ঢাকা শনিবার, ২১ নভেম্বর, ২০২৬

দুঃসহ অভিজ্ঞতার কথা জানালেন আইপিএলে ফিক্সিং করা ক্রিকেটার


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৯-১১-২০২৪ দুপুর ১২:৪২

বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ক্রিকেট ফ্র্যাঞ্চাইজি লিগ আইপিএল। বিশ্বজুড়ে ক্রিকেটার এবং সমর্থকদের যেমন আগ্রহ থাকে টুর্নামেন্টটিতে, তেমনি আইপিএল ঘিরে ফিক্সাররাও (জুয়াড়ি) থাকে সক্রিয়। প্রায় এক যুগ আগে ফিক্সিং কাণ্ডে কলঙ্কিত হয়েছিল আইপিএল। সেই ঘটনায় তিন ক্রিকেটারের নাম জড়িয়েছিল। 

তাদেরই একজন অজিত চান্ডিলা জানালেন, জেলে বন্দি থাকার সময় ভাইকে হারিয়েছিলেন। পরে আত্মহত্যাও করতে চেয়েছিলেন তিনি। এক পডকাস্টে নিজের জীবনের দুঃসহ অভিজ্ঞতার কথা তুলে ধরেছেন চান্ডিলা।

ম্যাচ গড়াপেটার পর চান্ডিলা ছাড়াও এস শ্রীসন্থ এবং অঙ্কিত চাহ্বানকে গ্রেফতার করেছিল দিল্লি পুলিশ। পরে শ্রীসন্থের শাস্তি কমানো হয়। তিনি ক্রিকেটেও ফেরেন। সম্প্রতি ক্রিকেটে ফিরেছেন চান্ডিলাও। তবে নিজের জীবনের ওই স্মৃতি ভুলে যেতে চান তিনি।

এক পডকাস্টে চান্ডিলা বলেছেন, ‘যা-ই হয়ে থাক, ওই সময়ের কথা মনে পড়লেই খুব কষ্ট হয়। গোটা বিশ্ব জানে যে কিছুই হয়নি। ওই ঘটনায় জড়িত থাকলে আজ আপনার সামনে বসে কথা বলতে পারতাম না। সম্প্রতি একটা লিগে খেলেছি। আমার উপর আস্থা রাখার জন্য ওদের ধন্যবাদ। ওরা আমাকে জীবনে ফিরিয়ে এনেছে। ১১ বছর পর ক্রিকেট খেলেছি। আইপিএলের ওই সময়টা দুঃস্বপ্নের মতো। কখনও মনে রাখতে চাই না।’

সেই ঘটনায় চান্ডিলা এতটাই দুঃখ পেয়েছিলেন যে নিজেকে শেষ করে ফেলতে চেয়েছিলেন। তিনি বলেছেন, ‘পরিবার আমাকে শান্ত রেখেছিল। না হলে হয়তো নিজেকে শেষ করে দিতাম। জেলে থাকার সময় আমার ভাইয়ের মৃত্যু হয়। কেউ আমাকে জানায়নি। মৃত্যুর আগে ওর সঙ্গে আমার দেখা হয়নি। মাত্র দু’দিনের জন্য বাড়ি ফিরতে পেরেছিলাম। সব শেষ হয়ে গিয়েছিল। আমি দোষী নই সেটা বার বার বোঝানোর চেষ্টা করেছিলাম। তাতেও কাজ হয়নি।’

এমএসএম / এমএসএম

দ্বিতীয় সেশনে উইকেটশূন্য বাংলাদেশ

লিটন-হৃদয়ের সেঞ্চুরিতে রেকর্ড সংগ্রহ বাংলাদেশের

ছয় মেরে সেঞ্চুরি লিটনের, উৎসর্গ মেয়েকে, ‘শুভ জন্মদিন আমার রাজকন্যা’

‘ইংল্যান্ড আমাদের দিশেহারা করে দিয়েছিল,’ বললেন স্পেন কোচ

আগেভাগে চলে গেলেন হামজা, ফিরবেন চার মাস পর

দ্বিতীয় মেয়াদে আইসিসির চেয়ারম্যান হলেন জয় শাহ

৪৬ বছর বয়সে মাঠে ফিরে ঝলক দেখালেন রোনালদিনহো

৪৩ ম্যাচ পর হারল স্পেন, ১০ জনের ইংল্যান্ডের দুর্দান্ত জয়

৪৯ বছরের সঙ্গীকে সামনে আনলেন শচীন

‘এই হার ভীষণ হৃদয়বিদারক, এককভাবে কাউকে দোষ দিতে পারি না’

অস্ট্রেলিয়ার ওয়ানডে ও টি-টোয়েন্টি দলে পরিবর্তন

শারজা টেস্টের মাঝপথে জিম্বাবুয়ের কোচের পদত্যাগ

‘স্পেনে কোনো বর্ণবাদ নেই,’ ইংল্যান্ড কোচকে আশ্বস্ত করলেন দে লা ফুয়েন্তে