শাড়িতে নজর কাড়লেন ভাবনা
খোলামেলা পোশাকে ভক্তদের হৃদয়ে ঝড় তুলতে জুড়ি নেই অভিনেত্রী আশনা হাবিব ভাবনার। সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রায়সই উত্তাপ ছড়ান তিনি। নিজের সাহসি অবতারের জন্য ভক্তদের কাছে যেমন প্রশংসা কুড়ান, তেমনই সমালোচনারও শিকার হন এই অভিনেত্রী। তবুও ভাবনা চলেন নিজ ছন্দেই, আপন গতিতে।
সম্প্রতি ফেসবুকে গোলাপি রঙের শাড়িতে বেশ কয়েকটি ছবি প্রকাশ করেছেন ভাবনা। সাদা গহনার সঙ্গে ভারি কাজের শাড়িতে মোহমীয় লাগছিলেন এই অভিনেত্রী। মূলত একটি পুরস্কার বিতরণী অনুষ্ঠানের অতিথি হিসেবে রাজধানীর একটি পাঁচতারকা হোটেলে হাজির হয়েছিলেন ভাবনা। সেখানেই এই শাড়িতে ধরা দিয়েছিলেন তিনি।
জুলাইয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ‘আলো আসবেই’ গ্রুপ কাণ্ডে জড়িত থাকার পরে একপ্রকার আড়ালে চলে গিয়েছিলেন আশনা হাবিব ভাবনা। সচারচর সামাজিক যোগাযোগ মাধ্যমে খুব বেশি সরব থাকলেও সরকার পতনের পর নানা ইস্যুকে কেন্দ্র করে নীবর ছিলেন তিনি। সোশ্যাল মিডিয়াতেও দেখা মেলেনি ভাবনার উপস্থিতি।
তবে অক্টোবরের শুরু থেকে আবারও নিজের ব্যস্ত জীবনে ফিরেছেন এই তারকা। সামাজিক মাধ্যমেও দেখা মিলছে ভাবনার ব্যাপক উপস্থিতি। একের পর এক ছবি, ভিডিও নিয়ে হাজির হচ্ছেন তিনি।
এছাড়াও বিভিন্ন অনুষ্ঠানেও অংশ নিতে দেখা যাচ্ছে এই তারকাকে। বর্তমানে কাজের ব্যস্ততা কম থাকলেও সামাজিক মাধ্যমেও বেশি সরব থাকেন ভাবনা।
এমএসএম / এমএসএম
বিয়েতে অহেতুক খরচ না করে সেই টাকা অসহায়দের দিন : শ্রুতি হাসান
বাংলাদেশ বেতারের বাণিজ্যিক কার্যক্রমে উপস্থাপনা বিভাগে অসংগতির অবসান চান উপস্থাপক-উপস্থাপিকারা
মেকআপ ছাড়া ছবির সঙ্গে যা লিখলেন সাদিয়া আয়মান
ফের ভিকির সিরিজে তৌসিফ, সঙ্গে নতুন মুখ
‘গানের পথে দেখা’ হলো রূপঙ্কর ও জয়ের
নীল জলরাশির প্রেমে পারশা
জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়ে উচ্ছ্বসিত ইয়ামি গৌতম
স্ত্রীকে রেখে ‘তরুণী’ সঙ্গিনীকে নিয়ে ফ্রেমবন্দী গোবিন্দ
জাতীয় পুরস্কার পেয়ে কার্তিক বললেন—যাত্রাটি অত্যন্ত কষ্টদায়ক ছিল
বিদ্যা বালানের পারিশ্রমিক দিতে নিজের বাড়ি বন্ধক রেখেছিলেন দিয়া মির্জা
শিক্ষার্থীদের বিজ্ঞানে আগ্রহ বাড়াতে হৃতিকের নাম পাঠ্যবইয়ে যুক্ত করার পরিকল্পনা
সুশান্তের ম্যানেজার দিশা সালিয়ানের মৃত্যু মামলায় ফের তদন্ত, নেপথ্যে যে কারণ