ওয়েস্ট-ইন্ডিজের উদ্দেশে দেশ ছেড়েছেন সৌম্য-সোহানরা
চলতি মাসেই গ্লোবাল টি-টোয়েন্টি টুর্নামেন্ট অনুষ্ঠিত হতে যাচ্ছে। গায়ানাতে যেখানে পাঁচটি দল অংশগ্রহণ করবে। তার মধ্যে রয়েছে বিপিএলের দল রংপুর রাইডার্সও। আর এই টুর্নামেন্ট খেলতে গতকাল সোমবার রাতে ঢাকা ত্যাগ করে দলটি। বর্তমানে ওয়েস্ট ইন্ডিজের পথেই রয়েছেন নুরুল হাসান সোহানরা। দলের সঙ্গে রয়েছেন সৌম্য সরকার, মোহাম্মদ সাইফউদ্দিনরা।
বিমান বন্দরে অধিনায়ক সোহান জানিয়েছেন ভালো খেলার ব্যাপারে আশাবাদীর কথা। এর আগে গেল শনিবার মিরপুরে সোহান জানিয়েছেছিলেন এই টুর্নামেন্টে খেলতে পারা নিয়ে আনন্দের কথা। এমনকি ক্রিকেটারদের জন্য বড় সুযোগের কথাও বলেছেন তিনি।
সোহান সেদিন বলেন, ‘আমার কাছে মনে হয় যে এটা আমাদের খেলোয়াড়দের জন্য বড় সুযোগ এমন একটা গ্লোবাল টুর্নামেন্ট হচ্ছে, প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ টুর্নামেন্ট হবে, এখানে অংশ নেওয়া। দেশের মধ্যে কোনো ফ্র্যাঞ্চাইজি দল দেশের বাইরে যাচ্ছে, এটা অনেক বড় পাওয়া আমাদের জন্য।’
‘একইসঙ্গে আমাদেরও কিছু দায়িত্ব আছে। আমরা চেষ্টা করবো আমাদের জায়গা থেকে শতভাগ ভালো কিছু করার করার। যেন ভবিষ্যতে আমাদের ক্রিকেটে ভালোর জন্য এরকম সুযোগ আসে।’
রংপুর রাইডার্স স্কোয়াড :
নুরুল হাসান সোহান, সৌম্য সরকার, শেখ মেহেদি, আফিফ হোসেন, মোহম্মদ সাউফউদ্দিন, সাইফ হাসান, রিশাদ হোসেন, আরাফাত সানি, কামরুল ইসলাম রাব্বি, ম্যাথু ফোর্ড (ওয়েস্ট ইন্ডিজ), হারমিত সিং (যুক্তরাষ্ট্র), ওয়েইন ম্যাডসেন (ইংল্যান্ড), জ্যাক চ্যাপেল (ইংল্যান্ড)।
এমএসএম / এমএসএম
‘এমবাপ্পের এভাবে ব্যালন ডি’অরের জন্য ভোট চাওয়া শিশুসুলভ আচরণ’
পাকিস্তানের নাশরার ঘূর্ণিতে ইতিহাস, ৭ রানে ৬ উইকেট
ইয়ামালের জোড়া গোলে ভালেন্সিয়াকে উড়িয়ে দিল বার্সা
ইয়ামালের জোড়া গোলে উড়ে গেল ভ্যালেন্সিয়া
আবারও ফিফা সভাপতি পদে লড়ার ঘোষণা ইনফান্তিনোর
‘ব্রাজিলকে হারানোর জন্য আমি দুঃখিত’
চীনের পর মালয়েশিয়ার কাছেও হারল বাংলাদেশ
চাইনিজ তাইপেকে গোলবন্যায় ভাসাল বাংলার মেয়েরা
হালান্ডের গোলে কভেন্ট্রিকে হারিয়ে সিটির হ্যাটট্রিক জয়
বিশ্বকাপের ২০ খেলোয়াড়কে নিয়ে ভারতে যাবে উরুগুয়ে
লিভারপুল ছাড়লেন দুই মৌসুমে ৬৭০ মিলিয়ন খরচ করা হিউজ
নতুন স্পনসরশিপ চুক্তি করতে যাচ্ছে বার্সা, বছরে আয় হবে ১০ মিলিয়ন ইউরো