মধুপুর জলছত্র দাখিল মাদ্রাসায় অভিভাবক ও মা সমাবেশ অনুষ্ঠিত
টাঙ্গাইলের মধুপুর উপজেলার জলছত্র দাখিল মাদ্রাসায় শিক্ষার মান উন্নয়নে শিক্ষার্থীদের অভিভাবক ও মা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৮ নভেম্বর) সকালে জলছত্র দাখির মাদ্রাসার মাঠ প্রাঙ্গনে শিক্ষার্থীদের অভিভাবকবৃন্দের সমন্বয়ে অভিভাবক ও মা সমাবেশের আয়োজন করে।
জলছত্র দাখিল মাদ্রাসার সুপারিনটেনডেন্ট মাওঃ মোঃ আব্দুস সাত্তার এর সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মধুপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা জুবায়ের হোসেন, ও প্রধান আলোচক ছিলেন মধুপুর উপজেলা বিএনপি সভাপতি মোঃ জাকির হোসেন সরকার।
অত্র মাদ্রাসার, সিনিয়র সহকারী শিক্ষক জয়নাল আবেদীন বাবলু এর সঞ্চালনায় আয়োজিত অভিভাবক ও মা সমাবেশ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত হয়ে বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ শহিদুর রহমান, উপজেলা একাডেমিক সুপারভাইজার মোঃ মহি উদ্দিন ফয়সাল, রানিয়াদ আলিম মাদ্রসার অধ্যক্ষ মাওঃ মোঃ আখতারুজ্জামান প্রমুখ।
এসময় প্রধান অতিথির বক্তব্যে মধুপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা জুবায়ের হোসেন বলেন, স্কুলের তুলনায় মাদ্রাসায় শিক্ষা ব্যবস্থার মান কোন অংশে কম নয়। মাদ্রাসায় আপনার সন্তান পড়ালেখা করলে দ্বীনি শিক্ষা সহ সুশিক্ষায় শিক্ষিত হওয়ার সুযোগ বেশি থাকে। মাদ্রাসা থেকে দাখিল পাস করে অনেক ছাত্র বর্তমান দেশের সর্বোচ্চ বিদ্যাপিঠ ঢাকা বিশ্ববিদ্যালয় সহ দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে অধ্যয়ন করেছেন। শুধু তাই নয় কেউ ডাক্তার, কেউ ইন্জিনিয়ার, কেউ ব্যাংকার হিসেবে সরকারি বিভিন্ন দপ্তরে কর্মরত আছেন।
তিনি আরো বলেন, বর্তমান এই যুগে শিক্ষার্থীদের পড়াশোনার উপর মনোযোগী হওয়ার বিষয়টি বেশ গুরুত্বপূর্ণ। শিক্ষার্থীদের পড়ালেখায় ফাকি দেওয়ার অন্যতম কারন হচ্ছে ফেইসবুক, ইন্টারনেট, ইউটিউব, ইত্যাদি। তারা এসবের দিকে আকৃষ্ট হয়ে পড়ালেখায় অমনুযোগী হয়ে পড়ছে কি-না এসবের কুফল সম্পর্কে ধারনা দেয়া হয় অভিভাবকদের। শিক্ষার্থীদের শিক্ষা ক্ষেত্রে গুরুত্ব প্রদানের জন্য অভিভাবকদেরও অগ্রনী ভূমিকা পালন করতে হবে। শিক্ষার্থীরা পড়ালেখায় ফাকি দিচ্ছে কিনা সে দিকে লক্ষ রাখতে হবে। মাদ্রাসায় পড়ালেখার পাশাপাশি বাড়িতে পড়ালেখা করছে কিনা সে দিকে নজর দিতে হবে। এছাড়া কিছুদিন পরপর শিক্ষার্থীর বিষয়ে মাদ্রাসা কর্তৃপক্ষের সাথে অভিভাবকদের খোঁজ-খবর নেওয়ার জন্য আহবান জানান তিনি।
এছাড়াও সমাবেশে শিক্ষার মান উন্নয়ন, শিক্ষার্থীদের সার্বিক কল্যাণে অভিভাবকদের করণীয়তা নিয়ে আলোচনা ও অভিভাবকদের মতামত গ্রহণ করা হয়। এসময় অভিভাবক সমাবেশে অত্র মাদ্রাসার শিক্ষক , শিক্ষিকাবৃন্দ ও প্রায় শতাধিক অভিভাবক উপস্থিত ছিলেন। অভিভাবক সমাবেশের জলছত্র দাখিল মাদ্রাসার সুপারিনটেনডেন্ট মাওঃ মোঃ আব্দুস সাত্তার দেশের সার্বিক কল্যাণ ও মাদ্রাসার উত্তরোত্তর সাফল্য কামনা করে মোনাজাত পরিচালনা করে সমাবেশের সমাপ্তি ঘোষণা করে।
T.A.S / T.A.S
সুন্দরবনে নিষেধাজ্ঞার মধ্যে অবৈধ শুঁটকি পল্লিতে অভিযান: মাচা ধ্বংস
মহাসড়কের পাশে অজ্ঞাত নারীর লাশ উদ্ধার
রানীনগরে ১২ বছরের কিশোরীকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার ১
মনোহরদীর ইউএনওর স্বচ্ছ বাস্তবায়ন, খাল পুনঃখনন প্রকল্পে ৪৭ লাখ টাকা সাশ্রয়
কর্মস্থলে অসুস্থ হয়ে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার মৃত্যু
নড়াইলে সপ্তাহব্যাপী বৃক্ষমেলার সমাপনী অনুষ্ঠিত
বিএনপি'র দুর্দিনে'র ঢাল সাইফুল ইসলাম ফিরোজ
আমার মাথা অন্য একজনের শরীরে বসিয়ে ভুয়া ও অশ্লীল ভিডিও ছড়ানো হচ্ছে--এমপি নাসের রহমান
শালিখায় ইয়াবা দিয়ে ফাঁসানোর অভিযোগে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত
বাগেরহাটে মাদ্রাসার দেয়াল চাপা পড়ে নির্মান শ্রমিক নিহত
আদমদীঘিতে পুকুরে পানি সেচ দিতে গিয়ে বিদ্যুৎতায়িত হয়ে মৃত্যু-১ নারীসহ আহত-৫
হাওরাঞ্চলে ৩০ টন বীজ সরবরাহ করা হবে - কুমিল্লায় কৃষিমন্ত্রী ইয়াসিন