উত্তরাঞ্চল বিটিসিএল এ দীর্ঘ ১৬ বছর সিন্ডিকেট রাজত্বের অবসান
রাজশাহীতে বসেই মোবাইল ফোনের মাধ্যমে রংপুর বিটিসিএল (বাংলাদেশ টেলি কমিউনিকেশন কোম্পানি লিমিটেড) চালানো জিএম-২ আব্দুল মালেক। ইতোমধ্যে তার বিরুদ্ধে অনিয়ম ও স্বেচ্ছাচারিতার অভিযোগে তদন্ত করেছে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ। তদন্তে অভিযোগের সত্যতা উঠে আসে।
জিএম আব্দুল মালেক জিএম-২ রংপুর থাকাকালে ৬ মাসের বেশি সময় ধরে অফিসে নিয়মিত উপস্থিত না হওয়া, দাপ্তরিক ও কারিগরি কাজ ব্যাহত হওয়া, ব্যক্তিগত আক্রোশের জেরে অনেককে বদলিসহ নানাবিধ অসঙ্গত আচরণ ও অনিয়মে অফিসের চেইন অব কমান্ড ভেঙে বিটিসিএল রংপুর জোনের কর্মকান্ডে ব্যাপক হ-য-ব-র-ল অবস্থার সৃষ্টি করেছিল।
ঘটনার প্রেক্ষিতে গত ৩ নভেম্বর ডাক ও টেলিযোগাযোগ উপ-সচিব স্বাক্ষরিত প্রজ্ঞাপনের মাধ্যমে জিএম আব্দুল মালেক, সিজিএম আব্দুল মান্নান-সহ কয়েকজনের বদলী ও পদস্থাপন আদেশ জারী করা হয়।
অনুসন্ধানে আরও জানা যায়, তার এসকল কর্মকান্ডের মূলহোতা ও মদদদাতা এই অঞ্চলের আরেকজন কর্মকর্তা আব্দুল মান্নান, সিজিএম, উত্তরাঞ্চল। যার ছত্রছায়ায় সে এবং প্রাক্তন কয়েকজন কর্মকর্তা ইতোপূর্বের বহু ঘটনার পরও পার পেয়ে গেছে। এই আব্দুল মান্নান বিগত ১৬ বছর ধরে রাজশাহীতেই বিভিন্ন পদে কর্মরত ছিলেন। অদৃশ্য আর গায়েবি শক্তির প্রভাবে আইন-কানুনের তোয়াক্কা না করে দীর্ঘদিন বিটিসিএলের রেস্ট হাউজে করেছেন বসবাস। এরপর ২০২১ সাল পর্যন্ত দীর্ঘ ৯ বছর বিটিসিএলের জুনিয়র এক কর্মকর্তার নামে বাসা নিয়েও অবস্থান করেন প্রতিষ্ঠানটির ডিইটি বাংলোয়। শুধু বাড়ি নয় অবৈধ ভাবে অতিরিক্ত দায়িত্বে থাকা অবস্থায় তিনটি লাক্সারিয়াস গাড়িও নিজের নামে ব্যবহার করেছেন।
পিছনে এত ঘটনা থাকলেও বদলী ছাড়াই আবার এই অঞ্চলের সিজিএম পদে আসীন হয়ে পেয়ে যান এই অঞ্চলের একছত্র আধিপত্য। একইভাবে তার বলয়ের অন্যতম সদস্য হয়ে উঠেন আব্দুল মালেক। অভিযোগের ভিত্তিতে মন্ত্রণায়লয় থেকে একইসাথে মালেক-মান্নান সিন্ডিকেট সাম্রাজ্যের অবসান ঘটায়।
১৬ বছরের গড়া সম্রাজ্য ভেঙ্গে দেয়ায় অধীনস্ত কর্মকর্তা-কর্মচারীদের মাঝে খুশির আমেজ বয়ে যাচ্ছে। নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন জানিয়েছেন, তারা কখনো স্বপ্নেও কল্পনা করেনি, হঠাৎ এরকম শক্তিশালী সিন্ডিকেট ভেঙ্গে যাবে।তবে আব্দুল মান্নান বিটিসিএল'র ডিএমডি পদের মতো গুরুত্বপূর্ণ দায়িত্বে আসীন হয়ে না পড়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে সেদিকেও নজর রাখার অনুরোধ জানিয়েছে ভুক্তভোগীরা।
এদিকে এই ঘটনার প্রেক্ষিতে কর্মকর্তা কর্মচারীদের উপরে আক্রোশমূলক ব্যবস্থা গ্রহণ করার অভিযোগ উঠেছে আব্দুল মালেক'র বিরুদ্ধে। নিজের বদলির জন্য অফিস আদেশ হওয়ার পরপরই ক্ষমতার অপব্যবহার করে তার অধীনস্থ ৮/৯ জন কর্মকর্তাকে অহেতুক বদলির আদেশ করেন।
T.A.S / T.A.S
হবিগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলা, সারজিসসহ আহত অনেকে
জনগনের উপরে যারা ক্ষমতা দেখান তারা জনগনের শত্রু, দেশের শত্রু, সরকারের শত্রু : জহির উদ্দিন স্বপন
বারহাট্টায় মাদক বিরোধী ক্যাম্পেইন অনুষ্ঠিত
কুমিল্লায় প্রায় ৫২ কোটি টাকার উদ্ধারকৃত মাদকদ্রব্য ধ্বংস করল বিজিবি
মানিকগঞ্জে সোহান হত্যা মামলায় দুই জনের মৃত্যুদণ্ড
ধামরাইয়ে পানিতে ডুবে ৭বছরের শিশুর মৃত্যু
লামায় জেলা পরিষদ কর্তৃক কৃষকদের মাঝে ফলজ ও বনজ চারা বিতরণ
উপকূলের পরিবেশ পুনরুদ্ধারে শ্যামনগরে ১০ লাখ বীজ রোপণ উদ্যোগ
কৃষিপণ্য উৎপাদন ও রপ্তানির সক্ষমতা বাড়াতে কাজ করছে সরকার: কৃষি মন্ত্রী
চকরাজাপুর উচ্চ বিদ্যালয়ের অভিভাবক সদস্য মিটিং অনুষ্ঠিত
আত্রাইয়ে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত
না ফেরার দেশে চলে গেলেন দর্শনা পুরাতন বাজারের পরিচিত মুখ বকুল শাহ