃথক অভিযানে ৭ জন গ্রেপ্তার

দেশীয় প্রজাতির মাছের সংকটে আত্রাইয়ের শুঁটকি পল্লীতে নেই প্রাণচাঞ্চল্যতা

টঙ্গীতে স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার, সন্ত্রাসবিরোধী আইনে মামলা