সুবর্ণচরে বিশুদ্ধ পানির সংকট নিরসনে ছাত্রদল সম্পাদক নাছিরের কল উপহার
নোয়াখালীর সুবর্ণচরে আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দাদের দীর্ঘদিনের বিশুদ্ধ খাওয়ার পানির সংকট নিরসনে মানবিক উদ্যোগ নিয়েছেন নোয়াখালীর সুবর্ণচরের কৃতি সন্তান বাংলাদেশ জাতীয়তাবাদী কেন্দ্রীয় ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির।
১২ নভেম্বর (বৃহস্পতিবার) সকাল ১১ টায় কল উদ্বোধন করেন, সুবর্ণচর উপজেলা ছাত্র দলের সদস্য সচিব আব্দুল্যাহ আল আরিফ, চরজুবিলী ইউনিয়ন ছাত্র দলের সদস্য সচিব মোবারক হোসেন ইমন, বিএনপি নেতা মাহবুবুল হক, বিশিষ্ট সমাজ সেবক নাহিদ উদ্দিন, সালা উদ্দিনসহ নেতৃবৃরা।
নাছিরের তত্ত্বাবধানে নোয়াখালীসহ উপজেলার বিভিন্ন আশ্রয়ণ প্রকল্পে পর্যায়ক্রমে স্থাপন করা হচ্ছে গভীর নলকূপ। এরই ধারাবাহিকতায় উপজেলার চরজুবিলী ইউনিয়ন আশ্রয় প্রকল্প মন্দিরে , ২নং চরবাটা ইউনিয়নের দক্ষিণ চর মজিদ আশ্রয়ণ প্রকল্পে স্থাপন করা হয়েছে গভীর নলকূপ ও পানির কল।
জানা গেছে, 'জার্মান ভিত্তিক সংস্থা এক্টিভ জুগেন্ড অ্যাকটিভ ইয়ুথ বাংলাদেশ-২০২৬' প্রকল্পের আওতায় AJ 540 / BD 347 উদ্যোগের মাধ্যমে এ পানির ব্যবস্থা করা হয়েছে।
স্থানীয় বাসিন্দারা জানান, দীর্ঘদিন ধরে নিরাপদ পানির অভাবে চরম ভোগান্তিতে ছিলেন আশ্রয়ণ প্রকল্পের পরিবারগুলো। দৈনন্দিন পানির চাহিদা মেটাতে তাঁদের নানা সমস্যার সম্মুখীন হতে হতো। নতুন এই গভীর সাবমার্সিবল নলকূপ স্থাপনের ফলে সেই দুর্ভোগ অনেকটাই কমবে বলে আশা করছেন তাঁরা। পুরো উপজেলায় প্রায় ২০ টির বেশী কল বসানো হয় ।
এ উদ্যোগের প্রতি সন্তোষ প্রকাশ করে নাছির উদ্দীন নাছিরের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। তাঁদের প্রত্যাশা, দূর্গম অঞ্চল হিসেবে খ্যাত চর জুবিলী ইউনিয়ন চর মহি উদ্দিন, দক্ষিণ চর মজিদসহ অন্যান্য আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দাদের পাশে যেভাবে তিনি আন্তরিকতার সঙ্গে দাঁড়িয়েছেন, ভবিষ্যতেও সেই ধারাবাহিকতা বজায় রেখে এ ধরনের জনকল্যাণমূলক উদ্যোগ অব্যাহত রাখবেন তিনি।
সুবিধাভোগীরা বলেন, বিশুদ্ধ পানি মানুষের মৌলিক অধিকার এবং সুস্থ জীবনের অন্যতম প্রধান শর্ত। তাই আশ্রয়ণ প্রকল্পের মানুষের নিরাপদ পানির চাহিদা পূরণে এমন উদ্যোগ শুধু সাময়িক স্বস্তিই নয়, বরং তাঁদের জীবনযাত্রার মান উন্নয়নেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন স্থানীয়রা।
এমএসএম / এমএসএম
খুলনা এসআরবি’র বাগেরহাটে অভিযান ৮ কেজি গাজাসহ বিক্রেতা গ্রেফতার
ফটিকছড়িতে প্রতিবন্ধী ভাতিজার সম্পত্তি দখল ও নির্যাতনের অভিযোগ চাচার বিরুদ্ধে
সুবর্ণচরে বিশুদ্ধ পানির সংকট নিরসনে ছাত্রদল সম্পাদক নাছিরের কল উপহার
ভোলায় ভয়াল ১২ নভেম্বর উপলক্ষে স্মরণসভা অনুষ্ঠিত, ৫৬ বছরেও কাটেনি আতঙ্ক
গোয়াইনঘাটে পুলিশের বিশেষ অভিযান, নিষিদ্ধ আওয়ামী লীগের ৯ নেতা-কর্মী গ্রেপ্তার
রূপগঞ্জে মাদকের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড
স্বপ্ন পূরণের পথে এক ধাপ এগিয়ে ব্র্যাক কালাইয়ের স্বপ্নসারথি কিশোরীরা
টঙ্গী শিল্পাঞ্চলের উন্নয়নে শিল্প মালিক ও সংশ্লিষ্টদের সঙ্গে সিটি করপোরেশন প্রশাসকের মতবিনিময়
উজিরপুরে মদ ইয়াবা সহ গ্রেফতার ৪ জন
বুড়িগঙ্গা রক্ষায় কার্যকর পদক্ষেপের দাবি
উলিপুরে দুই বছর বিদ্যালয়ে না এসেই বেতন তুলছেন ছাত্রলীগ নেতা
প্লাস্টিক দূষণ রোধে কুয়াকাটা পৌরসভার উদ্যোগ
নোবিপ্রবিতে ছায়া জাতিসংঘ সম্মেলনের উদ্বোধন অনুষ্ঠিত
Link Copied